এই মুহূর্তে জেলা

আদালতে জামিন নাকচ , আনিশ কাণ্ডে ধৃত ২ পুলিশ কর্মীর।

হাওড়া, ১০ মার্চ:- আনিস খান হত্যাকাণ্ডে আজ ফের উলুবেড়িয়া আদালতে তোলা হলো ওই মামলায় গ্রেফতার হওয়া হোমগার্ড ও সিভিক পুলিশ কাশীনাথ বেরা ও প্রীতম ভট্টাচার্য্যকে। আজকে আদালতে তাদের পেশ করা হলে তাদের ফের ২৩ শে মার্চ আদালতে নিয়ে আসার নির্দেশ দেন উলুবেড়িয়া আদালতের বিচারক। পরবর্তী শুনানির দিন চলতি মাসের ২৩ তারিখ ধার্য করা হয়েছে। এরপরে […]

এই মুহূর্তে জেলা

বেহাল আরামবাগ বাসস্ট্যান্ড পরিদর্শন , পৌর প্রশাসকের , সংকট মেটানোর আশ্বাস।

হুগলি, ১০ মার্চ:- হুগলি জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড হলো আরামবাগ বাসস্ট্যান্ড। আর এই বাসস্ট্যান্ডের দীর্ঘ কয়েক বছরের সমস্যা হলো পানীয় জল ও অপরিচ্ছন্নতা।চারিদিকে নোংরা আবর্জনা পড়ে রয়েছে। বাস যাত্রীরা পানীয় জল খেতে পারছে না। এই সমস্যার দ্রুত সমাধানের জন্য বাসস্ট্যান্ড পরিদর্শন করলেন আরামবাগ পৌরসভার প্রশাসক ডাঃ অতনু কুন্ডু। স্থানীয় মানুষের অভিযোগ ছিলো বাস স্ট্যাণ্ডে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় বন্ধ ঘরের দরজা ভেঙে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার।

হাওড়া, ১০ মার্চ:- হাওড়ায় বন্ধ ঘরের দরজা ভেঙে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। বৃহস্পতিবার সকালে দরজা ভেঙে ওই বৃদ্ধের দেহ উদ্ধার হয়। হাওড়ার ৬০/১, গোপাল ব্যানার্জি লেনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিবপুর থানা সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রমেন্দু শেখর শেঠ (৭৫)। বাড়িতে তিনি একাই থাকতেন। দীর্ঘদিন ধরেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রতিবেশিরাই […]

এই মুহূর্তে জেলা

মানবিক পুলিশ। অসুস্থ বৃদ্ধাকে রাস্তা থেকে তুলে হাসপাতালে ভর্তির ব্যবস্থা।

হাওড়া, ১০ মার্চ:- পুলিশের মানবিক মুখ দেখা গেল হাওড়ায়। গতকাল সকাল থেকে বছর ৬৫ বয়সী এক বৃদ্ধা ব্যাঁটরা থানা এলাকার কদমতলায় রাস্তার ধারে পড়েছিলেন। রাতে পুলিশের আরটি গাড়ি টহল দেবার সময় ওই বৃদ্ধাকে অসহায় অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। এরপর সহৃদয় পুলিশ কর্মীরা ওই বৃদ্ধাকে সঙ্গে সঙ্গে পুলিশের গাড়িতে তুলে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য […]

এই মুহূর্তে জেলা

গঙ্গা দূষন ও মানসিক অবসাদ রোধের বার্তা দিতে হিমালয় থেকে পায়ে হেঁটে চন্দননগরে অতুল!

হুগলি, ৯ মার্চ:- নিজের জন্য বাঁচো এবং গঙ্গাকে বাঁচাও। এই উদ্দেশ্য নিয়েই গঙ্গার উৎপত্তিস্থল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে দীর্ঘ চার হাজার কিমি পথ পারি দেওয়া শুরু করেছেন মহারাষ্ট্রের যুবক তথা কম্পিউটার শিক্ষক অতুল কুমার চৌকসি। এর আগে অতুল সাহারা মরুভূমিতে পায়ে হেঁটে ভারতের জাতীয় পতাকা উড়িয়েছেন। মঙ্গলবার হুগলীর চন্দননগরে এসে পৌঁছন অতুল। অতুলের ঠেলা গাড়িতে […]

