হুগলি , ২৬ মে:- বুধবার হুগলির আরামবাগে ‘ইয়াস’ নিয়ে এক প্রশাসনিক বৈঠক করে গেলেন হুগলি রুরাল এসপি। আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে। এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা শাসক নৃপেন্দ্র সিং, আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল, আরামবাগ থানার আইসি পার্থসারথি হালদার সহ অন্যান্য আধিকারিকরা। অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলা করার জন্য আরামবাগ পৌরসভাও বিশেষ ভাবে প্রস্তুত ছিল। আগে থেকেই দ্বারকেশ্বর নদের ওপর বসবাসকারী বাসিন্দা ও দুর্গতদের অর্থাৎ যাদের ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ তাদের সরিয়ে নিয়ে গিয়ে পাশাপাশি স্কুলের মধ্যে থাকার ব্যবস্থা করে। সেই সাথে তাদের জন্য খাবারেরও ব্যবস্থা করে আরামবাগ পৌরসভা। এদিনের বৈঠক প্রসঙ্গে আরামবাগ মহকুমা শাসক নৃপেন্দ্র সিং জানান সাইক্লোনের বিষয়ে আরামবাগ মহকুমা প্রশাসন সতর্ক আছে। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বৃষ্টি হলেও আরামবাগ মহকুমার পরিস্থিতির কোনও অবনতি নেই। প্রশাসন সতর্কতার সাথে কাজ করছে।
Related Articles
প্রয়াত মোহনবাগান সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়, ময়দানে শোকের ছায়া।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৭ ডিসেম্বর:- প্রয়াত মোহনবাগান সভাপতি তথা বর্ষীয়ান বিচারপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। গত বছর থেকে ক্লাব সভাপতির পদে ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে মোহনবাগান ক্লাবের তরফে একটি বিবৃতি দিয়ে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয়। জানা গিয়েছে, শ্বাসকষ্টের সমস্যায় মঙ্গলবার দুপুরে তাঁকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। […]
প্লাস্টিক, ই ওয়েস্ট ও বাড়ির ফেলে দেওয়া জিনিসের হাট এবার নিউটাউনের ইকো আর্বান ভিলেজে ।
কলকাতা, ৩০ মে:- কারো ফেলে দেওয়া অপ্রয়োজনীয় বা অব্যাবহার্য জিনিস অন্য কারো কাজে আসতে পারে। বাংলার বেশ কিছু জেলায় সারা বছরই এইসব পুরনো ও ফেলে দেওয়া জিনিসের মেলা বসে। এবার কলকাতার উপকন্ঠে নিউটাউনে ছুটির দিন বসবে এই হাট। রবিবার সন্ধ্যায় নিউটাউন রবীন্দ্র তীর্থে এই হাটের উদ্বোধন করেন নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান দেবাশীষ সেন। নিউটাউন কলকাতা কেয়ার […]
বন্যাদুর্গত মানুষের প্রাণহানি আটকাতে সবরকমের সতর্কতামূলক ব্যাবস্থা নিয়েছে সরকার।
কলকাতা , ২ আগস্ট:- রাজ্যে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং নদীর জল স্তর বৃদ্ধি জনিত প্লাবনের আশঙ্কায় সাধারণ মানুষের সম্পত্তি ও প্রাণহানি আটকাতে রাজ্য সরকার সব রকমের সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। বিপদ সীমার মধ্যে থাকা জেলাগুলি থেকে ইতিমধ্যেই ৯০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জলবন্দি এলাকার মানুষদের রাখার জন্য খোলা হয়েছে ৩৫০টি […]










