হুগলি , ১৫ মার্চ:-সিঙ্গুরে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের টিকিট বাতিলের দাবীর অব্যাহত বিজেপি কর্মীদের বিক্ষোভ। সোমবার সিঙ্গুরের বিজেপি কর্মীরা চুঁচুড়ায় হুগলি সাংগঠনিক জেলা পার্টি অফিসে এসে বিক্ষোভ দেখালো। তাঁদের দাবী অবিলম্বে রবীনবাবুর টিকিট বাতিল করে স্থানীয় বিজেপি কর্মী তথা সমাজসেবক পল্টু কুকরীকে টিকিট দিতে হবে। টিকিট বাতিল না হলে বিজেপি কর্মীরা রবীনবাবুর হয়ে কোন কাজ করবে না বলে জানালেন।
Related Articles
আন্ডারপাসের দাবিতে অবরোধ। প্রায় ঘন্টাখানেক ধরে বন্ধ হাওড়া আমতা ট্রেন চলাচল।
হাওড়া, ২৪ অক্টোবর:- আন্ডারপাসের দাবিতে প্রায় ঘন্টাখানেক বন্ধ রইল হাওড়া আমতা রুটের ট্রেন চলাচল। হাওড়ার বালিটিকুরি শেখপাড়া অঞ্চলের স্থানীয় বাসিন্দারা রবিবার ওই অবরোধ করেন। হাওড়ার দক্ষিণ পূর্ব শাখার হাওড়া আমতা রেল লাইন গিয়েছে বালিটিকুরি শেখপাড়া এলাকা থেকে। প্রথমে এই লাইন মালগাড়ির জন্য নির্দিষ্ট থাকলেও পরে গাড়ির সংখ্যা বাড়ানো হয় এই রুটে। অভিযোগ, কোনওরকম আন্ডারপাস না […]
কলকাতা ময়দানে অনন্য নজির, সর্বস্তরের মানুষের জন্য মাস্ক নিয়ে এল শতবর্ষের ইস্টবেঙ্গল।
স্পোর্টস ডেস্ক , ১১ জুন:- একদিকে যখন গোটা দেশের মানুষ করোনায় বিধ্বস্ত, অন্যদিকে উম্পুন সাইক্লোনের জেরে ক্ষতিগ্রস্থ বাংলা। এমন অবস্থায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে কলকাতা ময়দানের দুই প্রধানের সভ্য সমর্থকরা। এমনকি, মোহনবাগান ও ইস্টবেঙ্গলের তরফ থেকেও বাড়ানো হয়েছে সাহায্যের হাত। কিন্তু এবার ইস্টবেঙ্গল যে পদক্ষেপ নিল, তা নিঃসন্দেহে নজিরবিহীন। সাধারণ মানুষের জন্য এবার মাস্ক উৎপাদন […]
রাজ্য লটারি বন্ধ থাকায় ডিরেক্টরের কর্মীদের অন্যত্র কাজে লাগানোর উদ্যোগ সরকারের।
কলকাতা, ১৬ নভেম্বর:- রাজ্য লটারি বর্তমানে বন্ধ থাকায় ডিরেক্টরের কর্মীদের অন্যত্র কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে বদলি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এইসব কর্মীদের অর্থ দপ্তরের অন্যান্য ডিরেক্টরেটে পাঠানো হচ্ছে। লটারি ডিরেক্টরেট প্রধান কাজ ছিল রাজ্য সরকারের বিভিন্ন লটারি পরিচালনা করা। কিন্তু ২০১৯-এর ফেব্রুয়ারির পর রাজ্য সরকারের আর্থিক পুরস্কারের লটারি অনুষ্ঠিত হয়নি। ফলে এই […]










