এই মুহূর্তে জেলা

লকডাউনে ডানলপ কারখানার কর্মির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ।

হুগলি , ৩০ জুলাই:- লকডাউনে ডানলপ কারখানার কর্মির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার । বাঁশবেড়িয়ার তার নিজের বাড়িতে । জানা যায় চুঁচুড়া থানার অন্তর্গত বাঁশবেড়িয়া রায়গলির বাসিন্দা । বছর পঁয়তাল্লিশ এর শরৎ ব্যানার্জী তিনি তার দিদি ও জামাইবাবুর সঙ্গে থাকতেন । তিনি সাহাগঞ্জের বন্ধ ডানলপ কারখানায় কাজ করতেন বর্তমানে তিনি বাড়িতে টিউশনির পাশাপাশি গান বাজনা নিয়ে থাকতেন।আজ […]

এই মুহূর্তে জেলা

দুবরাজপুরে প্রাচীর চাপা পড়ে মৃত্যু বাবা ও ছেলের।

বীরভূম , ৩০ জুলাই:- ডাক্তার দেখিয়ে ছেলেকে নিয়ে ফেরার পথে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বাবা ও ছেলের । এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দুবরাজপুরে সারদাপল্লী এলাকায় । গতকাল রাত্রে প্রবল বৃষ্টি হাওয়াই প্রাচীর নড়বড়ে হয়ে গিয়েছিল । সামান্য বৃষ্টিতেই ছেলে অনিককে সঙ্গে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন এলআইসি এজেন্ট বাবা সৌরভ মন্ডল । প্রাচীরের পাশ দিয়ে […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে নিজের ঘর থেকে পৌঢ়ের মৃতদেহ উদ্ধার।

হুগলি , ৩০ জুলাই:- হুগলি জেলার শ্রীরামপুরে নিজের ঘর থেকে এক পৌঢ়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।মৃত পৌঢ়ের নাম বিশ্য বিজয় ঘোষ।শুক্রবার শ্রীরামপুর ব্রজদত্ত লেন এলাকায় নিজের ঘর থেকে ওই পৌঢ়ের মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর থানার পুলিশ।এলাকার বাসিন্দারা জানান ওই পৌঢ় বাড়িতে একাই থাকতেন।বেশ কয়েকদিন তাকে দেখতে না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়।এদিন পুলিশ […]

এই মুহূর্তে জেলা

পাথর বোঝাই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু যুবকের,উত্তেজিত জনতা পরপর চারটি গাড়িতে আগুন ধরিয়ে দিল

শিলিগুড়ি , ৩০ জুলাই:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের কুচিয়াজোত এলাকায় পাথর বোঝাই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু যুবকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। এর পরেই উত্তেজিত জনতা পড়পড় চারটি পাথর বোঝাই গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মৃত ওই যুবকের নাম প্রেমজিৎ সিংহ(৩৮)। জানা গিয়েছে যে ওই যুবক কুচিয়াজোত এলাকার পিএমজি রাস্তার পাশে বসেছিল। ঠিক […]

এই মুহূর্তে জেলা

টেস্ট রেটিং-এ তৃতীয় স্থানে ব্রড, অনেকটাই নেমে গেলেন বুমরাহ।

স্পোর্টস ডেস্ক , ৩০ জুলাই:- সদ্য ৫০০ টেস্ট উইকেটের মালিক হয়েছেন স্টুয়ার্ট ব্রড। একইসঙ্গে আইসিসি টেস্ট ক্রম তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। তাঁর ঝুলিতে রয়েছে ৮২৩ রেটিং। ৯০৪ রেটিং নিয়ে তালিকার শীর্ষ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের ফাস্ট বোলার নেইল ওয়াগনারের রেটিং ৮৪৩। লকডাউনে দীর্ঘদিন ক্রিকেটের […]

এই মুহূর্তে জেলা

ডেঙ্গু রোধে রাজ্য সরকারের উদ্যোগে গাপ্পি মাছের চাষ শুরু হয়েছে সিঙ্গুর ব্লকে।

হুগলি , ৩০ জুলাই:- করোনা পরিস্থিতির পাশাপাশি ডেঙ্গু রোধে রাজ্য সরকারের উদ্যোগে গাপ্পি মাছের চাষ প্রকল্প শুরু হয়েছে সিঙ্গুর ব্লকে। জেলা প্রশাসনের সহযোগিতায় সিঙ্গুর ব্লকে শুরু হয়েছে গাপ্পি মাছ চাষের ট্যাঙ্ক। জেলায় প্রথম সিঙ্গুর ব্লকে এই মাছ চাষ প্রকল্প শুরু হয়েছে পঞ্চায়েতের সহযোগিতায়। সিঙ্গুর পঞ্চায়েত সমিতির অধিন ১৬ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯ টি গ্রাম […]

এই মুহূর্তে জেলা

এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য মালদার মানিকচকে।

মালদা , ২৯ জুলাই:- এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার মালদা জেলার মানিকচকে। মৃত ছাত্রীর নাম কাবেরী মন্ডল (18 )।কাবেরী মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী ।কাবেরীর বাড়ি মানিকচকের নাজিরপুর অঞ্চলের হরিপুরে। আজ সকালে গ্রামের পাশেই একটি আম গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামবাসীরা। মৃত কাবেরী কে সিঁদুর পরিহিত অবস্থায় পাওয়া যায় বলে সন্দেহ দানা বাঁধে। […]

এই মুহূর্তে জেলা

হাওড়া শহরে অপরাধ রুখতে বাইক নিয়ে টহল দেবেন অ্যান্টি ক্রাইম ওসিরা।

হাওড়া , ২৯ জুলাই:- হাওড়ায় অপরাধ কমাতে নতুন পদক্ষেপ নিল সিটি পুলিশ। ১৬টি থানায় ১৬ জন সাব ইন্সপেক্টরকে ওসি অ্যান্টি ক্রাইম পদে পদোন্নতি করা হয় সম্প্রতি। নিজেদের থানা এলাকায় মূলত অপরাধ নিয়ন্ত্রণ করা ও অপরাধীদের গতিবিধি নজরে রাখাই মূল কাজ হবে তাঁদের। শিবপুর পুলিশ লাইনে নবনিযুক্ত অফিসার ইনচার্জদের দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দেন হাওড়ার নগরপাল কুণাল […]

এই মুহূর্তে জেলা

লকডাউনে চা খেতে বেরিয়ে পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ এক ব্যক্তির।

পূর্ব মেদিনীপুর , ২৯ জুলাই:- পুলিশ দেখে জলে ঝাপ দিলেন এক ব্যক্তি । পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বাজার এলাকার ঘটনা । লকডাউনে ছাড় নিয়ে তার পরিচয় পত্রও রয়েছে। কাজ থেকে ফেরার পথে সাইকেল নিয়ে রাস্তার ধারে চা খাবার জন্য দাঁড়িয়ে ছিলেন । সেই সময় লকডাউনে নজরদারি চালাতে রাস্তায় টহল দিচ্ছিল পুলিশবাহিনী । গাড়ি থেকে পুলিশ […]

এই মুহূর্তে জেলা

শ্রদ্ধার্ঘ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।

হাওড়া , ২৯ জুলাই:- পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩০তম প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার বি.গার্ডেন ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে শিবপুর আইআইইএসটি ক্যাম্পাসে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এই মহামানবকে শ্রদ্ধা জানান অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাপস দাস, মীরা মুখোপাধ্যায় এবং ডঃ তরুণ কুমার সিংহ। এদিন আইআইইএসটি কর্তৃপক্ষকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।