এই মুহূর্তে জেলা

হাওড়ার পাইকারি মাছ বাজার ও সব্জি বাজারে পরিদর্শন পুর আধিকারিকদের। সাফাই ও নিকাশির কাজ শুরু। সোমবারেই ডাকা হলো বিশেষ বৈঠক।

হাওড়া, ২৪ জুন:- শুক্রবার সকালে হাওড়ার পাইকারি মাছ বাজার ও সব্জি বাজারে পরিদর্শন করেন পুর আধিকারিকরা। সাফাই ও নিকাশির অসমাপ্ত কাজ শুরু হয়েছে এদিন থেকেই। বাকি কাজের পরিকল্পনা স্থির করতে সোমবারেই পুরনিগমের তরফ থেকে ডাকা হলো বিশেষ বৈঠক। এবিষয়ে হাওড়া পুরসভার উপ প্রশাসক সৈকত চৌধুরী বলেন, শুক্রবার সকালে আমরা কনজারভেন্সি এবং ড্রেনেজ দপ্তরের তরফ থেকে […]

এই মুহূর্তে জেলা

রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। লরি পিষে দিল সাইকেল আরোহীকে।

হাওড়া, ২৪ জুন:- হাওড়ার কোনা মধ্য খালিয়া এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই ঘটনা ঘটে। মৃতের ব্যক্তির নাম অসীম পাল। তিনি কোনা হাইরোড বিবেকানন্দ পল্লীর বাসিন্দা ছিলেন। দাসনগরে কাজ থেকে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই […]

এই মুহূর্তে জেলা

গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে ব্ল্যাকমেল করে কয়েক লক্ষ টাকা প্রতারণা , প্রতারক গ্রেফতার।

হাওড়া, ২৩ জুন:- গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে ব্ল্যাকমেল করে কয়েক লক্ষ টাকা প্রতারণার ঘটনা ঘটেছে। বালি থেকে প্রতারক গ্রেফতার। তদন্তে নেমেছে লেক থানার পুলিশ। গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠতা এবং সেই সুযোগে ব্ল্যাকমেল করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। জানা গেছে, নিরাপত্তা আধিকারিকের পোশাকে ছবি দিয়ে সোস্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলেছিলেন অভিযুক্ত ব্যক্তি। বুধবারই বালি থেকে ওই […]

জেলা এই মুহূর্তে

হাওড়ার সাঁতরাগাছি ঝিল পরিদর্শনে পরিবেশ কর্মী সুভাষ দত্ত।

হাওড়া, ২৩ জুন:- সাঁতরাগাছি ঝিলের খারাপ অবস্থা নিয়ে মামলার চূড়ান্ত শুনানি হবে আর কয়েকদিন পরেই। তার আগে ঝিলের বর্তমান প্রকৃত অবস্থা জানতে বৃহস্পতিবার সকালে ঝিল পরিদর্শনে যান পরিবেশ কর্মী সুভাষ দত্ত। প্রতি বছর শীতকালে সাঁতরাগাছি স্টেশন লাগোয়া সাঁতরাগাছি ঝিলে হাজার হাজার পরিযায়ী পাখি আসে। কিন্তু সেই ঝিলের অবস্থা ভালো নয় বলে অভিযোগ। চারদিকে কচুরিপানায় ছেয়ে […]

এই মুহূর্তে জেলা

হওয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। আহত চালক সহ বেশ কয়েকজন যাত্রী।

হাওড়া, ২৩ জুন:- দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হাওড়া ব্রিজে। বৃহস্পতিবার অফিস টাইমে সকাল ৯-৩০ মিনিট নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। বাসের চালক সহ বেশ কয়েকজন যাত্রী দুর্ঘটনায় জখম হন। রেষারেষি করতে গিয়েই ঘটনাটি ঘটে বলে যাত্রীদের অভিযোগ। বাসের মধ্যেই আটকে ছিলেন চালক। বাসের গেট ভেঙে চালককে উদ্ধার করা হয়। আহত বেশ কয়েকজন যাত্রীকে চিকিৎসার জন্য হাওড়া […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় মাকড়দহ অঞ্চলের বিখ্যাত বন্দ্যোপাধ্যায় বাড়ির প্রাচীন মন্দির থেকে দুর্মূল্য অষ্টধাতুর চন্ডীমূর্তি চুরি। তদন্তে ডোমজুড় থানার পুলিশ।

