ব্যারাকপুর , ৮ মার্চ:- জোর কদমে প্রচার শুরু করে দিলেন পানিহাটির তৃণমূল পার্থী নির্মল ঘোষ। সোমবার সাত সকালে দলীয় কর্মীদের নিয়ে পানিহাটি এলাকার গঙ্গার তীরবর্তী অঞ্চলগুলিতে চুটিয়ে প্রচার সারলেন তৃণমূল পার্থী নির্মল ঘোষ। এদিন তিনি প্রচারের ফাঁকে পথ চলতি সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। এমনকি তাদের অভাব-অভিযোগও শোনেন। প্রচার শেষে তৃণমূল প্রার্থী […]
জেলা
মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মজুমদার।
হুগলি , ৮ মার্চ:- সোমবার নারী দিবসের সকালে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মজুমদার তার প্রচার পর্ব শুরু করলেন। এদিন সকালে স্থানীয় মা কালীর মন্দির এবং শিব মন্দিরে পুজো দিয়ে কর্মীদের নিয়ে রাস্তায় হাঁটলেন। এদিনের তার এই প্রচার অভিযানে প্রচুর মহিলা অংশ নেন। প্রার্থী অসিত মজুমদার জানান ভোট একটা উৎসব। আমরা প্রতিদিনই সারাবছর মানুষের […]
এবার বিজেপিতে যোগ দিলেন হুগলির ত্রাস রমেশ মাহাতোর পুত্র শ্রী সুমিত মাহাতো।
হুগলি , ৮ মার্চ:- ভারতীয় জনতা পার্টিতে এবার যোগদান করলো কোন্নগর তথা হুগলির ত্রাস রমেশ মাহাতোর পুত্র শ্রী সুমিত মাহাতো। ভারতীয় জনতা পার্টির সাংসদ শ্রী অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন শ্রী সুমিত মাহাতো। তিনি বিজেপিতে যোগদান করেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের বিরুদ্ধে। সুমিত মহাতো তিনি আগে তৃণমূল কংগ্রেসের যুবর কর্মী ছিলেন। সেখান […]
ভোটের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিলেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
হুগলি , ৮ মার্চ:- সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপি দলে। কলকাতার রাজ্য বিজেপির কার্যালয়ে দিলীপ ঘোষ, মুকুল রায়, লকেট চ্যাটার্জী, শুভেন্দু অধিকারীর সহ বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দেন সিঙ্গুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বিধানসভা ভোটের […]
বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বিটের লাদুনিয়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল
বাঁকুড়া , ৭ মার্চ:- বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বিটের লাদুনিয়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে 40 থেকে 42 হাতির একটি দল রীতিমতো আতঙ্কে এলাকার সাধারণ মানুষরা। সন্ধ্যা হলেই হাতির দলটি লোকালয়ে প্রবেশ করছে ক্ষতি করছে এলাকার স্থানীয় কৃষকদের ফসলের ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। গত কয়েকদিন ধরেই হাতির উপদ্রবে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে কিন্তু […]
প্রার্থী পছন্দ নয় ! শালবনী , গড়বেতা সহ জঙ্গলমহলে বিজেপিতে ভাঙন।
– পশ্চিম মেদিনীপুর , ৭ মার্চ:- প্রথম দুই দফার নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে গতকাল। তারপর থেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভের কথা শোনা যাচ্ছিল! বিশেষত, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি আসনের ক্ষেত্রে প্রার্থীর বিরুদ্ধ গোষ্ঠির কর্মী-সমর্থকেরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ছিলেন। সেই ক্ষোভ থেকে ভাঙন! শালবনী বিধানসভার বেশ কয়েকজন বিজেপি নেতা ঘোষিত […]
কেশপুরে তৃণমূলের আলোচনা সভায় উপস্থিত প্রার্থী শিউলি সাহা।
পশ্চিম মেদিনীপুর , ৭ মার্চ:- কেশপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শিউলি সাহার নাম ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট প্রচার পর্ব। পাশাপাশি দলীয় বিভিন্ন সংগঠনগুলিকে মজবুত করতে একের পর এক বৈঠক ও আলোচনা করছে তৃণমূল নেতৃত্ব। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ক্ষুদিরাম হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কেশপুরের […]
জগাছায় বিধায়ক জটু লাহিড়ীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ তৃণমূলের।
হাওড়া , ৭ মার্চ:- হাওড়ার জগাছায় তৃণমূল বিধায়ক জটু লাহিড়ীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখালেন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রবিবার সন্ধ্যায় জগাছা চন্ডী বিদ্যাপীঠের সামনে জটু লাহিড়ীর কুশপুতুল পোড়ানো হয়। স্লোগান ওঠে, জটু লাহিড়ীর কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও। ‘বিজেপির দালাল জটু লাহিড়ী শিবপুর থেকে দূর হটো। মীরজাফর হটাও দেশ বাঁচাও। হাওড়া পুরসভার ৪৭ নম্বর […]
পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়
শিলিগুড়ি, ৭ মার্চ:- একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ ঘিরে সরগরম কলকাতা। ঠিক তার উল্টো দিকে শিলিগুড়িতে পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। এদিন শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে মিছিলটি শুরু হয়। এবং শেষ হয় ভেনাস মোড়ে গিয়ে। মিছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় হাতে এলপিজি সিলিন্ডারের প্রতিকৃতি নিয়ে পা মেলান। এদিনের মিছিলে […]
বিশ্বাসঘাতকদের মানুষ শুন্য হাতে ফিরিয়ে দেবে , মনোজ তিওয়ারিকে পাশে বসিয়ে বললেন অরূপ রায়।
হাওড়া, ৭ মার্চ:- অরূপ রায়ের আশীর্বাদ নিয়ে আজ থেকেই হাওড়ায় প্রচারে নামতে চলেছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোজ তিওয়ারির নাম ঘোষিত হয়েছে। রবিবার সকালে মনোজ তিওয়ারি মধ্য হাওড়ায় অরূপ রায়ের বাড়িতে আসেন। তাঁর আশীর্বাদ নেন। অরূপ রায় বলেন, “মনোজ যেভাবে ক্রিকেটের মাঠে সেঞ্চুরি হাঁকিয়েছেন, সেভাবেই মনোজ বিরোধীদের বাউন্সারকে […]

