পূর্ব বর্ধমান , ১৪ মে:- মন্তেশ্বরে এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় গৃহবধূর স্বামী সহ শ্বশুর , শাশুড়ি শ্বশুরবাড়ির তিন সদস্যকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। মৃত গৃহবধূ চম্পা মন্ডল ( ২৪) মন্তেশ্বরের মামুদপুর ২ নম্বর অঞ্চলের কাইগ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে , বিগত কয়েকদিন ধরে ওই পরিবারে অশান্তি চলছিল। বুধবার বাড়ির মধ্যে গৃহবধূকে আগুন লাগানো অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর থাকায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সেখানেই মারা যায় ওই গৃহবধূ। মন্তেশ্বরের বাঘাসন অঞ্চলে ঘোড়াডাঙ্গার বাসিন্দা ওই গৃহবধূর বাবা সুভাষ মালিক মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মন্তেশ্বর থানায় অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার মন্তেশ্বর থানার পুলিশ ওই গৃহবধূর স্বামী অক্ষয় মন্ডল, শশুর দীনবন্ধু মন্ডল, শাশুড়ি পূর্ণিমা মন্ডলকে গ্রেফতার করেছে।ধৃতদের আজ কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ।
Related Articles
পরিস্থিতির জেরে রথে নয় , তারকেশ্বরের ইসকনে টোটোয় চেপে ভক্তের বাড়ি গেলেন জগন্নাথ।
মহেশ্বর চক্রবর্তী , ১২ জুলাই:- করোনা অতিমারি প্রভাব এবার রথযাত্রাতেও দেখা গেলো। করোনা পরিস্থিতির জেরে রথে নয়, টোটোয় চেপে ভক্তের বাড়ি গেলেন ভগবান জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা।এই দৃশ্য দেখা গেলো হুগলি জেলার তারকেশ্বরের ইসকনে। জানা গিয়েছে ভক্তের বাড়িতে সাতদিন ধরে পূজা অর্চনার মধ্য দিয়ে চলবে রথ যাত্রার অনুষ্ঠান। তারকেশ্বরের বাস স্ট্যান্ড সংলগ্ন ইসকন মন্দির […]
আবারো পরিযায়ী শ্রমিকদের গাড়ি দুর্ঘটনার কবলে।
শুভজিৎ ঘোষ ,৩০ মে:- আবারো পরিযায়ী শ্রমিকদের গাড়ি দুর্ঘটনার কবলে চেন্নাই থেকে ফেরার পথে কেশপুর এলাকায় মারুতি ভ্যান এর সাথে ১০ চাকা ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়, মারুতি ভ্যানের মধ্যে ছয়জন থাকা অবস্থায় গুরুতর আহত হয়।কেশপুর বাজারের ওপর ১০ চাকা ডাম্পারের উল্টে যায় ঘটনাস্থলে ডাম্পারের ড্রাইভারকে গ্রেপ্তার করে পুলিশ।ঘটনাস্থলে ৬ জন পরিযায়ী শ্রমিকে প্রথমে তুলে নিয়ে […]
সরকারি বাসে বিনা টিকিটের ছাত্রীদের ধরতে বিশেষ অভিযান পরিবহন দপ্তরের।
কলকাতা, ১০ জুন:- সরকারি বাসের বিনা টিকিটের যাত্রীদের ধরতে রাজ্য পরিবহন দফতর বিশেষ অভিযানে নেমেছে। বিশেষ দল গঠন করে বাসে বাসে চলছে তল্লাশি অভিযান। শহর এবং দূরপাল্লার সব বাসেই চালানো হচ্ছে তল্লাশি। রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান রাজনবীর সিং কাপুর জানিয়েছেন, বিনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করে তাদের কাজ থেকে জরিমানা আদায় করা হচ্ছে। একই রকম ভাবে […]









