হুগলি , ৮ মার্চ:- সোমবার নারী দিবসের সকালে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মজুমদার তার প্রচার পর্ব শুরু করলেন। এদিন সকালে স্থানীয় মা কালীর মন্দির এবং শিব মন্দিরে পুজো দিয়ে কর্মীদের নিয়ে রাস্তায় হাঁটলেন। এদিনের তার এই প্রচার অভিযানে প্রচুর মহিলা অংশ নেন। প্রার্থী অসিত মজুমদার জানান ভোট একটা উৎসব। আমরা প্রতিদিনই সারাবছর মানুষের পাশে থাকি, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের যোগ্য সারা বাংলা জুড়ে চলেছে তাতে সামিল হয়েছে বাংলার মানুষ। এবং সেই উন্নয়নের কথা আমরা মানুষের কাছে তুলে ধরছি। আমাদের কাছে কে প্রতিপক্ষ তা নিয়ে কোনো চিন্তা-ভাবনা করার দরকার। নেই কারণ আমাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। আছেন এবং তার যে কাজ উন্নয়নের কাজ সারা বাংলা জুড়ে চলছে সে কাজের নিরিখে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কে আবার স্বমহিমায় ক্ষমতায় ফিরিয়ে আনবেন।
Related Articles
পুলিশের প্রতি মানুষের আস্থা ও সম্মান বাড়াতে ১ সেপ্টেম্বর পুলিশ দিবস ঘোষণা মুখমন্ত্রীর।
নবান্ন , ১৭ আগস্ট:- পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও সম্মান বাড়াতে কলকাতা সহ রাজ্যের সব জেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে আগামী পয়লা সেপ্টেম্বর দিনটি পালন করা হবে। করোনা মহামারীর বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করে চলা ও প্রাণ উৎসর্গ করা পুলিশ কর্মীদের সম্মান জানাতে রাজ্য সরকার এবছর থেকে পয়লা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন […]
কলেজের বার্ষিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আকস্মিক ‘হৃদরোগে’ মৃত্যু কলেজ ছাত্রের।
হাওড়া, ১৫ ফেব্রুয়ারি:- কলেজের বার্ষিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আকস্মিক ‘হৃদরোগে’ মৃত্যু হলো এক কলেজ ছাত্রের। হাওড়ার শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে শনিবার সকালে ওই ঘটনা ঘটে। জানা গেছে, মৃত ছাত্রের নাম রূপম শী (২০)। বাড়ি বাগনানের বাঁটুল গ্রামে। জুওলজি অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল রূপম। কলেজ সূত্রের খবর, এদিন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সেখানে ২০০ মিটার […]
প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
কোলকাতা , ৩০ জুলাই:- বুধবার গভীর রাতে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে জীবনাবসান হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। কোভিড পরিস্থিতির মধ্যে বর্ষীয়ান কংগ্রেস নেতার শেষযাত্রায় বড় কোনও জমায়েত হবে না ঠিকই তবু বর্ষীয়ান কংগ্রেস নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে বেশ কিছু জায়গায় নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। প্রদেশ কংগ্রেসের তরফে জানানো […]







