এই মুহূর্তে জেলা

ইয়াসের মোকাবিলায় রিষড়া পৌরসভায় খোলা হলো কন্ট্রোলরুম।

হুগলি , ২৫ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় রাজ্য প্রশাসন সর্বতোভাবে সর্বশক্তি দিয়ে মোকাবিলায় নেমেছে। খোদ মুখ্যমন্ত্রী নবান্নে ২৪ ঘন্টা এই বিপর্যয় মনিটরিং করার জন্য কন্ট্রোল রুমে থাকবেন। এছাড়া প্রতিটি জেলায় বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত প্রশাসন। এদিন রিষড়া পুরসভার পক্ষ থেকে একটি কন্ট্রোল রুমের খোলা হলো। এই পুর এলাকার মানুষদের সাহায্যের জন্য। পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্র, […]

এই মুহূর্তে জেলা

ইয়াসের আগেই টর্নেডো , তছনছ হুগলীর বিস্তীর্ণ প্রান্ত !

হুগলি , ২৫ মে:- ইয়াসের ল্যান্ডফল এখনো হয়নি তার আগেই কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ল গাছ, উড়িয়ে নিয়ে গেলো ঘরের চাল। ব্যান্ডেল, চকবাজার এলাকার ঘটনা। হুগলি চুঁচুড়া পুরসভার ছয় নম্বর ওয়ার্ড কালিতলা এলাকা ব্যান্ডেল চার্চের সামনের কয়েকটি দোকান উড়িয়ে ফেলে দেয় রসভরা খালে। গাছ পড়ে ঘরের টালির চাল ভেঙে যায়। টিনের চাল পাক খেতে খেতে […]

এই মুহূর্তে জেলা

ঝড়ের আগাম সতর্কতায় যাত্রী পারাপার নৌকা নদী পাড়ে বেঁধে রাখা হলো।

হুগলি , ২৫ মে:- গত বছর আমফানের তান্ডবে নদী পাড়ে রাখা দুটি নৌকা নিখোঁজ হয়, এবং বেশ কয়েকটি নৌকা ব্যাপক হারে ক্ষতিগ্রস্থ হয়। সেই থেকে শিক্ষা নিয়ে এবারে আগাম সতর্কতায় যাত্রী পারাপারে নৌকা গুলিকে নদী পাড়ে তুলে রেখে একটার সাথে আর একটা বেঁধে রাখা হলো। হুগলী শ্রীরামপুর ব্যারাকপুর ফেরি পারাপারের এমনই ছবি দেখা গেলো। গতবারে […]

এই মুহূর্তে জেলা

নতুন বাড়ি তৈরির তোলা চাইতে এসে শাসানি , গুলি চালানোর অভিযোগ।

হাওড়া , ২৫ মে:- হাওড়ার জগাছায় বকুলতলা লেন এলাকায় মঙ্গলবার সাতসকালে গুলি চালানোর অভিযোগ উঠেছে। নতুন বাড়ি তৈরির তোলা চেয়ে হুমকি দেওয়া হয় বাড়ির মালিক শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়কে। আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেওয়া হয়। বাবাকে বাঁচাতে এসে দুষ্কৃতিদের রোষের মুখে পড়েন ছেলে জয়ন্ত। তাঁকে লক্ষ্য করে ওয়ান শর্টার থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে। ভাগ্যক্রমে গুলি গায়ে না […]

Uncategorized জেলা

ইয়াসের সতর্কতায় জরুরি বৈঠক আরামবাগ পৌরসভায়।

আরামবাগ , ২৫ মে:- ঘূর্ণিঝড় ইয়াস আর কয়েক ঘন্টা পরে ধেয়ে আসতে চলেছে। সেই জন্যই প্রশাসনিক স্তরে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে বিদ্যুৎকর্মী জল দপ্তর দমকল বাহিনী স্বাস্থ্য বিভাগ পুলিশ প্রশাসন সকলেই ইতিমধ্যে এই বিষয়ে দফায় দফায় যেমন মিটিং করেছেন এবং ঝড় মিটে গেলে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে সতর্ক রয়েছেন […]

এই মুহূর্তে জেলা

সেফ হোম ও রেসকিউ সেন্টারগুলো ঘুরে দেখলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ।

হাওড়া , ২৫ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রস্তুতি শুরু হয়েছে। হাওড়ার ডোমজুড় কেন্দ্রেও প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। আজ সকালে ডোমজুড়ের বেশ কয়েকটি রেসকিউ সেন্টার এবং সেফ হোম ঘুরে দেখেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি বলেন, ডোমজুড় বিধানসভা এলাকায় যে ১৫টি অঞ্চল রয়েছে সেখানে গ্রাম পঞ্চায়েত গুলিতে সরকারি স্তরে এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের […]

এই মুহূর্তে জেলা

রাতের অন্ধকারে ১২ টি দোকান পুড়ে ছাই চুঁচুড়ায়।

সুদীপ দাস , ২৫ মে:- রাতের অন্ধকারে ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেল। চুঁচুড়া থানা অন্তর্গত খাদিনা মোড় সংলগ্ন ফুড কর্পোরেশন ইন্ডিয়ার FCI র সামনে লাইন দিয়ে ১২টি দোকান পুড়ে ভুষীভূত হয়ে গেল। রাত ১২টা নাগাদ হঠাৎ করে পাশের একজন দেখে দোকান গুলো থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। তড়িঘড়ি চুঁচুড়া ফায়ার ব্রিগেডে খবর দেওয়া […]

এই মুহূর্তে জেলা

সেফ হোমের উদ্বোধন আরামবাগে।

আরামবাগ, ২৫ মে:- সেফ হোমের উদ্বোধন হল হুগলি জেলার আরামবাগ এক নম্বর ওয়ার্ডে। এদিন এই সেফ হোমের উদ্বোধন করেন আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার। পাশাপাশি উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী। করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের চিকিৎসা থেকে শুরু করে সঠিক পরিসেবা দেওয়ার জন্য সেফ হোমের উদ্বোধন হয়। জানা গিয়েছে, […]

এই মুহূর্তে জেলা

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত হাওড়া পুরসভাও। খোলা হল কন্ট্রোল রুম। বৈঠক করলেন অরূপ রায়।

হাওড়া , ২৫ মে:- ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর মোকাবিলায় হাওড়া পুরসভায় সমবায় মন্ত্রী অরূপ রায় পুরসভার সাংগঠনিক প্রশাসকমন্ডলীকে নিয়ে পুরসভার মধ্যেই একটি কন্ট্রোল রুম খুললেন। অরূপ রায় বলেন, এবার ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা অনেক বেশি সতর্কতা গ্রহণ করেছি। প্রতিটি থানা এলাকায় পুরসভার গাছ কাটার টিম পাঠানো হয়েছে। জল যাতে না জমে তারজন্যে পুরসভার সব পাম্প হাউস ও […]

এই মুহূর্তে জেলা

চলমান অক্সিজেন পরিষেবার সূচনা।

হাওড়া, ২৪ মে:- কোভিড আক্রান্তদের হাসপাতালে পাঠানোর জন্য একটি হাওড়া জেলা হাসপাতালে ও একটি টি এল জায়সওয়াল হাসপাতালে মোট দুটি চলমান অক্সিজেন পরিষেবার শুভ সূচনা করলেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী অরূপ রায়। করোনা সংক্রমনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই। বহু রোগীকে হাসপাতলে ভর্তি করা হচ্ছে। হাসপাতালে ভর্তির আগের সময়টি একজন করোনা রোগীর জীবন বাঁচানোর ক্ষেত্রে সবচেয়ে […]