এই মুহূর্তে জেলা

শিয়রে ইয়াশ , প্রস্তুতি হাওড়া জেটিঘাটেও।

হাওড়া, ২৪ মে:- ঘূর্ণিঝড় ‘ইয়াশ’ এর সতর্কতা হিসেবে হাওড়া জেটিঘাটেও নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। লঞ্চগুলিকে রশির সাহায্যে এবং লোহার চেনের সাহায্যে বেঁধে রাখা হয়েছে। কর্মীদের যুদ্ধকালীন ভিত্তিতে প্রস্তুত রাখা হয়েছে বিপদ মোকাবিলার কাজে। এর আগেও আয়লা, বুলবুল, আমফান প্রমুখ ঘূর্ণিঝড়ের মোকাবিলা যেভাবে করা হয়েছিল সেইভাবেই আসন্ন ঘূর্ণিঝড় ইয়াশ এর মোকাবিলা করা হচ্ছে। রক্ষণাবেক্ষণের কাজে কর্মীরা […]

এই মুহূর্তে জেলা

কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে করোনার ফার্স্ট ডোজের ঠিকা নিলেন বিধায়ক কাঞ্চন মল্লিক।

হুগলি , ২৪ মে:- সোমবার দুপুরে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক কোন্নগর কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে এসে করোনার ফার্স্ট ডোজের ঠিকা নিলেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে কাঞ্চন বাবু বলেন আমাদের দেশে করোনা মহামারী রূপে দেখা দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রীয় সরকার মানুষের জন্য টিকাকরণের কর্মসূচি সঠিক বন্দোবস্ত করেন নি এখনো প্রচুর মানুষ করোনার প্রতিষেধক ইনজেকশন নিতে পারেননি […]

এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতিতে মুমূর্ষু রোগীদের পাশে আরামবাগ পৌরসভা।

মহেশ্বর চক্রবর্তী , ২৪ মে:- করোনা পরিস্থিতিতে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে আরামবাগ পৌরসভার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সোমবার।এদিন আরামবাগের রবীন্দ্র ভবনে আরামবাগ পৌরপ্রশাসনের ব্যবস্থাপনায় রক্তদান শিবির হয়। উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ অপরুপা পোদ্দার, আরামবাগ বিধানসভার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি গুনোধর খাঁড়াসহ অন্যান্য বিশিষ্ট […]

এই মুহূর্তে জেলা

ঘূর্ণিঝড় ইয়াসের সতর্কতায় রাস্তায় নেমে প্রচার চুঁচুড়ার বিধায়কের।

সুদীপ দাস , ২৪ মে:- ঘূর্ণিঝড় ইয়াস আর একদিন পরে ধেয়ে আসতে চলেছে।সেই জন্যই প্রশাসনিক স্তরে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে বিদ্যুৎকর্মী জল দপ্তর দমকল বাহিনী স্বাস্থ্য বিভাগ পুলিশ প্রশাসন সকলেই ইতিমধ্যে এই বিষয়ে দফায় দফায় যেমন মিটিং করেছেন এবং ঝড় মিটে গেলে কি কি পদক্ষেপ নেয়া হবে তা নিয়ে সতর্ক রয়েছেন তারা। আজ […]

এই মুহূর্তে জেলা

করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে বন্ধুর মতো হাত বাড়িয়ে দিচ্ছে সালকিয়ার চিন্তন।

হাওড়া, ২৪ মে:- এই মুহূর্তে সর্বত্র অক্সিজেন নিয়ে হাহাকার চলছে। যাদের প্রয়োজন হচ্ছে তাঁরা বুঝতে পারছেন সমস্যাটা কত গভীরে। যাঁদের প্রয়োজন পড়ছে না তাঁরা এখনও টের পাচ্ছেন না বিষয়টা। খবরের কাগজে খবর পড়া আর নিজে সমস্যার মুখোমুখি হওয়ার মধ্যে আকাশপাতাল পার্থক্য। অক্সিজেন নিয়ে কাজ করতে গিয়ে অনেকেই প্রতিদিন নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। সেই উপলব্ধি থেকেই […]

এই মুহূর্তে জেলা

ইয়াসের চোখ রাঙানি , মৎস্যজীবি থেকে গঙ্গাপাড়ের বাসিন্দাদের সচেতন পৌরসভার !

