পূর্ব-বর্ধমান , ১৪ মে:- ঈদের সকালে বর্ধমানের পূর্বস্থলী হেমায়েতপুর মুসলিম পাড়া এলাকায় মুসলিম ধর্মালম্বীদের সঙ্গে পবিত্র ঈদ উৎসবের মাতলেন রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন সারা দেশ জুড়ে ঈদ উৎসব পালিত হচ্ছে। তিনি জানালেন ধর্ম প্রত্যেকের নিজনিজ কিন্তু উৎসব সবার। প্রতি বছর আমি আমার বিধান সভা এলাকার সংখ্যালঘু ভাইবোনদের সঙ্গে উৎসবে অংশ নিই। কিন্তু গত দু’বছর ধরে এই সময়টা যে মরণব্যাধী চলছে তার থেকে সাবধান হয়ে সকলকেই উৎসব পালন করতে হবে। এদিন তিনি সম্প্রীতির বার্তা সঙ্গে সঙ্গে মানুষ যাতে করোনার মত ভয়াবহ রোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারে তারও অনুরোধ করলেন। এই উৎসবে এসে স্বপনবাবু স্থানীয় মানুষদের হাতে মাক্স মিষ্টি তুলে দেন তিনি বলেন এই মারণ রোগ রুখতে মাস্ক ব্যবহার করার কতটা প্রয়োজন সেকথাও সকলকে জানালেন।
Related Articles
নাগরিকত্ব আইনের প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার ডোমজুড় এলাকা।
হাওড়া,১৬ ডিসেম্বর:- নাগরিকত্ব আইনের প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার ডোমজুড় এলাকা। সোমবার বিকেলে বিক্ষোভকারীরা বাস, লরি ভাঙচুর করে। অবরোধ করে জাতীয় সড়ক। ছোঁড়ে ইঁট, বোমাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। নাগরিকত্ব আইনের প্রতিবাদে এদিন বিকেলে বাঁকড়া থেকে এলাকার বাসিন্দারা একটি মিছিল বের করে। বাঁকড়া কবরডাঙার কাছে মিছিল এলে সেই মিছিলের […]
ভোটের প্রচারে মাইক্রোফোনে সাউন্ড লিমিটার বাধ্যতামূলক।
কলকাতা , ২৩ মার্চ:- ভোট প্রচারে ব্যবহৃত মাইক্রোফোনে সাউন্ড লিমিটারের ব্যবহার বাধ্যতামূলক করার জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রশাসনকে নির্দেশ দিয়েছে। সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশ্যে লেখা চিঠিতে পর্ষদ এই বিষয়টি তাদের নিশ্চিত করতে বলেছে। কোন সভা-সমাবেশে সাউন্ড লিমিটার ছাড়া মাইক্রোফোন ব্যবহার করা হলে তা যে সংস্থার কাছ থেকে ভাড়া করা হয়েছে তাদের […]
নিম্নচাপে অসময়ে বৃষ্টির জেরে শীতকালীন চাষে ক্ষতির আশঙ্কা।
কলকাতা, ১৬ নভেম্বর:- নিম্নচাপের জেরে অসময়ে বৃষ্টির জেরে পাকা ধান ও শীতকালীন সবজি চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্য কৃষি দফতরের মুখ্য আবহাওয়াবিদ মৃণাল বিশ্বাস জানিয়েছেন, এই সময় বেশি বৃষ্টি চাষের জন্য অনেকটাই ক্ষতিকর। জেলায় জেলায় শীতের সব্জির চাষ শুরু হয়েছে। বৃষ্টি একটু বেশি হলেই সেসব সব্জিখেতের ফসল নষ্ট হয়ে যাবে। তাই কৃষি ও আবহাওয়া […]







