হাওড়া , ২৮ জুলাই:- ডেঙ্গুতে প্রথম মৃত্যু হল হাওড়ায় । দ্বাদশ শ্রেণির ছাত্র সায়ন্তন ব্যানার্জি ( ১৭ ) জ্বর উপসর্গ নিয়ে ভর্তি ছিল শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে। রক্ত পরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়ে। ওই হাসপাতালেই রবিবার তার মৃত্যু হয়। মৃতের বাড়ি গোলাবাড়ির কিংগস রোডে। পরিবার সূত্রের খবর, সে গত মঙ্গলবার দিদার বাড়ি গিয়েছিল। সেদিনই তার জ্বর আসায় সে বাড়ি চলে আসে। রাতেই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শ মেনে পরদিন রক্ত পরীক্ষা করানো হয়। সেই রিপোর্টে কিছু না এলেও ছাত্রের শরীরে র্যাশ বের হতে দেখা যায়। পরদিন ফের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়। শুক্রবার রোগীকে নিয়ে আসতে বলেন চিকিৎসক। শুক্রবার সায়ন্তনকে পরীক্ষার পর ওই চিকিৎসক জানান তার রক্তচাপ অনিয়মিত এখনই হাসপাতালে ভর্তির প্রয়োজন। এরপর হাওড়ার আরও দুটি বেসরকারি হাসপাতাল ঘুরে সায়ন্তনকে শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ডেঙ্গু পজিটিভ রিপোর্ট হয়। রবিবার সেখানেই তার মৃত্যু হয়।
Related Articles
বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে জঙ্গলমহল সফর মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩১ জুলাই:- বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৯ আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে আদিবাসী দিবসের সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠান থেকেই একাধিক পরিষেবা প্রদান করারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। অসমর্থিত সূত্রের খবর, ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কর্মসূচি রয়েছে একগুচ্ছ। জানা গিয়েছে রাজনৈতিক কর্মসূচিও রয়েছে মমতার। যদিও, তাঁর […]
সমালোচনার সঙ্গে পরামর্শও , প্রথম বক্তৃতাতেই সকলকে মন্ত্রমুগ্ধ করলেন অশোক লাহিড়ি।
কলকাতা, ৮ জুলাই:- বাম আমলে ঘাটতি শূন্য বাজেট পেশ করে বহুবার বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন তত্কালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। তথ্য ও পরিসংখ্যান নিয়ে অর্থনীতির পণ্ডিত অসীম দাশগুপ্তর বিরুদ্ধে ‘জাগলারি’র অভিযোগ তুলত বিরোধীরা। তৃণমূল আমলে অমিত মিত্র অর্থমন্ত্রী হওয়ার পর বহুবার বাম আমলের বিভিন্ন আর্থিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু অর্থমন্ত্রী হিসাবে তিনি বিধানসভার অন্দরে অর্থমন্ত্রী […]
আগামীকাল হাওড়ার ইকো-পার্কে ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন।
হাওড়া, ২২ ডিসেম্বর:- হাওড়ার ষষ্ঠী-নারায়ণ ইকো পার্কে গত বছরের ন্যায় এ বছরেও ক্রিসমাস কার্নিভাল শুরু হতে চলেছে। ২৩ ডিসেম্বর সোমবার কার্নিভালের উদ্বোধন হতে চলেছে। কার্নিভালের চেয়ারম্যান সুমন বন্দোপাধ্যায় উদ্বোধনের আগের দিন রবিবার সন্ধ্যায় এই নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, গত বছরের থেকে বেড়ে এবছর ৭৩টি স্টল থাকছে এই উৎসবে। তার মধ্যে বিশেষ আকর্ষণ […]










