হুগলি , ১৫ মার্চ:- উত্তরপাড়া বিধানসভায় প্রার্থী ঘোষণা হতেই গতকাল বিক্ষোভে ফেটে পড়েন নিচু তলার বিজেপি কর্মীরা।আর আজ বিস্ফোরক লেখা পোষ্টার পড়লো কোন্নগরের বেশ কিছু এলাকায়। প্রবীর ঘোষালকে মানছি না মানবো না। প্রবীর ঘোষাল মধুচক্রের নায়ক, ফেরীঘাটের দালাল, প্রবীর ঘোষাল বিজেপির লজ্জা। এছাড়া আরো অনেক কিছু কু-মন্তব্য লেখা পোষ্টার পড়লো প্রবীর ঘোষালের নামে। গতকাল বিজেপির চতুর্থ দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। সেই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই হুগলি জেলার বেশ কিছু বিজেপি নেতা কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।গতকাল বিকেলেই বর্ষীয়ান বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য কোন্নগরে বিক্ষোভ দেখায়, প্রবীর ঘোষালকে মানছি না এই দাবিতে, কৃষ্ণা ভট্টাচার্য আরো বলেন বিভিন্ন স্ক্যামের সাথে যুক্ত প্রবীর ঘোষাল তৃণমূল থেকে এসেই প্রার্থী হয়ে গেলো আর আমরা ৩০ বছর দল করেও সম্মান পেলাম না।
Related Articles
বৈদ্যবাটিতে পানীয় জলের কলে তালা , দুর্ভোগে এলাকাবাসী।
হুগলি, ২৪ অক্টোবর:- জলই জীবন, এই কথাটা চরম সত্যি। কিন্তু জলই যন্ত্রণা হবে এমনটা মানুষ ভাবেনি। বৈদ্যবাটী পৌরসভার পক্ষ থেকে ১ নম্বর ওয়ার্ডের মরাদান এলাকার জিটি রোডের পাশে বসানো হয় পানীয় জলের টাইম কল। পথ চলতি মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীদের সুবিধার্থে। এতদিন দেখা গেছে দোকানে তালা পরে, কারখানায় তালা পরতে। কিন্তু অভিনব ভাবে টাইম কলে […]
স্নায়ু রোগের কাছে হার মানলেন রিষড়ার প্রাক্তন আনবিটেন পৌরপ্রধান দিলীপ সরকার।
হুগলি , ৩০ নভেম্বর:- প্রয়াত হলেন রিষড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দিলীপ সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। বর্ষিয়ান দিলীপ বাবু বেশ কিছুদিন ধরে স্নায়ু রোগে ভুগছিলেন। হাসপাতলেও ভর্তি ছিলেন। সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি আসেন। সোমবার ভোরে রিষড়া সুভাষনগর বাস ভবনে তাঁর মৃত্যু হয়। সিপিআইএম হুগলি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর প্রাক্তন সদস্য ছিলেন দিলীপ সরকার। […]
চুঁচুড়ায় রচনা অসিতের দ্বন্দ্ব মেটাতে মাঠে নামলেন কল্যাণ।
হুগলি, ৪ জানুয়ারি:- নির্বাচন পর্যন্ত এক হয়ে চলার বার্তা। নির্বাচন মিটলে দুজনকেই লাঠি তুলে দেবেন বলে জানালেন শ্রীরামপুর সাংসদ। বিধায়ক অসিত সাংসদ রচনার হাত ধরিয়ে দ্বন্দ্ব মেটানোর বার্তাও দিলেন কর্মিদের সামনে। আজ চুঁচুড়ায় একটি হলে তৃনমূলের বিধানসভা কর্মি বৈঠক ছিলো। এসআইআর পর্বে কর্মিদের কি করনীয় তার ব্যাখ্যা ছিলো বৈঠকের মূল উদ্দেশ্য। তবে সে সব কে […]








