হাওড়া , ১৫ মার্চ:- হাওড়া ডোমজুড় বিধানসভা কেন্দ্র এলাকার সুকান্ত পল্লী অঞ্চলে সংঘর্ষ। এলাকার বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, হঠাৎই অন্য পাড়ার একটি ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত দুষ্কৃতীরা কোনও কারণ ছাড়াই অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পাড়ায় ও বাড়িতে ঢুকে মারধর ও ভাঙচুর চালায়। এই ঘটনায় গুরুতর আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন তারা। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে লিলুয়া থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
Related Articles
আগে মানুষের জীবন তারপর রাজনীতি , প্রচার কর্মসূচি ছাঁটল বামেরা , সর্বদলীয় বৈঠক ডাকল কমিশন।
কলকাতা , ১৪ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমণের হার বিপজ্জনক ভাবে বাড়তে শুরু করেছে। এই অবস্থায় রাজনৈতিক দলগুলির মিটিং-মিছিলে জনসমাগম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু, কোনও দল সে দিকে নজর না দেওয়ায় তাদের দায়িত্ববোধ নিয়ে উঠতে থাকে প্রশ্ন। ইতিমধ্যে, হাইকোর্ট হস্তক্ষেপ করেছে বিষয়টিতে। একটি রায়ে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী প্রচার হোক বা অন্য যে […]
জগৎবল্লভপুরে লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহির, লরির চালককে ধরে মারধর উত্তেজিত জনতার।
হাওড়া, ১৯ মার্চ:- হাওড়ার জগৎবল্লভপুরে লরির ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। এরপর উত্তেজিত জনতা ঘাতক লরির চালককে হাতেনাতে ধরে মারধর করেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটে শনিবার রাতে জগৎবল্লভপুরের পাতিহাল এলাকায়। ঘাতক লরির চালককে দড়ি দিয়ে বেঁধে স্থানীয়রা মারধর বলে জানা গেছে। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ পৌঁছে উদ্ধার করে লরি চালককে। উদ্ধার করা হয় […]
চারটি বিধানসভার উপনির্বাচনে আচরণবিধি জারী থাকায় সরকারি কোন অনুদান না দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২ সেপ্টেম্বর:- রাজ্যে আসন্ন চারটি বিধানসভা আসনে উপ-নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি জারি থাকায় রাজ্য সরকার সংশ্লিষ্ট জেলাগুলিতে লক্ষীর ভান্ডার প্রকল্পে সুবিধা ভোগীদের কোন অনুদান না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন নিয়ম মেনেই দুই চব্বিশ পরগনা, নদীয়া এবং কোচবিহার জেলায় এই প্রকল্পের অনুদান এখনই দেওয়া হবে না। নির্বাচন প্রক্রিয়া শেষ […]










