হুগলি , ৮ মার্চ:- ভারতীয় জনতা পার্টিতে এবার যোগদান করলো কোন্নগর তথা হুগলির ত্রাস রমেশ মাহাতোর পুত্র শ্রী সুমিত মাহাতো। ভারতীয় জনতা পার্টির সাংসদ শ্রী অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন শ্রী সুমিত মাহাতো। তিনি বিজেপিতে যোগদান করেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের বিরুদ্ধে। সুমিত মহাতো তিনি আগে তৃণমূল কংগ্রেসের যুবর কর্মী ছিলেন। সেখান থেকে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এবং তার সাথে তার বেশ কিছু অনুগামীরা ও বিজেপিতে যোগদান করলেন।
Related Articles
শ্রমজীবী হাসপাতালে উঠল ধর্না, আপাতত অবস্থান স্থগিত।
হাওড়া, ১৩ এপ্রিল:- প্রায় ৩৬ দিনের মাথায় অবশেষে ধর্না উঠলো শ্রমজীবী হাসপাতালে। শনিবার জরুরি ভিত্তিতে বিশেষ সভা করে শ্রমজীবী হাসপাতাল সহযোগী মঞ্চ আপাতত অবস্থান স্থগিত করার সিদ্ধান্ত নেয়। হাসপাতাল সম্প্রসারণের জন্য বন্ধ ইন্দো-জাপান কারখানার খাস জমি শ্রমজীবী হাসপাতালকে দেওয়ার বিষয়ে দীর্ঘদিন যাবৎ ভূমি দফতরের সঙ্গে আলোচনা চলছিল। বিষয়টিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করে দ্রুত সমাধানের ব্যবস্থা […]
রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ।
হাওড়া, ২৪ এপ্রিল:- বুধবার ২৪ এপ্রিল’ ২০২৪, বেলুড় মঠে অনুষ্ঠিত মঠের ট্রাস্টি বোর্ড এবং মিশনের গভর্নিং বডির সভায় স্বামী গৌতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তিনি ১৭তম সঙ্ঘাধ্যক্ষ হলেন। মঠ সূত্রের খবর, স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ এবং স্বামী দিব্যানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। Post Views: 502
‘তোলাবাজ ভাইপো’র পাশাপাশি এবার শুভেন্দুর নিশানায় ‘ম্যাডাম নারুলা’ দুর্নীতি প্রসঙ্গে তীব্র আক্রমণ তৃমমূলকে
দক্ষিণ ২৪ পরগনা, ২ ফেব্রুয়ারি:- দল এবং সরকারের দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দায়ী করে ফের একবার চড়া ভাষায় আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সভায় এসে অভিষেককে নাম না করে তীব্র আক্রমণ করেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া এই নেতা। নাম না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘রানি মৌমাছি’ বলে সম্বোধন […]










