হাওড়া , ২৯ জুলাই:- করোনা সংক্রমণ বাড়তে থাকায় সাপ্তাহিক সার্বিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা রাজ্যে । আজ ২৯ জুলাই বুধবার গোটা রাজ্যে সকাল থেকেই পূর্ণ লকডাউন শুরু হয়েছে । হাওড়ায় লকডাউন সফল করতে সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় পুলিশের তৎপরতা নজরে পড়ছে । প্রয়োজন ছাড়া রাস্তায় কেউ বের হলেই তাকে আটকানো হচ্ছে । হাওড়া সিটি পুলিশ এলাকার সর্বত্রই সকাল থেকেই রাস্তায় মোড়ে মোড়ে পুলিশ টহল দিচ্ছে । অপ্রয়োজনীয় যারা রাস্তায় বের হচ্ছেন বা লকডাউনের আইন যারা ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হচ্ছে । আজ সকালে হাওড়া ব্রিজ ছিল প্রায় শুনশান । হাওড়ার দিক থেকে কলকাতাগামী বা কলকাতার দিক থেকে হাওড়াগামী দু’চাকার বাহন , প্রাইভেট গাড়ি সব চেকিং করা হচ্ছে । কি কারণে তারা রাস্তায় বেরিয়েছেন তা জানতে চাওয়া হচ্ছে । সিটি পুলিশ , ট্রাফিক এবং সিভিক কর্মীরা সকাল থেকেই লকডাউন কার্যকর করতে তৎপর রয়েছেন।
Related Articles
এবারও বাজিমাত করলো হুগলি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র অভিজ্ঞান কিশোর দাস।
প্রিয়াঙ্কা দাস, হুগলি ২১ মার্চ:- এবারও বাজিমাত করলো হুগলি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র অভিজ্ঞান কিশোর দাস। এ বছরের শুরুতেই সোনি-বিবিসি আর্থ টেলিভিশন চ্যানেল ও বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ভূমি পেডনেকার এর সহযোগিতায় আয়োজিত হয়েছিল ইয়ং আর্থ চ্যাম্পিয়ন কনটেস্ট। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সারাদেশের পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা। প্রায় 1100 বেশি ছাত্র-ছাত্রীদের পাঠানো উদ্ভাবনী […]
এক নজরে হুগলির পঞ্চায়েত নির্বাচনে চিত্র।
হুগলি, ৭ জুলাই:- ভোট কর্মিরা ডিস্ট্রিবিউশন সেন্টার গুলোতে আসতে শুরু করেছেন। হুগলি জেলার ১৮ টা ব্লকে ডিসি আরসি করা হয়েছে। ভোট কর্মিরা তাদের প্রয়োজনীয় জিনিস, ভোট বাক্স, ব্যালট বুঝে নেবেন।রাজ্য সশস্ত্র পুলিশ ভোট কর্মিদের সঙ্গে বুথে বুথে রওনা দেবে। জেলায় ভোট কর্মি ১৯২৫৫ জন। ভোট কর্মিদের সঙ্গে রাজ্য পুলিশ যাবে বুথে। পরে কেন্দ্রীয় বাহিনী এলে […]
নবান্নের কাছে বালি বোঝাই লরি উল্টে দুর্ঘটনা।, চালক সহ আহত ৪।
হাওড়া, ২০ মার্চ:- সোমবার ভোরে নবান্নের কাছে কাজীপাড়া এবং টোলপ্লাজার সংযোগস্থলে একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। এর জেরে রাস্তায় বালি পড়ে পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন দ্বিতীয় হুগলী সেতু ট্রাফিক গার্ডের আইসি জয়ন্ত সিংহ সহ ট্রাফিক পুলিশের কর্মীরা। হাইরোড থেকে হাইড্রা এনে তার সাহায্যেই […]








