হাওড়া , ৭ এপ্রিল:-হাওড়ার চামরাইলে এক ভ্যানচালকের বাড়িতেই আজ মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। প্রস্তুতি এখন তুঙ্গে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চামরাইলের মন্ডলপাড়ায় ভ্যানচালক শিশির সানার বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন। এর জেরে বুধবার সকাল থেকেই সাজো সাজো রব হাওড়ার সানা পরিবারে। সকাল থেকেই চলছে রান্না। মঙ্গলবারই পার্টির কর্মীরা বাজার করে দিয়ে গেছেন। মেনুতে থাকছে ভাত, রুটি, সবজি ডাল, লাল শাক ভাজা, আলু ঢেঁড়স ভাজা, পটল পোস্ত, এঁচোড়, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি । পাতে থাকছে সবই নিরামিষ পদ। সানা বাড়ির বারান্দায় বসেই মধ্যাহ্নভোজ সারবেন স্বরাষ্ট্রমন্ত্রী। খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে নতুন চৌকি। মোট ৭ জনের খাবার ব্যবস্থা রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন। তাই খুশির আনন্দ সানা পরিবারে। পরিবারের সকলের আগেই কোভিড টেস্ট হয়ে গেছে। বেলা সাড়ে ১১টার মধ্যে সমস্ত রান্না শেষ করতে হয়েছে। সমস্ত খাবার তাঁর নিরাপত্তারক্ষী আগে পরীক্ষা করে দেখবেন। তারপরই সেই খাবার পরিবেশন করা হবে অমিতজিকে।
Related Articles
নির্মীয়মান বহুতলের পাঁচিল ভেঙে মৃত ১।
হাওড়া, ১৯ ডিসেম্বর:- নির্মীয়মান বহুতলের পাঁচিল ভেঙে মারা গেলেন এক ব্যক্তি। রবিবার সকালে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার কিংগস রোডে ওই ঘটনা ঘটে। জানা গেছে, এদিন একটি নির্মীয়মান বহুতলের পাঁচিলের একাংশ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তার উপরে। সেই সময় বিল্ডিংয়ের পাশেই একটি কারখানায় রাস্তার ধারে কাজ করছিলেন শম্ভুনাথ পোদ্দার নামে বছর পঞ্চান্নের এক ব্যক্তি। তাঁর গায়ের […]
স্কুলে তালা ঝোলালো উচ্চমাধ্যমিকের অনুত্তীর্ণ ছাত্রীরা।
হাওড়া, ২৪ জুলাই:- গতকাল আন্দুলের পর এবার হাওড়ার জগৎবল্লভপুর। আজ সকালে বিশালাক্ষ্মীতলা হাই স্কুলে তালা ঝোলালো উচ্চমাধ্যমিকে অনুর্ত্তীর্ণ ছাত্রীরা। বিক্ষোভে সামিল হন ছাত্রীদের অবিভাবকরাও। জানা গেছে, ওই স্কুল থেকে ১১৭ জন পরীক্ষা দিয়েছেন। ৩৭ জনকে ফেল করানোর অভিযোগেই শুরু হয়েছে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। Post Views: 362
পুলিশকে করতালি দিয়ে অভিনন্দন হাওড়ায়।
হাওড়া,১৯ এপ্রিল:- করোনার রেড জোন হিসেবে চিহ্নিত হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় সমস্ত কিছু কড়া হাতে নিয়ন্ত্রণ করছে স্থানীয় পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই সেখানে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এলাকায় বাড়িতে বাড়িতে খাদ্যদ্রব্য, সবজি, মাছ-মাংস, মুদিখানার জিনিস পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে কেবলমাত্র ওষুধ এবং দুধ ছাড়া মানুষকে আর কিছুই কিনতে বাইরে বের হতে হচ্ছে না। যেভাবে পুলিশ […]







