আরামবাগ , ২৭ মে:- চিকিৎসার গাফিলতির অভিযোগে এক রোগীর মৃত্যুতে উত্তেজনা ছড়াল খানাকুল গ্রামীণ হাসপাতালে। জানা গেছে রোফিয়া বেগম নামে এক রোগীকে সকালবেলা তার পরিবারের লোকেরা খানাকুল হসপিটালে ভর্তি করে পৌনে আটটা নাগাদ তিনি মারা যান। মৃতার পরিবারের অভিযোগ, ডাক্তারবাবুরা চিকিৎসা না করে নার্সদের দিয়ে চিকিৎসা করানোর ফলেই এই মৃত্যু ঘটেছে। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর দেয়া হয় খানাকুল থানায় খানাকুল থানা থেকে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
Related Articles
কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে করোনার ফার্স্ট ডোজের ঠিকা নিলেন বিধায়ক কাঞ্চন মল্লিক।
হুগলি , ২৪ মে:- সোমবার দুপুরে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক কোন্নগর কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে এসে করোনার ফার্স্ট ডোজের ঠিকা নিলেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে কাঞ্চন বাবু বলেন আমাদের দেশে করোনা মহামারী রূপে দেখা দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রীয় সরকার মানুষের জন্য টিকাকরণের কর্মসূচি সঠিক বন্দোবস্ত করেন নি এখনো প্রচুর মানুষ করোনার প্রতিষেধক ইনজেকশন নিতে পারেননি […]
দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে দিনহাটায় মিছিল সারা ভারত ফরওয়ার্ড ব্লক
কোচবিহার, ২ ডিসেম্বর:- কৃষক আইন বাতিলের দাবিতে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে এবং আন্দোলনকে সমর্থন জানিয়ে দিনহাটায় মিছিল করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক। বুধবার সন্ধ্যায় এই মিছিল অনুষ্ঠিত হয় দিনহাটায়। এদিন দিনহাটা সংহতি ময়দান থেকে এই মিছিল বের হয়ে সারা শহর পরিক্রমা করে। এদিনের এই মিছিলে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা থেকে ফরওয়ার্ড ব্লকের […]
প্রয়াত সোমেন মিত্র , রাজনৈতিক মহলে শোকের ছায়া।
সোজাসাপটা ডেস্ক , ৩০ জুলাই:- বুধবার গভীর রাতে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে জীবনাবসান হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর । ১৯৭২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত শিয়ালদহের বিধায়ক ছিলেন সোমেনবাবু । বাংলার রাজনীতি জগত থেকে একজন সজ্জন মানুষ বিদায় নিলেন । কংগ্রেস রাজনীতিতে ‘ছোড়দা’ বলেই পরিচিত ছিলেন সোমেন মিত্র। তিনি […]






