হাওড়া, ১৫ মার্চ:-যথাযোগ্য মর্যাদায় বেলুড় রামকৃষ্ণ মঠে আজ সোমবার ১৫মার্চ ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৬তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে। এই অনুষ্ঠানে এবছর করোনা অতিমারী পরিস্থিতিতে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। তবে শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে মঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ভোরে শ্রীশ্রীঠাকুরের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেদপাঠ ও স্তবগান, ঊষা-কীর্তন, শ্রীশ্রীঠাকুরের বিশেষ পূজা ও হোম অনুষ্ঠিত হয়। এছাড়াও শ্রীরামকৃষ্ণ মন্দিরের নাটমন্দিরে শ্রীরামকৃষ্ণ বন্দনা, শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা, ভক্তিগীতি, শ্রীশ্রীরামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ পাঠ ও ব্যাখ্যা, গীতি আলেখ্য প্রমূখ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকালে অনুষ্ঠিত হবে ধর্মসভা। ধর্মসভার বিষয় শ্রীরামকৃষ্ণদেবের জীবন ও বাণী। ওই ধর্মসভায় সভাপতিত্ব করবেন স্বামী সুবীরানন্দ মহারাজ। এছাড়াও শ্রীঠাকুরের মন্দিরে সন্ধ্যায় সন্ধ্যারতির আয়োজন করা হয়েছে।
Related Articles
অসিত নিয়ে কিছুটা নমনীয় রচনা।
হুগলি, ৯ আগস্ট:- দিন কয়েক আগেই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে বোন সম্মোধন করে নিজেদের দ্বন্দে ইতি টানতে চেয়েছিলেন বিধায়ক অসিত মজুমদার। শনিবার রাখি পূর্ণিমার দিন অসিত নিয়ে কিছুটা নমনীয় হলেও হুগলি বালিকা বাণী মন্দিরের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়ালেন রচনা। এ দিন চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে রাখি বন্ধন উৎসবে উপস্থিত হয়ে সাংসদ বলেন, “উনি (ধৃতি) একজন […]
কার্তিক এর শহর সোনামুখী , দেব সেনাপতির আরাধনায় মেতে উঠবেন গোটা শহর।
বাঁকুড়া , ১৬ নভেম্বর:- কালীপুজোর রেশ কাটেনি এখনো, তার মধ্যেই গোটা শহর মেতে উঠবে দেব সেনাপতির আরাধনায়। উল্লেখ্য, এই সোনামুখী শহরে প্রায় শ’খানেক কার্তিক পুজো হয়ে থাকে। উল্লেখযোগ্য পূজো গুলির মধ্যে মাইত কার্তিক বা মধ্যম কার্তিক, বড়ো কার্তিক, মহিষঘোট কার্তিক। এর মধ্যে বেশকিছু কার্তিকের প্রাচীন ইতিহাস রয়েছে। সোনামুখী পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের অন্যতম পূজো হল […]
প্রথা মেনেই দোলের আগের সন্ধ্যায় বেলুড় মঠে পালিত হলো হোলিকা দহন।
হাওড়া, ৬ মার্চ:- কাল দোল। প্রথা মেনেই দোলের আগের সন্ধ্যায় বেলুড় মঠে পালিত হলো হোলিকা দহন। প্রতি বছরের মতো এবারও দোলের আগের দিন ঠাকুরের মন্দিরে সন্ধ্যারতির পর বেলুড় মঠে পালিত হয় হোলিকা দহন অনুষ্ঠান। শ্রীমায়ের মন্দিরের পাশে মঠের পূর্ব দিকে গঙ্গার ধারে হয় এই অনুষ্ঠান। পাটকাঠি, খড় ইত্যাদি সামগ্রী দিয়ে নির্মিত ছোট্ট কুঁড়েঘররূপী হোলিকা’কে দহন […]








