হাওড়া , ৭ মার্চ:- হাওড়ার জগাছায় তৃণমূল বিধায়ক জটু লাহিড়ীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখালেন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রবিবার সন্ধ্যায় জগাছা চন্ডী বিদ্যাপীঠের সামনে জটু লাহিড়ীর কুশপুতুল পোড়ানো হয়। স্লোগান ওঠে, জটু লাহিড়ীর কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও। ‘বিজেপির দালাল জটু লাহিড়ী শিবপুর থেকে দূর হটো। মীরজাফর হটাও দেশ বাঁচাও। হাওড়া পুরসভার ৪৭ নম্বর ওয়ার্ডে এদিন ওই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা জানান, দুরাচারী, স্বার্থপর জটু লাহিড়ী বিজেপিতে যোগ দিয়েছেন। সেই আনন্দে ওনার কুশপুতুল পোড়ানো হচ্ছে। ২৫ বছরের বিধায়ক থাকার পরেও শিবপুরের খারাপ হাল। উনি দলত্যাগ করা শিবপুরবাসীর কাছে ওনার দেহত্যাগের সমান। এবারের শিবপুরের মানুষ দিদির উন্নয়নে সামিল হতে পারবেন।
Related Articles
দল গোছানো অব্যাহত ইস্টবেঙ্গলের, আইএসএলে খেলার সম্ভাবনা তলানিতে।
স্পোর্টস ডেস্ক,১৯ মে:- দল গঠনের তালিকা যেন শেষই হচ্ছে না ইস্টবেঙ্গলের। প্রায় প্রতিদিনই কোনও না কোন খেলোয়াড়কে চুক্তি করিয়ে নিচ্ছে লাল-হলুদ। সোমবার আরও পাঁচ ফুটবলারের সঙ্গে চুক্তি করল ইস্টবেঙ্গল। তারা তুলে নিল সিকে ভিনিথ, রিনো অ্যান্টো, প্রীতম সিং, ভিকাস সাইনি ও অনিল চাভানকে। সিকে ভিনিথ গত মরশুমে জামসেদপুর এফসি হয়ে ১০ টি ম্যাচ খেলেছেন। […]
ইন্ডিয়ান ব্যাংকের হাত ধরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রোজগারের পথ প্রশস্ত হলো।
প্রদীপ বসু, ২৬ জুন:- ইন্ডিয়ান ব্যাংকের সহযোগিতায় রাজ্যের স্বনির্ভর গোষ্ঠির মহিলারা রোজগারের পথ প্রসস্থ করল। চন্দননগর রবীন্দ্রভবনে সোমবার ইন্ডিয়ান ব্যাংকের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হল। প্রথমে প্রদীপ প্রোজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আমিন সিদ্দিকি। ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী ও অন্যান্য আধিকারিকেরা। মূলত স্বনির্ভর গোষ্ঠির মহিলাদের ইন্ডিয়ান ব্যাংকের মাধ্যমে কি […]
শ্রাবণী মেলা উপলক্ষে বিশেষ বৈঠক তারকেশ্বরে।
হুগলি, ৮ জুলাই:- মুখ্যমন্ত্রীর নির্দেশে আসন্ন হুগলির তারকেশ্বরে “শ্রাবণী মেলা” উপলক্ষ্যে এক বিশেষ বৈঠকে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুজিত বসু, পুলক রায়, বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তী সহ জেলার অন্যান্য বিধায়করা। এদিন তারকেশ্বর গেস্ট হাউসে শ্রাবনী মেলা উপলক্ষ্যে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। একমাসের এই মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ প্রশাসনিক বৈঠক […]








