এই মুহূর্তে জেলা

২৯৪ দফাতেও বাংলায় নির্বাচন হয় , তাহলেও আমরা ২২৫টার বেশি আসনে জিতব – অরূপ রায়।

হাওড়া , ৭ মার্চ:- “বাংলায় ৮ দফায় নির্বাচন ঘোষণা করে মমতাকে শায়েস্তা করার চেষ্টা করা হয়েছে। যদি ২৯৪টা আসনের জন্য ২৯৪ দফাতেও বাংলায় নির্বাচন হয়, তাহলেও আমরা ২২৫টার বেশি আসনে জিতব।” রবিবার বিকেলে মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়ানন্দ পার্কে আয়োজিত বুথভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলনে একথা বলেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ রায়। তিনি বলেন, “এবারের […]

এই মুহূর্তে জেলা

মোদীর সভায় যাবার পথে হাওড়ায় দুর্ঘটনার কবলে বাস। আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী।

হাওড়া , ৭ মার্চ:- রবিবার ব্রিগেডে মোদীর সভায় যাবার পথে হাওড়ায় দুর্ঘটনার কবলে বাস। আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। তবে, সকলেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। জানা গেছে, চলন্ত অবস্থায় হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের কাছে হঠাৎই বাসের চাকার এক্সেল খুলে যায়। এই ঘটনায় আহত হন গাড়িতে থাকা বেশ কয়েকজন যাত্রী। জখম অবস্থায় তাঁদের হাওড়া […]

এই মুহূর্তে জেলা

মন্তেশ্বরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরি সমর্থনে দেওয়াল লিখন।

পূর্ব বর্ধমান, ৭ মার্চ:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সারা রাজ্যের সঙ্গে তৃণমূল কংগ্রেস মন্তেশ্বর বিধান সভায় সিদ্দিকুল্লা চৌধুরী কে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছেন দল। তাই এই দিন সিদ্দিকুল্লা চৌধুরীর সমর্থনে মন্তেশ্বর বিধানসভায় মামুদপূর এক নম্বর অঞ্চলের তৃণমুল কংগ্রেসের সভাপতি ও তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি আজিজুল হকের নেতৃত্বে রায়গ্রাম, পুরুনিয়ায় সহ বিভিন্ন গ্রামে […]

এই মুহূর্তে জেলা

চতুর্থ বারের জন্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায়।

হুগলি , ৬ মার্চ:- চতুর্থ বারের জন্য মনোনয়ন পেয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায়। এদিন তিনি সাংবাদিকদের জানান এর আগে পর পর তাকে শ্রীরামপুর বাসী তাকে জয়ী, করেছেন এবারেও শ্রীরামপুর এর জনগণ তৃণমূলকে সমর্থন করবেন। কারণ তৃণমূল সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে রাজ্যজুড়ে তার আঁচ এই শ্রীরামপুর রিষড়া পৌর […]

এই মুহূর্তে জেলা

পিকের কোম্পানিতে যারা টাকা দিয়েছেন তারাই নির্বাচনে তৃণমূলের টিকিট পেয়েছেন – অর্জুন।

ব্যারাকপুর , ৬ মার্চ:- তৃণমূল কংগ্রেসে কাটমানি ছাড়া কোনও জায়গা নেই। কাটমানি দিলেই ওই দলে ছাড় পাওয়া যাবে। শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমটাই জানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। শুক্রবার তৃণমূলের পূর্ণাঙ্গ পার্থী তালিকা ঘোষণা হবার পর থেকেই দিকে দিকে বঞ্চিতদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, যতদূর কানে আসছে যারা পরামর্শদাতা পিকের কোম্পানিতে […]

এই মুহূর্তে জেলা

মারুতি ও ট্রাক পথ দূর্ঘটনায় মৃত ৩ আহত ৪ জন !

পশ্চিম মেদিনীপুর , ৬ মার্চ:- ভয়াবহ পথদূর্ঘটনা চন্দ্রকোনার কুঁয়াপুরে। রাজ্যসড়কের ধারে দাঁড়িয়ে থাকা মারুতি গাড়ির পেছনে ধাক্কা ট্রাকের মৃত ৩,গুরুতর আহত ৪ জন,আহত ৪ জনকেই চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে গেলে স্থানান্তরিত করা হয় মেদিনীপুরে। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কুঁয়াপুরে চন্দ্রকোনা-মেদিনীপুর রাজ্যসড়কে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়,মৃত তিনজনের বাড়ি ঘটনাস্থল […]

এই মুহূর্তে জেলা

আমি দিদির দূত হয়ে কাজ করব – অরিন্দম গুঁইন।

সুদীপ দাস , ৬ মার্চ:- কোথাও কোন কোন্দল নেই। আমি দিদির দূত হয়ে সবার কাছে যাব।সারা বছর দিদি মানুষের জন্য উন্নয়ন করেছেন।সেই উন্নয়ন কে হাতিয়ার করেই প্রচারে যাব। শনিবার বাড়ির কাছেই চাতরা শীতলাতলা মন্দিরে পুজো দিয়ে একথা বলেন চাঁপদানী কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুই। তিনি বলেন,পাঁচ বছর বিধায়ক কে মানুষ পায়নি। তাই মানুষ চাঁপদানী কেন্দ্রে […]

এই মুহূর্তে জেলা

জটু লাহিড়ীর পর বিজেপিতে যোগ দিলেন সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার।

হাওড়া , ৬ মার্চ:- জটু লাহিড়ীর পর বিজেপিতে যোগ দিলেন প্রার্থী হতে না পারা হাওড়ার সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার। দলের প্রার্থী হিসেবে টিকিট না পেয়ে সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী। সেই পথেই হেঁটে একইভাবে বিজেপিতে যোগ দেওয়ার কথা জানালেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার। সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দারও দল ও […]

এই মুহূর্তে জেলা

মানুষের চাহিদা ও তাদের আশা আকাঙ্খা মেটাতে অক্ষম ছিলাম সেই জন্যেই পদত্যাগ জানালেন শ্রীরামপুরের পুরপ্রশাসক।

হুগলি , ৬ মার্চ:- পুর প্রশাসক পদ থেকে পদত্যাগ করলেন শ্রীরামপুর পৌরসভার পুর প্রশাসক অমিয় মুখোপাধ্যায়। ইতিমধ্যেই তার অফিস থেকে সরে গেছে তার নেমপ্লেট, কিন্তু বিধানসভা নির্বাচনের আগে তার এই পদত্যাগে শুরু হয়েছে জল্পনা। যদিও অমিয় বাবু জানান শারীরিক কারণেই তার এই পদত্যাগের চিন্তাভাবনা, যদিও তিনি বলেন এই সিদ্ধান্ত ছমাস আগেই নিয়েছিলেন, কর্মীদের সঙ্গে তিনি […]

এই মুহূর্তে জেলা

টিকিট দেয়নি তৃণমূল। ক্ষোভে দল ছাড়লেন বিধায়ক।

হাওড়া, ৬ মার্চ:- টিকিট দেয়নি তৃণমূল। ক্ষোভে দল ছাড়লেন বিধায়ক। আজ তৃণমূলের শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী দল ছাড়লেন। তিনি দল ছেড়ে একেবারে গেরুয়া শিবিরে নাম লেখালেন। আজই দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিনি। বিজেপির সাধারণ কর্মী হিসাবেই তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন বলে জানিয়েছেন।টিকিট না পাওয়ার ক্ষোভে জানিয়েছেন তিনি। পরে দলও ছাড়েন। তিনি জানিয়েছেন যে, বিজেপিতে […]