হাওড়া , ১৫ মার্চ:- প্যান্টোগ্রাফ ভেঙে দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচলে বিপত্তি। সোমবার সকালে হাওড়া ইয়ার্ডে হঠাৎই ডাউন হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। ছিঁড়ে যায় ওভারহেড লাইনের তারও। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গেছে, এর জেরে দক্ষিণ-পূর্ব শাখায় আপ মেন লাইনে ট্রেন চলেচল ব্যাহত হয়। বন্ধ করে দিতে হয় একাধিক ট্রেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলের ইঞ্জিনিয়াররা। এর জেরে একজোড়া পাঁশকুড়া লোকাল বাতিল করা হয়। তিনটি লোকাল ট্রেন শর্ট রুটে সাঁতরাগাছি পর্যন্ত চালানো হয়। যদিও অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ছিল।
Related Articles
গঙ্গা তীর্থে ভাইরাস রোগ আসার আগে তৎপর হলেন সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা তীর্থযাত্রীদের নিজে হাতে মাক্স পড়িয়ে দিলেন।
দ:২৪পরগনা,১৫ মার্চ :- ভারতের বৃহত্তম গঙ্গা তীর্থ সেই তীর্থ ঘিরে দেশ বিদেশ বহু জায়গা থেকে আসছে পূর্ণতা অর্জন করার জন্য সেই পূর্ণতা অর্জনের সাথে সাথে শরীরের রোগের বাসা বাঁধতে পারে তাই আগে থেকে সতর্ক হওয়ার জন্য সাগরের বিধায়ক তড়িঘড়ি মাক্স পরিয়ে দিলেন তীর্থযাত্রীদের ও নিজেদেরকে সতর্ক থাকতে বললেন ।এখন ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা ৮৭পেরিয়েছে। রাজ্যর […]
শিলিগুড়ি মহকুমার বিধাননগরে দুটি অবৈধ বালি বোঝায় ট্রাক্টর সহ গ্রেফতার ২
শিলিগুড়ি , ১ জানুয়ারি:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে অবৈধ বালি বোঝায় দুটি ট্রাক্টর সহ দুজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ ফজরুল(২৮) ও আবু তাহির(২১)। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বিধাননগরে ৩১ নং জাতীয় সড়কের উপর টহলদারি চালাছিল বিধাননগর থানার পুলিশ। এরপর দুটি বালি বোঝায় ট্রাক্টর আটক করে। এবং বৈধ কাগজপত্র দেখাতে […]
শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে মন্ত্রিসভার পদত্যাগের দাবি বিজেপির।
কলকাতা, ২৮ নভেম্বর:- রাজ্য মন্ত্রিসভার হস্তক্ষেপে শিক্ষক নিয়োগে অযোগ্যদের চাকরির ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ তুলে বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার পদত্যাগ দাবি করেছে। বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে দৃষ্টি আকর্ষন পর্বে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ১০ বিজেপি বিধায়ক একটি মুলতুবি প্রস্তাব এনে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়টির উপর আলোচনা দাবি করেন। অধ্যক্ষ বিচারাধীন […]









