হাওড়া , ২৬ মে:- ঘূর্ণিঝড় ইয়াস এর দাপটে লণ্ডভণ্ড বেশ কয়েকটি জেলা। হাওড়ায় সকাল থেকেই প্রবল দমকা হাওয়ার পাশাপাশি দফায় দফায় বৃষ্টি হচ্ছে। গঙ্গাতেও জলস্তর বেড়েছে। ডুবেছে জেটি। বিপদজনক পরিস্থিতিতে অনেক মানুষকেই উদ্ধার করে মঙ্গলবার রাত থেকে আশ্রয় শিবিরে রাখা হয়েছে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার সকালে হাওড়ার বিভিন্ন ঘাট এবং আশ্রয় শিবির পরিদর্শন করেন মন্ত্রী অরূপ রায়। এদিন মন্ত্রী শিবপুর ঘাট, বিচালি ঘাট, রামকৃষ্ণপুর ঘাট, হাওড়া ফেরিঘাট পরিদর্শন করেন। প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন। পাশাপাশি অরূপবাবু হাওড়ার কয়েকটি আশ্রয় শিবির ঘুরে দেখেন। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায়। এদিন অরূপ রায় সাংবাদিকদের বলেন, আগে থেকেই আমরা বিপর্যয় মোকাবিলার জন্য ব্যবস্থা নিয়েছি। সেচ, রেল, পিডব্লিউডি, এইচআইটি, এইচএমসি, সিইএসসি, ডবলুবিবিএসইসি, জেলা প্রশাসন সহ সকল দপ্তরর সঙ্গে বৈঠক করা হয়েছে। যাতে সকলে সুরক্ষিত থাকেন, ক্ষতি না হয়, সকলে যাতে ভালো থাকেন সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রিলিফ সেন্টারগুলোতে আজ রাত পর্যন্ত মানুষ থাকবেন। কাল চলে যাবেন।
Related Articles
শ্বাসনালীতে বেলুন আটকে গিয়ে মৃত্যু হল ৭ বছরের শিশুর।
দ:২৪পরগনা,৪ মার্চ:- ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ঢোলাহাট থানা থানার দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের আটঘেরি এলাকায়। গ্রামে পূজা থাকায় কিশোরী মোহনপুর থেকে বাবা নেপাল ও মা অপর্ণা বেরার সঙ্গে মামা শিবশঙ্কর বাঁশের বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে মামার বাড়ির কাছে মেলায় বন্ধু-বান্ধবদের সঙ্গে গিয়ে বেলুন কেনে, বন্ধু বান্ধবীরা মিলে বেলুন ফোলাছিলো বলে জানা […]
নগদের সাথে সোনা-দানা সহ সাধের পালংখো নিয়ে চম্পট দিলো চোরবাবাজি।
সুদীপ দাস , ২ জানুয়ারি:- নগদের সাথে সোনা-দানা সহ সাধের পালংখো নিয়ে চম্পট দিলো চোরবাবাজি। বাদ পড়েনি শিমূল তুলোয় মোড়া মখমল গদি সন্নিত বিছানাও। শনিবার বিকেলে বাড়িতে ঢুকেই মাথায় হাত পেশায় রেল কর্মী অলোক কুমার যাদবের। চক্ষু চড়কগাছ চুঁচুড়া থানার আকনা নতুনপাড়া এলাকার বাসিন্দাদের। চুরি নিয়ে তরজা শুরু তৃণমূল বিজেপির। আকনা নতুনপাড়া এলাকার বাসিন্দা গৌরী […]
সারদা মায়ের জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে , দর্শনার্থীদের প্রবেশ বন্ধ।
হাওড়া , ৫ জানুয়ারী:- যথাযোগ্য মর্যাদায় আজ শ্রীশ্রীসারদা মায়ের জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে। তবে এবছর করোনা পরিস্থিতিতে মঠে ভক্ত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এবছর সারদা মায়ের ১৬৮তম জন্মতিথি উৎসব। এই উপলক্ষে ভোর থেকেই চলছে অনুষ্ঠান। এদিন শ্রীশ্রীমায়ের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। বেদপাঠ, স্তবগান ভজন, […]






