হুগলি , ২৮ জুলাই:- করোনা আক্রান্তের মৃতদেহ দাহ করাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁশবেড়িয়ার গন্ধেশ্বরী ঘাটে। সোমবার সন্ধ্যা থেকেই স্থানীয় বাসিন্দারা গন্ধেশ্বরী ঘাটে জড়ো হয়। করোনায় মৃতদের দাহ করা হচ্ছে ওই ঘাটে , অভিযোগ বাসিন্দাদের । চুঁচুড়া থানার পুলিশ গিয়ে বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করে । শুধু গন্ধেশ্বরী ঘাট নয় মহামারীতে মৃত্যু বাড়ছে , তাই বিভিন্ন পুরসভা এবং পঞ্চায়েত এলাকায় মৃতদেহ দাহ সৎকারের ব্যবস্থা করা হয়েছে । গন্ধেশ্বরী ঘাটে বৈদ্যুতিক চুল্লি নেই তবে আগে কাঠে মৃতদেহ দাহ করা হত । প্রশাসন সূত্রে খবর গন্ধেশ্বরী ঘাটেও করোনা মৃতদেহ দাহ করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে । গতকাল একটি মৃতদেহ নিয়ে এলে বিক্ষোভ শুরু হয় । বিক্ষোভ না থামায় গভীর রাতে আরো পুলিশ নিয়ে এসে লাঠি উঁচিয়ে বিক্ষোভ কারীদের হঠিয়ে দেয় প্রশাসন । পরে মৃতদেহ দাহ করা হয়।
Related Articles
ডাউন ব্যান্ডেল লোকালের প্যানটোগ্রাফ থেকে আগুনের ফুলকি, দাঁড় করানো হলো ট্রেন বৈদ্যবাটিতে।
হুগলি, ৪ আগস্ট:- ডাউন ব্যান্ডেল লোকালের প্যান্টোগ্রাফ থেকে আগুনের ফুলকি ধোঁয়া, বৈদ্যবাটি স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন। জানা গেছে পৌনে দুটো নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল ৩৭২৪৮ বৈদ্যবাটি স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ঢোকে। সে সময় দেখা যায় আগুন। ট্রেন থেকে যাত্রীরা নেমে যায়। রিভার্স লাইন চালু থাকায় ট্রেন চলাচলে সমস্যা হয়নি। তবে ডাউন এক নম্বর […]
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বিশেষ তল্লাশি হাওড়া স্টেশনে।
হাওড়া, ২৫ জানুয়ারী:- প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বিশেষ তল্লাশি হাওড়া স্টেশনে। গোলাবাড়ি থানা, জি আরপি, আরপিএফ, বম্ব স্কোয়াড, স্নিফার ডগ নিয়ে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে হাওড়া স্টেশনে তল্লাশি চালানো হল। ৭২তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সারা দেশ নিরাপত্তার মোড়কে মুড়ে দেওয়া হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ রেল স্টেশন তথা পূর্ব ভারতের প্রবেশদ্বার হাওড়া স্টেশনেও সোমবার একযোগে তল্লাশি অভিযান চালানো হয়। […]
জম্মু কাশ্মীরে কর্মরত বিএসএফ জাওয়ানের মৃতদেহ পৌঁছাল গ্রামের বাড়ি
ঝাড়গ্রাম , ৭ নভেম্বর:- শারিরীক অসুস্থতায় মৃত্যু হল এক বি এস এফ জাওয়ানের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই বিএসএফ জাওয়ান জম্মু কাশ্মীর এলাকায় কর্মরত অবস্থায় ছিলেন। ১৭৩ নং ব্যাটেলিয়ানের এ এস আই ছিলেন চুনারাম কিস্কু। ওখানেই শারিরীক অসুস্থতার কারনে মৃত্যু হয় ৫৫বছর বয়সের বি এস এফ জাওয়ান চুনারাম কিস্কুর। শনিবার তাঁর গ্রামের বাড়ি ঝাড়গ্রাম জেলার […]