এই মুহূর্তে জেলা

আরামবাগে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্প।

আরামবাগ, ৯ মার্চ:- হুগলির আরামবাগ রাজা রামমোহন হলে বুধবার অনুষ্ঠিত হয়ে গেল বিদ্যুৎ দপ্তররে কমী ও তাদের পরিবারদের নিয়ে একটি সেফটি আওয়ারেনেস ক্যাম্প। আরামবাগ ও তারকেশ্বর ডিভিসনাল বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে এই ক্যাম্প হয়। মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অ্যাওয়ারনেস ক্যাম্পের শুভ সূচনা হয়। এদিন স্টেশন ম্যানেজার থেকে শুরু করে অন্যান্য আধিকারিকদের সম্বর্ধনা জ্ঞাপন করেন […]

এই মুহূর্তে জেলা

দীর্ঘ টালবাহানার পর অবর অতিরিক্ত জেলা নিবন্ধক অফিসের স্থায়ী ঠিকানা হলো পুড়শুড়ায়।

মহেশ্বর চক্রবর্তী, ৯ মার্চ:- দীর্ঘ টালবাহানার পর অবশেষে পুরশুড়া অতিরিক্ত জেলা অবর নিবন্ধক অফিসের স্থায়ী ঠিকানা হিসাবে স্থানান্তরিত হলো পুরশুড়া পশ্চিমপাড়ার বেনেপুকুর এলাকায়। নতুন আধুনিকরন পরিকাঠামো যুক্ত রেজিষ্ট্রি অফিসকে ঢেলে সাজানো হয়েছে।এদিন বুধবার এই নতুন অফিসের স্থানান্তরিত অনুষ্ঠানে যোগ দেন ডিসট্রিক রেজিষ্ট্রার দেবাশিষ পাত্র সহ সমরেশ সাহ। দেবাশিষ পাত্র বলেন “পুরানো অফিসে অনেক সমস্যা ছিলো, […]

এই মুহূর্তে জেলা

ফলাফলের মাস খানেকের মধ্যে বোর্ড গঠন চন্দননগর পুরনিগমে।

সুদীপ দাস, ৯ মার্চ:- গত মাসের ১২ তারিখ চন্দননগর পুরনিগমের ৩২টি ওয়ার্ডে নির্বাচন সমাপ্ত হয়েছে। একমাত্র ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মারা যাওয়ায় সেই কেন্দ্রে নির্বাচন স্থগিত রয়েছে। ১৪ই ফেব্রুয়ারী নির্বাচনের ফলাফল ঘোষনা হয়। যেখানে ৩২ টি ওয়ার্ডের মধ্যে ৩১ টিতেই জয়লাভ করে তৃণমূল। শুধুমাত্র ১৬ নম্বর ওয়ার্ডটিতে সিপিএম প্রার্থী জয়লাভ করে। ইতিমধ্যে চন্দননগরের মেয়র […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় আধুনিক মানের ফুলবাজার তৈরিতে পুরসভাকে টাকা দিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি।

হাওড়া, ৯ মার্চ:- হাওড়ায় আধুনিক মানের ফুলবাজার তৈরির জন্য পুরসভাকে প্রথম পর্যায়ে প্রায় ১ কোটি ৫৯ লক্ষ টাকা দিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রন্সমিশন কর্পোরেশন লিমিটেড সংস্থা। বুধবার দুপুরে হাওড়া পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তীর হাতে ওই টাকার চেক তুলে দেওয়া হয়। এদিন সংস্থার প্রতিনিধিরা হাওড়া পুরসভার সদর কার্য্যালয়ে এসে ওই টাকার চেক তুলে […]

এই মুহূর্তে জেলা

আরামবাগ স্টেশনে নিরাপত্তা বাড়ালো রেল , ধুমপান ও বিনা টিকিটে বসে গল্প নিষিদ্ধ।

মহেশ্বর চক্রবর্তী, ৯ মার্চ:- হুগলি জেলার অন্যতম ছোট শহর হলো আরামবাগ।এই আরামবাগ শহরের ছোট রেল স্টেশন আরামবাগ রেল স্টেশন। এই রেল স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করলো সংশ্লিষ্ট রেল প্রশাসন। স্টেশনের ভিতর ও প্লাটফর্মে অহেতুক ঘোরাঘুরি বন্ধ করা থেকে শুরু করে ধুমপান করলেই ধরপাকর থেকে শুরু করে গ্রেপ্তার পযন্ত করছে রেল পুলিশ। লাগাতার এই অভিযান শুরু […]