সুদীপ দাস , ১৪ মার্চ:- ২য় দফায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষনা হতেই দিকে দিকে বিক্ষোভ শুরু। রাজ্যের পাশাপাশি বাদ পড়লো না হুগলী জেলাও। এদিন সদ্য তৃণমূল ছেরে বিজেপিতে আসা রবীন্দ্রনাথ ভট্টাচার্য্যের নাম সিঙ্গুর কেন্দ্রের জন্য ঘোষনা হতেই বিক্ষোভে ফেটে পরে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। তাঁরা রাস্তায় দাঁড়িয়েই প্রার্থীকে না মানার জন্য স্লোগান দেয়। অন্যদিকে একইভাবে কোন্নগরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিকেপি কর্মীরা। কারন উত্তরপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী তৃণমূল ছেরে আসা প্রবীর ঘোষাল। পুরনো বিজেপি কর্মীরা প্রবীর ঘোষকে প্রার্থী হিসাবে মানতে নারাজ। অন্যদিকে চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর নাম ঘোষনা হতেই ফেসবুকে রাজনীতি ছারার কথা ঘোষনা করেন চুঁচুড়া বিজেপি নেতা তথা হুগলি সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুবীর নাগ।
Related Articles
ফের ৫ ই মে থেকে দুয়ারে সরকার কর্মসূচি, চলবে একমাস , জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৭ এপ্রিল:- আগামী মাসে আরেক দফায় রাজ্যে দুয়ার সরকার কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণা করেন। তিনি বলেন,“দুয়ারে সরকারের মাধ্যমে এখনও মানুষের আবেদন জমা পড়ছে। এই প্রকল্প চলবে। আবার ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত চলবে। ৫ মে আমাদের তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তি। তাই ওই দিন থেকে […]
নবরূপে সাজতে চলেছে শ্রীরামপুরের টাউন হল।
সুদীপ দাস, ১০ অক্টোবর:- নতুন প্রশাসকপদে বসেই শ্রীরামপুর টাউনহলের নবরূপ দিতে উদ্যোগী গৌরমোহন দে। সম্প্রতি শ্রীরামপুরের পৌর-প্রশাসক পদে রদবদল হয়ে দ্বায়িত্ব গ্রহন করেছেন গৌরিমোহন দে। পুজোর আগেই গৌরবাবুর বড় ঘোষনা নতুন করে সেজে উঠবে শ্রীরামপুরের ভগ্নপ্রায় টাউনহল। বহু পুরাতন এই টাউনহল সংস্কারের দাবী দীর্ঘদিনের। শুধু শ্রীরামপুরবাসীই নয়, এই হলের সংস্কারের দাবী তুলেছেন শেওড়াফুলি, বৈদ্যবাটি, রিষড়া […]
করোনা আতঙ্কের জের। লকডাউনে কাজে বেরনোয় প্রতিবেশীদের হুমকির মুখে আয়ার কাজে যুক্ত দুই মহিলা।
হাওড়া,২৮ এপ্রিল:- প্রতিবেশীদের হুমকির জেরে ডিউটিতে যেতে পারছেন না আয়ার কাজে যুক্ত দুই মহিলা। ঘটনা হাওড়ার লিলুয়ার। শুধু হুমকিই নয়, প্রতিবেশীদের বিরুদ্ধে এদের হেনস্থার অভিযোগ উঠেছে। এদের শাসানো হয়েছে করোনা পরিস্থিতিতে যখন লকডাউন চলছে তখন আয়ার ডিউটি দিতে বেরলে আর পাড়ায় ঢুকতে দেওয়া হবে না। এই ঘটনায় এরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। গরিব পরিবারে […]










