হুগলি , ৭ এপ্রিল:-ভোটের মুখে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা কে ঘিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল মাথাচাড়া দিয়েছে। এদিন দুপুরে বৈদ্যবাটি বিএস পার্কে মাঠে চম্পদনী কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন এর সমর্থনে অভিষেকের জনসভা। কিন্তু এই প্রচারের জন্য যে পোস্টটার হয়েছে তাতে স্থানীয় তৃণমূলের প্রথম সারির নেতাদের নাম না থাকায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে দলের অন্দরে । এক কর্মী জানালেন এই মিটিং এর প্রচার পত্রে মোজাফফর খানের নাম রয়েছে, যে মোজাফফর ২০১৬ সালের নির্বাচনে পরাজয়ের পর স্থানীয় এলাকায় তাকে দেখা যায়নি, অথচ বৈদ্যবাটি পৌরসভা প্রাক্তন প্রধান অজয় প্রতাপ সিং ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবীর ঘোষ ,সুদর্শন বর ছাড়াও অন্যান্য নেতৃস্থানীয় নাম নেই। ভোটের মুখে তৃণমূলের এই অন্তর্কলহ দলকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দিচ্ছে বলে অনুমান তৃণমূলের তৃণমূল স্তরের কর্মীদের।
Related Articles
নির্বাচনে ব্যবহৃত স্কুল ভবনের ক্ষয়ক্ষতি দ্রুত পূরণের উদ্যোগ।
কলকাতা, ১৫ জুলাই:- সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত স্কুল ভবনের ক্ষয়ক্ষতি দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এবিষয়ে রাজ্যের শিক্ষা দফতর সমস্ত জেলার স্কুল স্কুল ইন্সপেক্টরদের কাছে তাদের জেলায় ক্ষয়ক্ষতির রিপোর্ট তলব করে। সেই রিপোর্টে মোট ৩৬ লক্ষ ৫৭ হাজার টাকার ক্ষয়ক্ষতির হিসাব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটগ্রহণকে কেন্দ্র করে কোনও […]
চার মাসের শিশু কন্যাকে আছাড় মেরে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে।
পুড়শুড়া,৭ ফেব্রুয়ারি:- চার মাসের শিশু কন্যাকে আছার মেরে খুন করার অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত বাবা সমির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পুড়শুড়া থানার ফুলপুকুর এলাকার। প্রতিবেশী সূত্রে জানা গেছে গত রবিবার দুপুর থেকেই মৃতা শিশু কন্যা পিয়ালী মালিকের বাবা ও মায়ের মধ্যে কথা কাটাকাটি চলছিল। সারা দিন বাড়িতে ছিলো […]
কানাইপুর পঞ্চায়েত প্রধানের বাড়িতে অর্জুন সিং ,শুরু রাজনৈতিক জল্পনা।
হুগলি ,১৮ ডিসেম্বর:- কানাইপুর গ্রামপঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদবের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ সেরেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং ও বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। শুক্রবার পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব জানান গতকাল রাতে বিজেপি সাংসদ অর্জুন সিং ও শঙ্কুদেব পান্ডা এদিকে তাদের নিজের কাজে এসেছিল। তখন সেখান থেকে শুধু তার বাড়িতে এসে সামান্য কথা বলেন। পাশাপাশি এই ঘটনায় হুগলি […]








