হাওড়া ,১৪মার্চ:- ভোটের আগে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো হাওড়ার ডোমজুড়ের রুদ্রপুর এলাকায়। রাতের অন্ধকারে রুদ্রপুর এলাকায় গতকাল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি হোর্ডিং এবং ব্যানার কেউ বা কারা ছিঁড়ে দেয় বলে অভিযোগ। সেই ব্যানারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। ব্যানারে প্রার্থীর নামে প্রচার করা হয়েছিল। এছাড়া সবুজ সাথী, স্বাস্থ্য সাথী সহ গত দশ বছরের উন্নয়নের […]
জেলা
গাঁজা পাচার , হাওড়া স্টেশন থেকে গ্রেফতার ৩।
হাওড়া , ১৪ মার্চ:- হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ গাঁজা পাচারের সময় হাতেনাতে ধরা পড়ল ৩ জন। শনিবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয় প্রায় ৪০ কেজি গাঁজা। গাঁজা পাচারের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে রেল পুলিশ। গত ৩রা মার্চ হাওড়া স্টেশন দিয়ে অন্য রাজ্যে পাচারের সময় উদ্ধার হয় ৯ এমএম পিস্তলের ৯৯টি কার্তুজ। এই ঘটনার […]
মুরগির মাংসের দোকানের পিছনে বিলুপ্তপ্রায় কচ্ছপের মাংসের ব্যবসা, পর্দাফাঁস করলো কানাইপুর ফাঁড়ির পুলিশ
হুগলি ,১৪মার্চ:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুর কলোনি বাজার এলাকায় মুরগির মাংসের দোকানের আড়ালে রমরমিয়ে চলছিল বিলুপ্তপ্রায় কচ্ছপের মাংসের ব্যবসা।গোপনসূত্রে খবর পেয়ে কানাইপুর বাসাই কলোনি বাজারে মাংস ব্যাবসায়ী বাপ্পা বাগচীর বাড়িতে হানা দেয় কানাইপুর বিট হাউসের অফিসার ইনচার্জ অনুপ মন্ডলের নেতৃত্বে কানাইপুর বিট হাউসের পুলিশ।এরপর ওই মাংস ব্যাবসায়ীর বাড়ি থেকে বহুসংখ্যক কচ্ছপ উদ্ধার করে পুলিশ।মাংস ব্যবসায়ী […]
প্রার্থী ঘোষণার আগেই কোন্নগরে নব্য বিজেপির প্রতি ক্ষোভ আদি বিজেপি কর্মীদের , ঘোষণার পর ক্ষোভ বাড়ার আশঙ্কা
হুগলি , ১৩ মার্চ:- বিধানসভা ভোটের আর বেশিদিন বাকি নেই।কিন্তু এখনো সম্পূর্ণ প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি।আর প্রার্থী ঘোষণার আগেই হুগলি জেলার কোন্নগরে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী নেতাদের প্রতি ক্ষোভ ক্রমেই বাড়ছে বিজেপি দলের পুরোনো কর্মীদের মধ্যে। এদিন কোন্নগরে বিজেপির পথসভা চলছিল। এদিনের পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল […]
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি , এলাকায় চলল গুলি।
আরামবাগ , ১৩ মার্চ:- তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আবারো উত্তপ্ত হয়ে উঠল খানাকুল। তৃণমূলের দুই নেতার ক্ষমতা ও এলাকা দখলকে কেন্দ্র করে খানাকুল অনন্ত নগর বাজার এলাকায় বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। উদ্ধার হলো গুলির খোল তারই সাথে বেশ কয়েকটি তাজা বোমা। স্থানীয় সুত্রে জানা যায় খানাকুলে বেশ কয়েক মাস ধরেই তৃণমূলের দুই গোষ্ঠী দ্বন্দ্ব লেগেই ছিল ।শেখ […]
সাতসকালে গজরাজের দাপাদাপি বাকাদহ গ্রামে।
বাঁকুড়া , ১৩ মার্চ:- সাতসকালে দুটি গজরাজের দাপাদাপি দেখা গেল বাকাদহ গ্রামে। এতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।আজ ভোরে দ্বারকেশ্বর নদী পেরিয়ে জয়পুর বাসুদেবপুর জঙ্গল হয়ে সকালবেলায় ঢুকে পড়ে বাকাদহ স্কুলে। হাতির আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না জঙ্গল লাগোয়া জঙ্গলের গ্রামগুলিতে।গতকাল একটি দলছুট হাতি মেদিনীপুর জঙ্গল হয়ে জয়পুর জঙ্গলে প্রবেশ করে কিন্তু বন কর্মীদের তৎপরতায় […]
শিলিগুড়িতে ক্রেতা সেজে সোনার আংটি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুজন।
শিলিগুড়ি , ১৩ মার্চ:- ক্রেতা সেজে সোনার আংটি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল যুবক ও যুবতি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন শিলিগুড়ির বিধান মার্কেটে একটি সোনার দোকানে অলংকার দেখতে থাকে ওই দুজন। এরপর দোকানের মালিক তাদের বেশ কয়েকটি আংটি দেখায়। এবং অন্য অলঙ্কার দেখাতে বলে দোকানের মালিকের […]
মাথাভাঙ্গায় ৫০ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ ।
কোচবিহার , ১৩ মার্চ:- ফের বড়সড়ো সাফল্য পেল মাথাভাঙ্গা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে একটি পুলিশ বাহিনী ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ জনকে আটক করে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শিলিগুড়ি রাজ্য সড়কে বৈরাগী হাটে। জানা গেছে, আজ সকাল বেলায় গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে […]
রাজ্যকে বিপদ থেকে উদ্ধার করতে সব ভুলে এক হয়ে লড়াই করুন – কাঞ্চন মল্লিক।
হুগলি , ১৩ মার্চ:- আমি একজন সাধারণ তৃণমূল কর্মী। আমি কোনো তারকা বা নেতা নই। আমার সম্পর্কে থিয়েটার বা সিনেমা মহলে খোঁজ নিলেই জানতে পারবেন। শনিবার সকালে উত্তরপাড়ার বলাকা মাঠে কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কর্মীদের উজ্জিবীত করলেন উত্তরপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক। তৃণমূল প্রার্থী কাঞ্চন বলেন, দশ বছরে আমি রাজনীতিতে আসিনি। […]
মুখ্য নির্বাচন কমিশনার একজন ব্যর্থ , অপদার্থ – কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
হুগলি , ১৩ মার্চ:- মুখ্য নির্বাচন কমিশনার একজন ব্যর্থ, অপদার্থ। উনি নরেন্দ্র মোদী, অমিত সাহর হয়ে কাজ করছেন, তাই পশ্চিমবাংলায় আট দফা নির্বাচন করেছেন তবে শুনে রাখুন বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দোপাধ্যায়, আপনি যতই চেষ্টা করুন আটকাতে পারবেন না-দাবি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ হুগলির উত্তর পাড়ায় দলীয় প্রার্থী কাঞ্চন মল্লিকের সমর্থনে এক […]

