পূর্ব-বর্ধমান , ১৪ মে:- ঈদের সকালে বর্ধমানের পূর্বস্থলী হেমায়েতপুর মুসলিম পাড়া এলাকায় মুসলিম ধর্মালম্বীদের সঙ্গে পবিত্র ঈদ উৎসবের মাতলেন রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন সারা দেশ জুড়ে ঈদ উৎসব পালিত হচ্ছে। তিনি জানালেন ধর্ম প্রত্যেকের নিজনিজ কিন্তু উৎসব সবার। প্রতি বছর আমি আমার বিধান সভা এলাকার সংখ্যালঘু ভাইবোনদের সঙ্গে উৎসবে অংশ নিই। কিন্তু গত দু’বছর ধরে এই সময়টা যে মরণব্যাধী চলছে তার থেকে সাবধান হয়ে সকলকেই উৎসব পালন করতে হবে। এদিন তিনি সম্প্রীতির বার্তা সঙ্গে সঙ্গে মানুষ যাতে করোনার মত ভয়াবহ রোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারে তারও অনুরোধ করলেন । এই উৎসবে এসে স্বপন বাবু স্থানীয় মানুষদের হাতে মাক্স মিষ্টি তুলে দেন তিনি বলেন এই মারণ রোগ রুখতে মাস্ক ব্যবহার করার কতটা প্রয়োজন সেকথাও সকলকে জানালেন ।
Related Articles
টালি নালার আমুল সংস্কারের কাজ শুরু।
কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- টালি নালার আমুল সংস্কারের কাজ শুরু করেছে রাজ্য সরকার। বিশ্ব ব্যাঙ্কের সহযোগিতায় কলকাতা পুরসভা আদি গঙ্গার সংস্কারের কাজ শুরু করেছে। শনিবার সেই কাজের অগ্রগতি পরিদর্শন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আদিগঙ্গা পলিমুক্ত করার পাশাপাশি তীরের সৌন্দর্যায়নের কাজ চলছে। কলকাতা পুরসভা এলাকার বাইরে কাজ করবে রাজ্যের সেচ […]
ট্রেন থেকে পড়ে আহত হওয়া যাত্রী রাস্তাতেই মৃত্যু।
হুগলি, ৪ জানুয়ারি:- মৃত্যু হল ট্রেন থেকে পরে আহত হওয়া সেই যাত্রীর। আজ সকালে ডানকুনি থেকে ট্রেনে ওঠেন পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনার বাসিন্দা চন্দন প্রচন্ড (৫৫। ভীড় ট্রেনে কোনো ভাবে উঠলেও বেলানগর স্টেশন আসার আগেই ট্রেন থেকে পরে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আর জি কর […]
মোবাইল টাওয়ার বসানকে কেন্দ্র করে তুলকালাম কানাগরে।
সুদীপ দাস, ২৭ জুলাই:- মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে তুলকালাম হুগলীর কানাগর আশ্রম মাঠ সংলগ্ন এলাকা। ঘটনায় হাতাহাতি। জখম বিএসএনএলের প্রাক্তন ইঞ্জিনিয়ার। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। ওই এলাকার বাসিন্দা সুখেন্দু চাকীর বাড়িতে একটি বেসরকারী টেলিকম সংস্থার টাওয়ার বসানোর খবর আসতেই প্রতিবাদ জানায় স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে এলাকাবাসীরা কোদালিয়া ২নম্বর পঞ্চায়েতে একটি মার্চ পিটিশনও দেয়। […]








