হুগলি , ৭ এপ্রিল:-আজ সপ্তগ্রাম বিধানসভার তৃনমূল প্রার্থী তপন দাসগুপ্তের সমর্থনে বাঁশবেরিয়া হংশেশ্বরী মন্দির সংলগ্ন কিশোর সংঘ ময়দানে এক জনসভায় উপস্থিত হন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জী। সভামঞ্চে ভারতীয় জনতা পার্টিকে বিঁধতে শুরু করেন তিনি। তবে সপ্তগ্রামের বিজেপি প্রার্থী দেবব্রত বিশ্বাসকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। প্রসঙ্গত দেবব্রত বিশ্বাস একদা চুঁচুড়া-মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি বিজেপিতে যোগদান করেন। আর বিজেপিতে গিয়েই তিনি বিধানসভার টিকিট পেয়ে যান। এদিন অভিষেক ব্যানার্জী বলেন এখানে যিনি বিজেপির টিকিটে লড়ছেন তিনি চার চারটি খুনের আসামি। ১৬টি পুকুর ভরাট করেছে বলেও দেবব্রতর বিরুদ্ধে অভিযোগ করেন অভিষেক।
Related Articles
১০ বছরে ২৫ কোটি মানুষের দারিদ্র দূরীকরণ, আরামবাগের সরকারি মঞ্চে দাবি প্রধানমন্ত্রীর।
হুগলি, ১ মার্চ:- এরাজ্যের মানুষের সক্রিয় সহায়তায় বিকশিত ভারত গঠনের লক্ষ্য পুরণ হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন। হুগলির আরামবাগে আজ সাত হাজার কোটি টাকার বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গীকরণের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কোনো রাজ্যে পরিকাঠামোগত উন্নয়ন হলে অগ্রগতির অনেক রাস্তা খুলে যায়। কেন্দ্রীয় সরকার কৃষক, মহিলা , […]
কার্তিক এর শহর সোনামুখী , দেব সেনাপতির আরাধনায় মেতে উঠবেন গোটা শহর।
বাঁকুড়া , ১৬ নভেম্বর:- কালীপুজোর রেশ কাটেনি এখনো, তার মধ্যেই গোটা শহর মেতে উঠবে দেব সেনাপতির আরাধনায়। উল্লেখ্য, এই সোনামুখী শহরে প্রায় শ’খানেক কার্তিক পুজো হয়ে থাকে। উল্লেখযোগ্য পূজো গুলির মধ্যে মাইত কার্তিক বা মধ্যম কার্তিক, বড়ো কার্তিক, মহিষঘোট কার্তিক। এর মধ্যে বেশকিছু কার্তিকের প্রাচীন ইতিহাস রয়েছে। সোনামুখী পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের অন্যতম পূজো হল […]
করোনায় ঘরছাড়া ধন-লক্ষ্মী , ফিরিয়ে আনতে লক্ষ্মী তৈরী গৃহ-লক্ষ্মীর !
সুদীপ দাস , ১৮ অক্টোবর:- রাত পোহালেই কোজাগরীর আরাধনায় মাতবে আপামর বাঙালী মূলতঃ ঘরে শান্তি ও যশের কামনায় ঘরে ঘরে লক্ষ্মী পুজো আয়োজিত হয়। কিন্তু যারা লক্ষ্মী প্রতিমা তৈরী করে ঘরে লক্ষ্মী ফেরাতেন সৈইসমস্ত মৃৎশিল্পীরা আজ বড় অসহায়। বিগত বছরের পর বছর ধরে হুগলীর ২নম্বর কাপাসডাঙ্গার পাল পরিবারগুলি মৃৎশিল্পের সাথে যুক্ত। তাঁদের নামেই এই এলাকার […]










