সুদীপ দাস , ৭ এপ্রিল:-বহিরাগত ছ জন ব্যক্তিকে বিজেপি প্রার্থীর গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধোরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল চন্দননগরে। বিজেপি প্রার্থী দিপাঞ্জন গুহর অভিযোগ তার কিছু বন্ধু বাইরে থেকে এসেছে ভোটের ক্যাম্পেনিং দেখতে। সেই সময় ছবিঘরের কাছে গাড়ি আটকে বহিরাগতদের বাইরে বের করে এনে খুব মারতে থাকে।বেশি আঘাত লেগেছে দিনেশ সিং ও বিকাশ অধিকারিকে।এই ঘটনায় অভিযোগ ওঠে শ্যাম বুদ্ধ দত্তের বিরুদ্ধে। ঘটনার খবর শুনে চলে আসে বিজেপি কর্মীরা। উত্তেজনার পারদ চড়তে থাকে শ্যামবুদ্ধর অফিসের সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দননগর থানার পুলিশ। উত্তেজিত বিজেপি কর্মীরা চলে আসে থানা ঘেরাও করতে। তাদের দাবি শ্যাম বুদ্ধকে গ্রেফতার করতে হবে।এফ আই আর করে বিজেপি নেতৃত্ত্ব। আহত ব্যক্তিদের চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হয় চন্দননগর হাসপাতালে। অন্যদিকে তৃনমুল নেতৃত্ত্ব বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে। ভোটের আগে এই ঘটনায় রীতিমতো আতংকের পরিবেশ তৈরি হল চন্দননগরে।
Related Articles
পরিবর্তন যাত্রার রথ আটকে দিল প্রশাসন বেলডাঙায়।
হাওড়া ,৮ ফেব্রুয়ারি:- বিধানসভা ভোটের আগেই রথযাত্রা বের করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শুভ সূচনা করেন নদীয়া হয়ে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এইরক যাবে বলে বিজেপি সূত্রের খবর কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙা এই রথ যাত্রা কে আটকে দিল প্রশাসন। ন ও দা হয়ে এই রথ পৌঁছাবে বহরমপুর শহরে এবং জনসভা হওয়ার কথা জানানো […]
মকর সংক্রান্তীতে গুড়ের চাহিদা যোগান দিতে হিমসিম খাচ্ছে গুড় ব্যাবসায়ীরা।
পশ্চিম মেদিনীপুর,১৪ জানুয়ারি:- শীত কাল মানেই খেজুর গুড়। আর মকর সংক্রান্তি মানে আপামর বাঙালীর খেজুর গুড় চাই চাই। তবে দীর্ঘ তিন বছর ধরে এই মকর সংক্রান্তিতে খেজুর গুড়ের চাহিদা জোগান দিতে হিমসিম খাচ্ছে অনীল বাস্কে। গোয়ালতোড়ের পড়াকালীন গ্রামের বছর ৪০ এর অনীল বাস্কে পেশায় বাড়ই এর কাজ কারেন। আর বছর তিনেক ধরে শীত কালে […]
পাশে প্রশাসন। লক্ষ্মীর ভান্ডারের সুবিধা বাড়িতে বসেই পেলেন প্রতিবন্ধী মহিলা।
হাওড়া, ৫ সেপ্টেম্বর:- হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা এক প্রতিবন্ধী মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বাড়িতে বসেই পেলেন। এ ব্যাপারে তাঁকে সাহায্য করতে এগিয়ে এলো প্রশাসন। এর আগে তাঁকে স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়েছিল। এরপর বিডিও, জগৎবল্লভপুর দু’নম্বর পঞ্চায়েতের প্রধান সহ স্থানীয় বিধায়ক ওনার বাড়িতে গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়ার ব্যবস্থা করা হয়। মহিলা […]