হাওড়া, ২২ জুন:- হাওড়ায় মাকড়দহ অঞ্চলের বিখ্যাত বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্মূল্য অষ্টধাতুর চন্ডীমূর্তি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ। জানা গেছে, বাড়ির প্রাচীন মন্দিরের দরজা ভেঙে চুরি হয়েছে কয়েকশো বছরের প্রাচীন দুর্মূল্য অষ্টধাতুর ওই চন্ডীমূর্তি। এছাড়াও চুরি গিয়েছে বহু পুরনো একটি লক্ষ্মীর ঝাঁপি। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে। এই ঘটনায় লিখিত […]

জেলা এই মুহূর্তে

জলাশয়ের মাধ্যমে কোষাগার ভরতে “জলাধার” উদ্বোধন জেলা প্রশাসনের।

সুদীপ দাস, ২২ জুন:- জেলার জলাশয়গুলির তথ্য সম্বলিত মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার। বুধবার বিকেলে হুগলীর জেলা পরিষদ ভবনে জেলাব্যাপী “জলাধার” নামক এই অ্যাপের আত্মপ্রকাশ ঘটে। উপস্থিত ছিলেন হুগলীর জেলা শাসক দীপাপ্রীয়া পি, হুগলী জেলা পরিষদের সভাধিপতি সেখ মেহবুব রহমান সহ জেলার মৎস্য দপ্তরের আধিকারিকরা। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার চার মহকুমা শাসক ও […]

এই মুহূর্তে জেলা

নির্মীয়মান বহুতলের বেআইনি অংশ ভাঙতে গিয়ে বাধার মুখে পুরকর্মীরা।

হাওড়া, ২১ জুন:- হাওড়ায় নির্মীয়মান বহুতলের বেআইনি অংশ ভাঙতে গিয়ে স্থানীয় মানুষের বাধার মুখে পড়লেন পুরকর্মীরা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পরে পুলিশের উপস্থিতিতেই বাড়ির বেআইনি অংশ ভাঙার কাজ শুরু হয়। মঙ্গলবার দুপুরে হাওড়ার ডঃ পি কে ব্যানার্জি রোডে ওই বহুতলের বেআইনি অংশ ভাঙতে গেলে পুরকর্মীদের ঘিরে বিক্ষোভ শুরু করেন সেখানকার বাসিন্দারা। খবর পেয়ে হাওড়া […]

এই মুহূর্তে জেলা

মেক্সিকো থেকে হাওড়ায় বাঙালি প্রেমিকের টানে লেসলি , কয়েকদিনের মধ্যেই বসবেন বিয়ের পিঁড়িতে।

হাওড়া, ২১ জুন:- করোনাকালে ওয়ার্ক ফ্রম হোম করতে গিয়ে সোস্যাল মিডিয়ায় বন্ধুত্ব, তারপর প্রেম। সেই টানেই সুদূর মেক্সিকো থেকে হাওড়ায় বাঙালি প্রেমিকের টানে ছুটে এসেছেন লেসলি। কয়েকদিনের মধ্যেই তাঁরা বসবেন বিয়ের পিঁড়িতে। ভালোবাসার টানে প্রেমিকের সঙ্গে দেখা করতে সুদূর মেক্সিকো থেকে হাওড়ায় ছুটে এলেন প্রেমিকা।কয়েকদিনের মধ্যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন যুগল। হাওড়ার বালি দুর্গাপুর সাহেববাগান […]

এই মুহূর্তে জেলা

বেলুড় মঠ বিবেকানন্দ ইনস্টিটিউটেও আন্তর্জাতিক যোগদিবস সাড়ম্বরে পালিত।

হাওড়া, ২১ জুন:- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সাইন্স এন্ড টেকনোলজি শিবপুরের তত্ত্বাবধানে বিবেকানন্দ ইউনিভার্সিটি বেলুড় মঠে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। মঙ্গলবার সকালে ইউনিভার্সিটির ময়দানে মহা সমারোহে পালিত হয় এই দিনটি। মাননীয় মন্ত্রী ডঃ সুভাষ সরকার, ভাইস চ্যান্সেলর স্বামী আত্মপ্রিয়ানন্দজি সহ উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। মাইশোর প্যালেস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগ দিবস পালন করা সরাসরি […]