এই মুহূর্তে জেলা

বিজেপি ও তৃণমূলকে আক্রমণ শানিয়ে চন্ডিতলায় প্রচার শুরু সেলিমের।

চিরঞ্জিত ঘোষ , ১৩ মার্চ:- কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারকে একযোগে আক্রমণ সানিয়ে হুগলি জেলার চন্ডিতলা বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করে দিলেন সংযুক্ত মোর্চার বাম প্রার্থী মহম্মদ সেলিম। এদিন তিনি চন্ডিতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের মধ্যে দিয়ে প্রচার শুরু করে দিলেন মহম্মদ সেলিম। […]

এই মুহূর্তে জেলা

প্রয়াত মহারাজকে শ্রদ্ধায় স্মরণ অগণিত ভক্তের।

হাওড়া, ১৩ মার্চ:- রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রবীণতম সহ-অধ্যক্ষ (ভাইস-প্রেসিডেন্ট) পূজনীয় স্বামী বাগীশানন্দজী মহারাজ গতকাল শুক্রবার সন্ধ্যা ৭.১০মিনিটে রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। পূজনীয় মহারাজের পার্থিব শরীর শুক্রবার রাত ১০টা থেকে আজ শনিবার সকাল ৮.৩০ পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত ও অনুরাগীদের শেষ শ্রদ্ধা […]

এই মুহূর্তে জেলা

ফের দুর্ঘটনা দ্বিতীয় হুগলী সেতুতে।

হাওড়া , ১৩ মার্চ:- ফের দুর্ঘটনা দ্বিতীয় হুগলী সেতুতে। তাজপুর যাওয়ার পথে দূর্ঘটনার কবলে পড়ে পর্যটকদের গাড়ি। নিয়ন্ত্রণহীন ট্রেলার ধাক্কা মারে একাধিক গাড়িতে। এদিন সকালে বিদ্যাসাগর সেতুর টোলট্যাক্সের সামনের ঘটনা। কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুর টোলট্যাক্সে টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে ধাক্কা মারে নিয়ন্ত্রণহীন ওই ট্রেলার। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বেসরকারি গাড়ির চালকের […]

এই মুহূর্তে জেলা

তৃতীয় লিঙ্গের ভোটারদের ভোট দানে অবগত করার লক্ষ্যে সিঙ্গুরে তৈরি করা হল কিয়স্ক।

হুগলি , ১২ মার্চ:- তৃতীয় লিঙ্গের ভোটারদের ভোট দানে অবগত করার লক্ষ্যে হুগলি জেলার সিঙ্গুরে তৈরি করা হল কিয়স্ক। নির্বাচন কমিশনের উদ্যোগে সিঙ্গুর ব্লক প্রশাসনের ব্যাবস্হাপনায় নতুন চিন্তা ভাবনায় তৈরি করা হয়েছে ‘সবার ভোট সবার শপথ’ নামে এই কিয়স্ক। যেখানে রাখা হয়েছে ভিপিপ্যাট। ইভিএম এর মাধ্যমে ভোটারদের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন সিঙ্গুর […]

এই মুহূর্তে জেলা

ঝাড়গ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রস্তুতি সভা করলেন দিলীপ ঘোষ।

ঝাড়গ্রাম , ১২ মার্চ:- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঝাড়গ্রামে আসছেন ১৫ মার্চ তারই প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার ঝাড়গ্রামে এলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঝাড়গ্রাম জেলার দলীয় কার্যালয়ে এসে ঝাড়গ্রামের দলীয় প্রার্থী সুখময় সৎপথি গোপীবল্লভপুর এর দলীয় প্রার্থী সঞ্জিত মাহাতো সহ দলীয় কার্য কর্তাদের সঙ্গে কথা বলেন এবং দলীয় বৈঠক করেন। বৈঠকের পরেই তিনি সংবাদ মাধ্যমের […]

এই মুহূর্তে জেলা

খেলা হবে টি-শার্ট ঝাড়গ্রাম বাজারে বিক্রি তুঙ্গে

ঝড়গ্রাম , ১২ মার্চ:- এবারের নির্বাচন হাইভোল্টেজ নির্বাচন বলেই দাবি রাজনৈতিক মহলের। নির্বাচনের প্রচারে শাসক থেকে বিরোধী সকলের মুখেই একটাই সুর ” খেলা হবে “। মিটিং, মিছিল থেকে শুরু করে দেওয়াল লিখন সব জায়গায় খেলা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর মুখেও খেলা হবে স্লোগান শোনা গিয়েছে। “খেলা হবে ” এই স্লোগান আরও একধাপ এগিয়ে […]

এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে চন্ডিতলায় স্বাতী খন্দকারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল।

চিরঞ্জিত ঘোষ , ১২ মার্চ:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নন্দীগ্রামে হামলার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি পালন করলো চন্ডিতলা বিধানসভার তৃণমূল কর্মীরা। নৈটি মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়। প্রাক্তন বিধায়ক স্বাতী খন্দকার বলেন বিরোধীরা ভেবেছিল আমাদের নেত্রীকে বিছানায় শুয়ে দিয়ে একতরফা ভোট করে চলে যাবে, কিন্তু […]

এই মুহূর্তে জেলা

হ্যাট্রিক করার পক্ষে ১০০ শতাংশ আশাবাদী অসিত মজুমদার।

সুদীপ দাস , ১২ মার্চ:- হাতের কাছে তৃণমূল প্রার্থীকে পেয়ে বরন করে নিলেন এলাকাবাসীরা। রীতিমতো কপালে ফোঁটা দিয়ে গলায় মালা পরিয়ে মিষ্টিমুখ করানো হলো চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদারকে। শুক্রবার হুগলি-চুঁচুড়া পৌরসভার ৮, ৯ ও ১০নম্বর ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার চালালেন তিনি। বিগত দু’বার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী তৃণমূলের অসিত মজুমদার। যদিও দু’বছর আগে […]

এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে হাওড়ায় তৃণমূলের মৌন মিছিল।

হাওড়া, ১২ মার্চ:- নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পরিকল্পনা মাফিক ঘৃণ্য হামলার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে মৌন মিছিল করছে তৃণমূল। হাওড়াতেও প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকায় এর মৌন মিছিলের ডাক দেওয়া হয়েছে। মধ্য হাওড়ায় এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই আক্রমণের ঘটনায় নির্বাচনে ভয়ংকর আক্রমণের পরিকল্পনা করা […]

এই মুহূর্তে জেলা

নিজের হাতে দেওয়াল লিখে বিধানসভা ভোটের প্রচার শুরু করলো আব্দুল মান্নান।

হুগলি, ১২ মার্চ:- নিজের হাতে দেওয়াল লিখে বিধানসভা ভোটের প্রচার শুরু করলো হুগলী জেলার চাঁপদানির বিধানসভার বাম-কংগ্রেস জোট প্রার্থী আব্দুল মান্নান। এর আগে চাঁপদানি বিধানসভার বিধায়ক ছিলেন আব্দুল মান্নান। এবারো চাঁপদানি বিধানসভার প্রার্থী হয়েছেন তিনি।