এই মুহূর্তে জেলা

দিদিকে চাইছে না বাংলার মানুষ। ২ মের পর বাংলায় আসল পরিবর্তন হবে – প্রধানমন্ত্রী।

হাওড়া , ৬ এপ্রিল:- দিদিকে আর চাইছেন না বাংলার মানুষ। ২মে’র পর বাংলায় আসল পরিবর্তন হবে। ডুমুরজলার সভায় বললেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার হাওড়ার ডুমুরজলা ময়দানে দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় মোদী বলেন, পরিবর্তনের ঢেউ আজ আমি এখানেও সামনে দেখতে পাচ্ছি। তোলাবাজ, সিন্ডিকেটরাজ, অত্যাচারী, হত্যাকারী বাংলার সরকার। ২মে’র পর বাংলায় আসল পরিবর্তন হবে। দিদি […]

এই মুহূর্তে জেলা

রাজবলহাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে লাঠিচার্জ।

হুগলি, ৬ এপ্রিল:-জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের রাজবলহাটে এদিন একটি বুথের বাইরে তৃণমূল এবং বিজিপির সমর্থকদের মধ্যে বচসার সৃষ্টি হয় । উভয় পক্ষই একে অপরের দিকে তেড়ে।এলাকায় তুমূল উত্তেজনার দেখা দেয়। তারপরে কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে। উভয় পক্ষকে তারা লাঠি উঁচিয়ে সরিয়ে দেয়। পরে তৃণমূল এবং বিজেপিএকে অপরের দিকে অভিযোগের তীর ছুড়েছেন।

এই মুহূর্তে জেলা

তৃণমূলের বুথ সভাপতির মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানোতর গোঘাটে।

হুগলি , ৬ এপ্রিল:-তৃণমূলের বুথ সভাপতির মৃতকে ঘিরে ফের রাজনৈতিক চাপানোতর গোঘাটে। মৃতের নাম সুনীল রায়। বাড়ি গোঘাটের ফলুই এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মৃত ওই ব্যক্তি তৃণমূলের বুথ সভাপতি বাবা বলে দাবি । ছেলে বুথের এ্যজেন্ট। তৃণমূলের অভিযোগ, এদিন ভোট দিয়ে ফেরার পথে, বিজেপি কর্মীরা তাকে […]

এই মুহূর্তে জেলা

উলুবেরিয়ার তৃণমূল প্রার্থীকে হেনস্থার অভিযোগ।

হাওড়া , ৬ এপ্রিল:- উলুবেড়িয়া উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাজিকে লক্ষ্য করে ইঁট ছোঁড়ার অভিযোগ উঠল। ইঁটের আঘাতে প্রার্থীর নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই তাঁকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে উলুবেড়িয়া উত্তর বিধানসভার আমতা অঞ্চলের মুক্তিরচক গ্রামের ৭৮ নং বুথে যান তৃণমূল প্রার্থী নির্মল মাজি। তারপরই […]

এই মুহূর্তে জেলা

আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে হেনস্থার অভিযোগে কমিশনে অভিযোগ দায়ের।

হুগলি , ৬ এপ্রিল:- হুগলির আরামবাগে প্রার্থী সুজাতা মন্ডল খাঁয়ের ওপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ইমেইল মারফত দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। ওই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী ও প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কমিশনের কাছে […]

এই মুহূর্তে জেলা

হারিপালে তৃণমূল – বিজেপি সংঘর্ষ , এলাকায় উত্তেজনা।

হুগলি , ৬ এপ্রিল:-আজ তৃতীয় দফার ভোটে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হরিপাল বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর আক্রমণ শুরু করেছে তৃণমূলের গুন্ডা বাহিনী ।আজ এই অভিযোগ করলেন হরিপাল কেন্দ্রের বিজেপি প্রার্থী সমীরন মিত্র। এদিন তিনি হরিপাল গ্রামীণ হসপিটালে আহত বিজেপি কর্মীদের নিয়ে আসেন, সমীরণ মিত্ররঅভিযোগ সিপাইগাছি অঞ্চলে বিজেপির কর্মীদের উপর স্থানীয় তৃণমূলের অঞ্চল […]

এই মুহূর্তে জেলা

তারকেশ্বরের বিজেপি প্রার্থীর এজেন্টের গাড়ি ভাঙচুর।

তারকেশ্বর , ৬ এপ্রিল:- স্বপন দাশগুপ্ত নির্বাচনী এজেন্ট অরিন্দম ভট্টাচার্য আক্রান্ত। ভাঙচুর করা হয়েছে গাড়ি। ফাটিয়ে দেওয়া হয়েছে মাথা। ধরমপুরে আক্রান্ত হন তিনি। অভিযোগের তির তৃণমূলের দিকে। স্বপন দাশগুপ্ত তিনি নিশ্চিন্তপুর এ আসেন তাঁর সঙ্গে দেখা করতে আসেন তার এজেন্ট। তখন তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। ধাক্কাধাক্কি করা হয় স্বপন দাশগুপ্ত নির্বাচনী এজেন্ট […]

এই মুহূর্তে জেলা

ধনেখালি বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই থমথমে পরিবেশের মধ্য দিয়ে ভোট হলো।

হুগলি , ৬ এপ্রিল:- নিয়াখালি বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই থমথমে পরিবেশের মধ্য দিয়ে ভোট হলো। বিভিন্ন জায়গায় ও বুথের সামনে অবৈধ জমায়েতের খবর মিলতেই কুইক রেসপন্স টিম সেখানে পৌঁছে ব্যাবস্থা গ্রহন করে। জমায়েত ভাঙতে দু’একটি জায়গায় পুলিশি লাঠি চার্জেরও খবর মিলেছে। যদিও এদিন ধনিয়াখালির তৃণমূল প্রার্থী অসিমা পাত্রের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এক নতুন ভোটারকে অযথা […]

এই মুহূর্তে জেলা

শিলিগুড়িতে দুটি তাজা বোমা উদ্ধার,গ্রেফতার ৫

শিলিগুড়ি , ৬ এপ্রিল:- শিলিগুড়িতে দুটি তাজা বোমা উদ্ধার। এই ঘটনায় গ্রেফতার পাঁচজন। সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। এরপর সেখানে থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে। এবং এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম সুজিত সরকার,বাবু গুরুং,গোপাল বিশ্বাস,শঙ্কর দাস ও গণেশ মন্ডল। […]

এই মুহূর্তে জেলা

শান্ত ধানিয়াখালীকে অশান্ত করছে বিজেপি অভিযোগ অসীমা পাত্রের।

হুগলি , ৬ এপ্রিল:-গতকাল রাত থেকে একদল বিজেপির দুষ্কৃতিকারী ধনেখালি বিধানসভার বিভিন্ন এলাকা জুড়ে অশান্তি পাকাবার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা ভোটারদের হুমকি দিচ্ছিল, কিন্তু সাধারণ মানুষ সেটা জানতে পেরে বাধা দিয়েছে এবং বিজেপির সেই সব গুন্ডারা বাধাপ্রাপ্ত হয়েছে। ধনেখালী বিধানসভার তৃণমূল প্রার্থী অসীমা পাত্র এই অভিযোগ করে বলেন যে আজ সকালে গুরবাড়ি […]