সুদীপ দাস , ৯ মার্চ:- ইচ্ছে ছিলো মায়ের শেষ জীবনটায় সঙ্গ দেওয়া। তাই চুঁচুড়ায় নতুন ফ্ল্যাট কিনে মাকে নিয়ে চলে আসেন পেশায় স্কুল শিক্ষিকা অনিমা কোলে ঘোষ। চুঁচুড়ার শিবতলার একটি ফ্ল্যাটে গতবছর শেষের দিক থেকে তিনি থাকতে শুরু করেন। পাশেই অনিমাদেবীর স্কুল হওয়ার যাতায়াতের সুবিধাও হয়। যদিও অনিমাদেবীর ব্যাবসায়ী স্বামী দিলীপ ঘোষ কাজের সুবিধায় মগরায় […]
জেলা
হাওড়ায় রামকৃষ্ণপুর ঘাট থেকে দেহ উদ্ধার।
হাওড়া , ৯ মার্চ:- অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে। দেহটি অন্য কোথা থেকেও জোয়ারের জলে ভেসে এসেছিল বলে অনুমান করা হচ্ছে। রিভার ট্রাফিক পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পোর্ট থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দেহ সনাক্তকরণের চেষ্টা চলছে।
রামকৃষ্ণের জন্মতিথিতে ও সাধারণ উৎসবের দিন বন্ধ থাকবে বেলুড় মঠ।
হাওড়া , ৯ মার্চ:- বেলুড় মঠ করোনা ভাইরাস অতিমারীর প্রেক্ষিতে আগামী সোমবার ১৫ মার্চ ‘২০২১ ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণদেবের পুণ্য জন্মতিথির দিন বেলুড় মঠ বন্ধ থাকবে। বেলুড় মঠের পক্ষে এক ইউটিউব বার্তায় স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ জানিয়েছেন, ১৫ মার্চ জন্মতিথির দিনের পূজা অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠান সহ বিকেলের ধর্মসভার বক্তব্য অনুষ্ঠান মঠের ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে সম্প্রচারিত হবে। […]
বিজেপি কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
মালদা , ৯ মার্চ:- বিজেপি কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার চন্ডিপুর এলাকায়। গুরুতর জখম ওই বিজেপি কর্মীর উদয় মন্ডল (৪৩)। তার বাম পায়ে গুলি লেগেছে। তাকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই বিজেপি কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন […]
মেদিনীপুরের মহকুমা অফিসে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া।
পশ্চিম মেদিনীপুর , ৯ মার্চ:- মেদিনীপুর মহাকুমা অফিসে মনোনয়নপত্র জমা দিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলেরর প্রার্থী তথা অভিনেত্রী জুন মালিয়া, এদিন ঢাকঢোল বাজিয়ে কর্মী-সমর্থকদের উচ্ছাস কে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন অভিনেত্রী জুন মালিয়া, পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে তার পক্ষে আশাবাদী প্রার্থী জুন মালিয়া, এবং আগামী দিনে মেদিনীপুর বাসির জন্য উন্নয়নের সঙ্গী হয়ে একসাথে […]
কোতুলপুরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার।
বাঁকুড়া , ৯ মার্চ:- এই পার্টির প্রার্থী মানছি না মানবো না, হরকালী প্রতিহার কে মানছি না মানবো না। এই দাবি নিয়েই কোতুলপুরেও পড়ল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার। গোটা কোতুলপুর জুড়েই এই পোস্টার পড়েছে। যা নিয়ে গোটা কোতুলপুর জুড়ে শুরু হয়েছে তুমুল চর্চা। কে বা কারা এই পোস্টার দিল তা এখনো স্পষ্ট নয়। তবে বিজেপি এই […]
নায়িকা হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছি , রাজনৈতিক নেত্রী হিসাবেও মানুষের স্বীকৃতি আদায় করবো – সায়ন্তিকা।
বাঁকুড়া , ৯ মার্চ:- আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি আজ বাঁকুড়া নিজের বিধানসভা কেন্দ্রে আসেন। তিনি এখানে মা মহামায়া মন্দিরে পুজো দিয়ে তাঁর প্রচার পর্ব শুরু করেন। তাঁর আগমনে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মিনতী মিশ্র । আজ বাঁকুড়া […]
স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ড : ৪ দমকলকর্মী-সহ ৭ জনের মৃত্যু , ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী
কলকাতা , ৮ মার্চ:- বহুতলে আগুন। সোমবার সন্ধেয় বড়সড় আগুন লাগে স্ট্র্যান্ড রোডের একটি বহুতল ভবনে। বাড়িটির ১৩তলায় ঘটে এই অগ্নিকাণ্ড। ধোঁয়ায় ভরে যায় এলাকা। ধোঁয়ার সঙ্গে আগুনের শিখা দেখা যায় বহু দূর থেকে। ঘটনাস্থলে প্রাথমিকভাবে যায় ১০টি দমকলের ইঞ্জিন। উঁচুতলায় আগুন নেভানোর জন্য প্রাথমিকভাবে নীচ থেকে চেষ্টা করা হলেও পরে আনা হয় হাইড্রলিক ল্যাডার। […]
শিবপুর বিধানসভা এলাকায় ফের জটু লাহিড়ীর কুশপুতুল দাহ।
হাওড়া , ৮ মার্চ:- ‘মীরজাফর গদ্দার জটু লাহিড়ী নিপাত যাক।’ এই স্লোগান দিয়ে হাওড়ার শিবপুর বিধানসভা এলাকায় ফের জটু লাহিড়ীর কুশপুতুল দাহ করা হলো। জটু লাহিড়ী বিজেপিতে যোগ দিতেই শিবপুর বিধানসভার বিভিন্ন এলাকায় প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল কর্মীরা। রবিবারের পর এদিনও জটু লাহিড়ীর কুশপুতুল দাহ করেন শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকার তৃণমূল সমর্থকরা।
আন্তর্জাতিক নারী দিবসে দেবীর অকাল বোধন, মমতাকে মুখ্যমন্ত্রী করার প্রার্থনা কন্যাশ্রী-রূপশ্রীদের !
সুদীপ দাস , ৮ মার্চ:- বর্তমান ভারতবর্ষে একমাত্র বিদায়ী মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক নারী দিবসে ৩য় বারের জন্য সেই মহিলাকেই মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চেয়ে দেবী দূর্গার আরাধনা করলেন চুঁচুড়ার ৭নম্বর ওয়ার্ডে কাপাসডাঙ্গা এলাকার মহিলারা। এদের মধ্যে কেউ কন্যাশ্রী, কেউ রূপশ্রী, কারোর বা স্কুল যেতে ভরসা সবুজ সাথীর সাইকেল। কেউ আবার গৃহবধু তো স্বামীকে হারিয়ে […]

