বাঁকুড়া , ৭ মার্চ:- বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বিটের লাদুনিয়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে 40 থেকে 42 হাতির একটি দল রীতিমতো আতঙ্কে এলাকার সাধারণ মানুষরা। সন্ধ্যা হলেই হাতির দলটি লোকালয়ে প্রবেশ করছে ক্ষতি করছে এলাকার স্থানীয় কৃষকদের ফসলের ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। গত কয়েকদিন ধরেই হাতির উপদ্রবে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে কিন্তু তারপরেও বনদপ্তরের সদর্থক ভূমিকা চোখে পড়ছেনা। বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ থেকে স্থানীয় কৃষক সকলেই। নিত্যানন্দপুর গ্রামের পার্থ ঘোষ নামে এক কৃষক বলেন, হাতি যে পরিমাণ ফসলের ক্ষতি করছে তাতে বনদপ্তর আমাদের সঠিক ক্ষতিপূরণ দিচ্ছে না আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে আমাদের।
Related Articles
চন্দননগরে বিনা পয়সায় মাস্ক এটিএম।
হুগলি , ১২ মে:- হাত বাড়ালেই মিলছে মাস্ক। বিভিন্ন সময় মানুষের অসচেতনতার ছবি ধরা পড়েছে বিভিন্ন বাজারে। আর সেখান থেকেই ভাবনা শুরু। আর যেমন ভাবা তেমন কাজ। চন্দননগরের বেশকিছু যুবক যুবতী মিলে বছর খানেক আগেই শুরু করেছিল যাযাবর ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এবার সেই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগেই চন্দননগর লক্ষীগঞ্জ বাজার এবং স্বপ্ন বাজার এলাকায় […]
চুঁচুড়ায় ঢাক, কাঁসর, শাখ বাজিয়ে প্রতিবাদ তিলোত্তমা বাহিনীর।
হুগলি, ১৫ অক্টোবর:- মঙ্গলবার রাতে চুঁচুড়া ঘড়ির মোড়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানাল তিলোত্তমা বাহিনী। এ দিন ঢাক, কাঁসর, শাখ বাজিয়ে জাতীয় পতাকা উড়িয়ে মোমবাতি হাতে মানববন্ধনে সামিল হন শতাধিক মানুষ। তাঁদের সঙ্গে সাথ দেন চুঁচুড়া সদর হাসপাতালের চিকিৎসকেরাও। ছোট থেকে বড়, পুরুষ মহিলাদের পাশাপাশি এক দৃষ্টিহীন ব্যক্তিও প্রতিবাদে অংশগ্রহণ করেন। আর জি কর […]
পুরসভায় অবিলম্বে নির্বাচন করার দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হল হাওড়া জেলা সিপিএম।
হাওড়া , ৪ জানুয়ারি:- হাওড়া পুরসভায় অবিলম্বে নির্বাচন করার দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হল হাওড়া জেলা সিপিএম। সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটি করা হয়। মঙ্গলবার এই মামলার শুনানি হবে।এবিষয়ে সিপিএম হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদার জানান, ২০১৮ সালের ডিসেম্বর মাসে হাওড়া পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যায়।প্রশাসক বসিয়ে কোনওরকমে কাজ চলছে। আসলে রাজ্য সরকারের নির্বাচন […]







