হাওড়া , ৭ এপ্রিল:-তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে গ্রামবাসীদের ভোট দিতে যাওয়ার কথা বলার প্রেক্ষিতে নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। ভিডিও ফুটেজ সহ তার মন্তব্য নিয়ে আগামীকালের মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে। এইদিকে তৃণমূল নেত্রীর এই মন্তব্যের জেরে বিজেপি নির্বাচন কমিশনের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে। দলের নেতা শিশির বাজরিয়ার নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিয়ে এই আর্জি জানিয়েছেন। পরে শিশির বাবু সাংবাদিকদের বলেন এছাড়াও গতকাল তৃতীয় দফার নির্বাচনে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের প্রার্থী পাপিয়া অধিকারীকে হেনস্থা করার ঘটনাতেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান হয়েছে।
Related Articles
চাঁপদানিতে হনুমানজির মন্দির উদ্বোধনে পৌরপ্রধান।
প্রদীপ দাস, ২১ আগস্ট:- নবনির্মিত হনুমানজীর মন্দির ও মূর্তির উদবোধন করলেন চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। চাপদানি ৭ নং ওয়ার্ড এ এই মন্দিরে শিবলিঙ্গের প্রতিষ্ঠা করা হল। এই মহতি অনুষ্ঠানে পৌরপ্রধানের সংগে উপস্থিত ছিলেন কাউন্সিলার দারোগা রাজভর, সুরাজ গুপ্ত, কিশোর কেওয়াট সহ স্থানিয় বাসিন্দারা। পুজাঅনুষ্ঠানের পর ৭ নং ওয়ার্ড থেকে এক বিশাল কলস যাত্রা বের […]
করোনায় মৃত্যু ইরাকের প্রাক্তন জনপ্রিয় ফুটবলারের।
স্পোর্টস ডেস্ক , ২২ জুন:- কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত ইরাকের বিশ্বকাপার প্রাক্তন ফুটবলার আহমেদ রাধি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে ফুটবল বিশ্বকাপে খেলেছিলেন রাধি। গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে ইরাকের এই ফুটবলার হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর ফের তাঁর শারীরিক অবস্থায় অবনতি ঘটে। রবিবার সকালে […]
কলকাতা মেডিকেল কলেজকে উৎকর্ষ কেন্দ্র বলে ঘোষণা করলো রাজ্য সরকার।
কলকাতা, ২৪ অক্টোবর:- কলকাতার এস এস কে এম হাসপাতাল তথা মেডিক্যাল কলেজকে ‘সেন্টার অফ এক্সেল্যান্স’ বা ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসাবে ঘোষণা করল রাজ্য সরকার। সামগ্রিকভাবে রাজ্যের মধ্যে একমাত্র হাসপাতাল হিসাবে এসএসকেএম হাসপাতালকেই এমন বিশেষ মর্যাদা দেওয়া হল বলে জানা গেছে।এই স্বীকৃতির ফলে চিকিৎসার যে কোনও শাখার কোনোও বিষয়ে মৌলিক গবেষণার সুযোগ ও পরিকাঠামো নির্মাণে অনেক বাড়তি […]