সুদীপ দাস , ২৪ মে:- আমফানের বছর ঘুরতেই আবারও ঘুর্নিঝড়ের ভ্রূকুটি। কোভিডের আবহের মধ্যেই এই অতি বিপজ্জনক ঘুর্নিঝড়ের মোকাবিলায় সদা সতর্ক রাজ্য সরকার। ভৌগলিকভাবে রাজ্যের দক্ষিনে অবস্থিত হুগলী জেলার পূর্ব সীমানাতেই রয়েছে গঙ্গা। জেলার সদর চুঁচুড়া শহর এই গঙ্গাপারেই অবস্থিত। শহরের চকবাজার থেকে ব্যান্ডেল চার্চ পর্যন্ত রয়েছে বাঁধ। এই বাঁধের দু’ধারে বহুবছর আগেই বসতি গড়ে […]

এই মুহূর্তে জেলা

সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করলেন চুঁচুড়ার সংখ্যালঘু ভাইরা।

হুগলি, ২৩ মে:- সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করলেন চুঁচুড়ার মোগলপুরার সংখ্যালঘু মুসলিম ভাইরা। পাড়ারই এক হিন্দু বোনের দেহ সৎকারে মুসলিম ভাইরা রীতিমতো কাঁধ দিলেন। বোনের সৎকারে তার আত্মার শান্তির উদ্দেশ্যে বলো হরি হরি বোল ধ্বনি, রাম নাম সত্য হ্যায় শোনা গেল তাদের মুখে। একেই হয়তো মানব ধর্ম বলা হয় যা সারা বিশ্বের সমস্ত ধর্মগুরুরা […]

এই মুহূর্তে জেলা

ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় প্রশিক্ষণ শিবির আরামবাগে।

হুগলি , ২৩ মে:- ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে তা নিয়ে আরামবাগ বাসস্ট্যান্ডে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণ শিবির করা হয় রবিবার। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তা ২৪ ঘণ্টার মধ্যেই অতি ভারী নিম্নচাপে পরিণত হবে। আর তা ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়ে সাগরে ফুঁসতে শুরু করবে। মৌসম ভবন থেকে […]

এই মুহূর্তে জেলা

আমফানে ভেঙে পড়া গাছ এখনো পরিষ্কার হয়নি চাঁদুর ফরেস্টে , উদাসীনতার অভিযোগ স্থানীয় মানুষের।

হুগলি , ২৩ মে:- প্রাকৃতিক দুর্যোগ, ঝড়ের নাম শুনলেই আতঙ্ক গ্রস্ত হয়ে পড়ে মানুষ। ঝড়ের তান্ডবে মানুষ্য সমাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রকৃতির বুকে গড়ে ওঠা জঙ্গলও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হুগলি জেলার আরামবাগের একমাত্র ফরেস্ট, চাঁদুর ফরেস্টে বেশ কয়েক মাস আগে বয়ে যাওয়ায় ঝড়ের তান্ডবে তচনচ হয়ে যায় জঙ্গল।কয়েকশো গাছ ভেঙে পড়ে।তা এখনও জঙ্গলের মধ্যে পড়ে […]

এই মুহূর্তে জেলা

লক ডাউন কেড়ে নিল এক শিশুর শিক্ষা।

জলপাইগুড়ি , ২৩ মে:- লক ডাউন কেড়ে নিল এক শিশুর শিক্ষা। পরিবারের বৃদ্ধ পিতা মাতার মুখে খাবার যোগান দিতে তাকে বাধ্য করল পড়াশোনা ছেড়ে শাক সবজি বিক্রি করতে। জলপাইগুড়ি শহরের রায়কত পাড়া শনি মন্দির সংলগ্ন এলাকায় বসবাস করে শিশু বিদ‍্যাসাগর পালোয়ান। বয়স দশ। বিদ্যালয়ের পড়াশোনা দ্বিতীয় শেণী পযর্ন্ত করেছিল। গতবার লক ডাউন ও অসুস্থতার জন্য […]