পূর্ব বর্ধমান , ১৪ মে:- প্রশাসনিক নির্দেশ মেনে স্বাস্থ্যবিধি বজায় রেখে ঈদের নামাজ পালিত হল মন্তেশ্বর ব্লকের বিভিন্ন মসজিদে।, মন্তেশ্বরের লোহার গ্রামের দক্ষিণ পাড়া মসজিদের ইমাম মীর জাকারিয়া মন্ডল ও উপপ্রধান রফিকুল ইসলাম, জানান , করো না পরিস্থিতির কারণে খুশির ঈদ দুঃখে পরিণত হয়েছে। ঈশ্বরের কাছে যেভাবে এই দিনটিতে মানুষজনের একত্রিত হয়ে প্রার্থনা করার কথা করণা মহামারীর কারণে তা থেকে বঞ্চিত হচ্ছে মানুষজন।পাশাপাশি তাঁর দাবি ঈশ্বরের কাছে প্রতিটি ধর্মের মানুষের মঙ্গল কামনা করেছেন তিনি। বিশ্ব এই করোনা মুক্ত হোক তার জন্য দোয়াও করেছেন। লোহার গ্রামের বাসিন্দা তথা মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রফিকুল ইসলাম ও এ মসজিদের ইমাম মীর জাকারিয়া মণ্ডল আমাদের কি জানালেন দেখুন।
Related Articles
স্পর্শকাতর বুথের তালিকা দিলেও বুথের অবস্থান না জানানোয় বাহিনী পাঠানো সম্ভব হয়নি, অভিযোগ বিএসএফের ডিআইজির।
কলকাতা, ৯ জুলাই:- রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথের তালিকা না পাওয়ার কারণেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রনটিয়ারের ডি আই জি, সুরজিৎ সিং গুলেরিয়া বলেন, গতকাল পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ও অন্য ২৫ রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী মিলিয়ে ৫৯ হাজার […]
দক্ষিণেশ্বর মন্দিরের উন্নয়নে অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণেশ্বর মন্দিরের উন্নয়নে আরো একদফা অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। মন্দির চত্বরের সৌন্দর্যায়ন এবং উন্নয়নের বকেয়া কাজের জন্য আরো প্রায় দেড় কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই কাজের জন্য কেএমডিএ ইতিমধ্যেই দরপত্র আহ্বান করেছে। দিন কয়েক আগেই দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের সূচনা হওয়ায় জীবনযাত্রা সহজতর হয়েছে সেখানকার মানুষের। নোয়াপাড়া […]
ফেসবুকের পোস্টেই মুশকিলআসান , টেট পরীক্ষায় দৃষ্টিহীন দাদার পাশে রাইটার বোন।
হুগলি, ১২ ডিসেম্বর:- ফেসবুকে একটি পোস্টই শেষ পর্যন্ত দৃষ্টিহীন দাদার শিক্ষক হওয়ার স্বপ্ন সফল করতে টেট পরীক্ষায় সাহায্যের হাত বাড়িয়ে দিল বোন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ত্রিবেণীর মাধ্যমিক পরীক্ষার্থী সাইওয়ানী দাস জানতে পারে কামারপুকুরের দৃষ্টিহীন এরশাদ করিমের হাতে অ্যাডমিট কার্ড এসে পৌঁছালেও তিনি রাইটারের অভাবে পরীক্ষা দিতে পারছেন না। পোস্ট দেখেই সাইওয়ানী তার বাবাকে বলে […]








