সুদীপ দাস, ৯ মার্চ:- ছোট বোন সৃষ্টির সাথেই মাধ্যমিক দিচ্ছে বড় বোন বিথী। চুঁচুড়ার কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠের ছাত্রী এই বোনেদের মাধ্যমিকের সিট পরেছে হুগলী গার্লস হাই স্কুলে। মঙ্গলবার ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রেই জ্বর আসতে শুরু করে বিথী বড়ালের। সেই অবস্থাতেই দাঁতে দাঁত কামড়ে পরীক্ষা দেয়। কারন ছোট বোন সৃষ্টি। একই কক্ষে থাকা সৃষ্টি দিদির […]
জেলা
শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রেসিডেন্ট মহারাজ।
হাওড়া, ৯ মার্চ:- শারীরিক অসুস্থতা নিয়ে বুধবার সকালে পিয়ারলেস হাসপাতালে ভর্তি হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দজি মহারাজ। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি বেলুড় মঠ থেকে পিয়ারলেসে পৌঁছান। সূত্রের খবর তিনি বয়সজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রেসিডেন্ট মহারাজ। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করছেন।
হাওড়া পুরনিগম এলাকাতেও শুরু হলো ‘ভ্যাক্সিনেশন অন হুইলস’ কর্মসূচি।
হাওড়া, ৮ মার্চ:- মঙ্গলবার থেকে হাওড়া পুরনিগম এলাকাতেও শুরু হলো ‘ভ্যাক্সিনেশন অন হুইলস’ কর্মসূচি। হাওড়া পুরসভায় এদিন এক অনুষ্ঠানে এর সূচনা করেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। এই কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এদিনের প্রোগ্রামের নাম ‘ভ্যাকসিনেশন অন হুইলস’। একটি স্বচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে রাজ্য সরকার বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান করছে। হাওড়াতেও হয়েছে এই অনুষ্ঠান। […]
চুঁচুড়ায় কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ তরুণ।
সুদীপ দাস, ৮ মার্চ:- নার্শারির শেড তৈরী করার সময় ১১ হাজার ভোল্টের সাথে বিদ্যুৎস্পৃষ্ট তরুন যুবক। ঘটনায় গুরুতর জখম অবস্থায় ওই যুবক চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি। জখম ওই তরুনের নান অমিত সরকার (২২)। অমিতের বাড়ি হুগলীর বলাগর থানার জিরাট পরানপুর গ্রামে। ওই গ্রামেই একটি নার্শারির শেড তৈরী করছিলো জনা কয়েক যুবক। তাঁদের মধ্যেই ছিলেন […]
নারী দিবসে যুদ্ধ নয় , শান্তির বার্তা নিয়ে শেওরাফুলির রাস্তায় টোটো নিয়ে বুড়ি দি।
হুগলি, ৮ মার্চ:- সংসারের আর্থিক অনটনের জেরে লড়াই সংগ্রাম করে টোটো চালিয়ে আয়ের পথ খুঁজে স্বনির্ভর হয়েছে শেওড়াফুলি সরকারপাড়ার সুচিত্রা দাস। আজ তার টোটো তে ‘যুদ্ধ নয় শান্তি চাই’ এর বার্তা নিয়ে রাস্তায়। ছোটবেলা থেকে সুচিত্রা ছিল পাড়ায় ডানপিটে। পাড়ার অন্য ছেলেদের সাথে গুলি খেলা, ডাঙ্গুলি খেলা, গাছে উঠে বন্ধুদের সাথে আম পেড়ে খাওয়া, সবকিছুতেই […]
বিধায়কের হাত দিয়েই বিশ্ব নারী দিবসের উদ্বোধন হলো শ্রীরামপুরে নার্সিং কলেজ।
তরুণ মুখোপাধ্যায় , ৮ মার্চ:- মঙ্গলবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেই মহতি নারী দিবসের সকালে হুগলির শ্রীরামপুর ওয়ালশ সুপার স্পেশালিটি হসপিটালে চালু হলো রাজ্য সরকার পরিচালিত একটি নার্সিং কলেজের। এদিন কলেজটির উদ্বোধন করলেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়। হুগলি জেলায় সরকার পরিচালিত প্রথম এই নার্সিং কলেজে জয়েন এন্ট্রান্স দিয়ে প্রথম পর্যায়ে ৬০ জন ছাত্র-ছাত্রী […]
জামিন পাওয়া ধৃত বাম যুব কর্মীদের নিয়ে মিছিল হাওড়ায়।
হাওড়া, ৮ মার্চ:- গতকালই দেড় হাজার টাকা করে প্রত্যেকের ব্যক্তিগত বন্ডে হাওড়া সিজেএম আদালত থেকে জামিন পেয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৬ জন বাম কর্মী সমর্থক। আজ দুপুরে হাওড়া জেলা সংশোধনাগার থেকে বেরোনোর পর এদের নিয়ে হাওড়া জেলা ডিওয়াইএফআইয়ের তরফ থেকে মিছিল করা হয়। মিছিল যায় মল্লিক ফটক, বঙ্গবাসী মোড়, হাওড়া ময়দান হয়ে পঞ্চাননতলায় জেলা পার্টি […]
অবশেষে জামিন পেলেন মীনাক্ষী সহ ১৬ জন।
হাওড়া, ৭ মার্চ:- আনিস-কান্ডে বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিসে অভিযান কর্মসূচিতে মীনাক্ষী মুখার্জি সহ ১৬ জন বাম কর্মী-সমর্থককে গ্রেফতার করেছিল হাওড়া সিটি পুলিশ। অবশেষে সোমবার এদের সকলকে পনেরশো টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে হাওড়া সিজিএম আদালত।
নানা প্রজাতির জবা ফুল ফুটিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সম্মান অর্জন সিঙ্গুরের দীপের।
হুগলি, ৭ মার্চ:- নানা প্রজাতির জবা ফুল ফুটিয়ে ইন্ডিয়া বুক অব্ রেকডর্স এর মানপত্র ও পদক অর্জন করেছে সিঙ্গুরের বাসুবাটি গ্রাম পঞ্চায়েতের মধুবাটি গ্রামের দীপ চক্রবর্তী। সম্প্রতি ৩০ টি নতুন প্রজাতির জবা গাছের ক্রস পলিনেশন এর মাধ্যমে বীজ তৈরী করেছে। যার মধ্যে দশটি জবা গাছ ভ্যারাইটি ইন্টারন্যাশনাল হাইবিসকাস সোসাইটিতে রেজিস্টার্ড হয়েছে। মাধ্যমিক পাশের পর থেকেই […]
এডমিট কার্ড না আসায় মাধ্যমিক পরীক্ষায় বসতে পারল না ১৩ জন ছাত্র।
উঃ২৪পরগনা, ৭ মার্চ:- মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ১৩ জন ছাত্র পরীক্ষা দিতে না পারায় বিক্ষোভ দেখালো আগরপাড়া মহাজাতি বালক বিভাগে। ঘটনাটি ঘটেছে আগরপাড়া নীলগঞ্জ রোডের মহাজাতি বয়েজ স্কুলের গেটে। আগরপাড়া নেতাজি শিক্ষায়তনের ১৩ জন ছাত্র এডমিট কার্ড আসেনি সেই ১৩ জন ছাত্র এবং অভিভাবকরা আগরপাড়া মহাজাতি বিদ্যালয় পরীক্ষার সেন্টারে আসে পরীক্ষা দেবার জন্য। কিন্তু স্কুল […]











