হাওড়া , ৭ এপ্রিল:-হাওড়ার লিলুয়ার মধ্য খালিয়ায় পানীয় জলের দাবিতে বুধবার সকালে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধকারীদের অভিযোগ, এলাকার তৎকালীন বিধায়ক ২০১৭ সালে জলের পাইপ লাইন পোঁতার সময় এক বছরের মধ্যে জল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজও এলাকায় পানীয় জল পৌঁছায়নি। এলাকার মানুষের সমস্যার কোনও সুরাহা আজও হল না। অভিযোগ, এখনও এলাকাবাসীদের নোনতা জল খেতে হয়। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিতই রয়ে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এরই প্রতিবাদে এদিন বেনারস রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘক্ষণ ধরে চলা পথ অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়।
Related Articles
ডোমজুড়ে স্ন্যাকসের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড।
হাওড়া, ৩ নভেম্বর:- ডোমজুড়ের নিউ কোরোলার স্ন্যাকসের (চিপসের) কারখানায় আগুন। দুপুর ১২টা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন কাজ করছে। বিধ্বংসী অগ্নিকাণ্ড। জলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগ। আরো দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। আগুন নেভানোর চেষ্টা চলছে। Post Views: 344
এটিকে মোহনবাগান জার্সিতেই দেখা যাবে রয় কৃষ্ণাকে।
স্পোর্টস ডেস্ক , ২৭ জুন:- নতুন মরশুমে এটিকে মোহনবাগান জার্সিতেই খেলবেন স্ট্রাইকার রয় কৃষ্ণা। ফিজির তারকা স্ট্রাইকারের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি বাড়াল আইএসএলের কলকাতা দলটি। নতুন মরশুমে এটিকের সঙ্গে হাত মিলিয়ে আইএসএল খেলবে মোহনবাগান। কলকাতায় ফিরে নতুন দলের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন রয় কৃষ্ণা। গত আইএসএলে এটিকের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে উল্লেখযোগ্য […]
পুজোর আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ।
কলকাতা, ৯ সেপ্টেম্বর:- পুজোর আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ। আর পুজোর পরেই কলকাতা বাসীর জন্য দরজা খুলবে স্থাপত্যের অন্যতম বিষ্ময় ধনধান্যে অডিটোরিয়াম। উদ্বোধনের পথে বহু প্রতীক্ষিত দুই সরকারি প্রকল্প। নবান্ন সূত্রে খবর, মহালয়ার আগেই খুলে যেতে পারে উত্তর কলকাতার লাইফলাইন। আর লক্ষ্মীপুজোর পর যাত্রা শুরু করবে ধনধান্যে। পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, খড়গপুর আই আই টি […]








