এই মুহূর্তে জেলা

আন্তর্জাতিক যোগ দিবস ,হাওড়ায় শুভেন্দু।

হাওড়া, ২১ জুন:- আন্তর্জাতিক যোগ দিবস। হাওড়ায় শুভেন্দু। হাওড়া স্টেশন সংলগ্ন গঙ্গার পাড়ে সূর্য প্রণাম করে এই অনুষ্ঠানের সূচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এখানে বাপু উদ্যানে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন দকের অন্যান্য বিধায়ক ও নেতা কর্মীরা।বিরোধী দলনেতা বলেন যোগভ্যাস সবার করা উচিত কারন এতে রোগ ব্যাধি দূর হয়।সাম্প্রতিক কালে বড় ইস্যু অগ্নিপথ নিয়ে বলেন […]

এই মুহূর্তে জেলা

ভারত বনধে সতর্ক প্রশাসন। হাওড়ায় পুলিশের নজরদারি চলছে সকাল থেকেই।

হাওড়া, ২০ জুন:- ভারত বনধে সতর্ক প্রশাসন। হাওড়ায় পুলিশের নজরদারি চলছে সকাল থেকেই। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আজ সোমবার ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। এর জেরে যাতে কোথাও না অশান্তির আঁচ ছড়িয়ে পড়ে তারজন্য সতর্ক রয়েছে প্রশাসন। হাওড়া ব্রিজে সকাল থেকেই পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। রয়েছে র‍্যাফ। কড়া নজরদারি চালানো হচ্ছে হাওড়া জেলা জুড়েই। ভারত […]

এই মুহূর্তে জেলা

ভবিষ্যতে উন্নতির লক্ষ্যে অ্যাথলেটিক বুল্টিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সুবীর ঘোষ।

হুগলি, ১৯ জুন:- হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের ক্রীড়া সেলের সভাপতি তথা বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পারিষদ মাননীয় সুবীর ঘোষ(ভাই দা) মহাশয়ের ব্যবস্থাপনায় ও বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দুই দিন ব্যাপী মিনি নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল দিনে ন্যাশানাল বিভাগে গোল্ড মেডিলিস্ট অ্যাথলেটিক (চেন্নাইয়ে) মাননীয়া বুল্টি রায় মহাশয়াকে সামান্য কিছু আর্থিক সাহায্য করলেন তার ভবিষ্যৎ […]

এই মুহূর্তে জেলা

রবিনসন স্ট্রিট কান্ডের ছায়া হাওড়ায়। মায়ের মৃতদেহ আগলে রেখেই দিন কাটাচ্ছিলেন মানসিক প্রতিবন্ধী ছেলে।

হাওড়া, ১৯ জুন:- এবার রবিনসন স্ট্রিট কান্ডের ছায়া হাওড়ায়। মায়ের মৃতদেহ আগলে রেখেই দিন কাটাচ্ছিলেন মানসিক প্রতিবন্ধী ছেলে। কয়েক দিন এভাবেই কেটে যায়। এরপর শনিবার ঘটনাটি প্রকাশ্যে আসে। ঘরের দরজা ভেঙে দেখা যায় পড়ে রয়েছে মায়ের পচা গলা দেহ। পাশেই বসে রয়েছেন ছেলে। কার্যতই এমন দৃশ্য দেখে চমকে ওঠেন বহুতল আবাসনের বাসিন্দারা। হাওড়ার সাঁকরাইলের নাজিরগঞ্জে […]

এই মুহূর্তে জেলা

অ্যাপ ক্যাবের চালককে শারীরিক নিগ্রহের অভিযোগ। হাওড়ার বালিতে গ্রেপ্তার অভিযুক্ত যুবক।

হাওড়া, ১৯ জুন:- অ্যাপ ক্যাবের চালককে শারীরিক নিগ্রহের অভিযোগে হাওড়ার বালি থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। শনিবার তাকে গ্রেপ্তারের পর রবিবার হাওড়া আদালতে তোলা হয়েছে। জানা গেছে, আক্রান্ত অ্যাপ ক্যাবের চালক সুবীর দাসের পাশে দাঁড়িয়ে ওই ঘটনার প্রতিবাদে শনিবার চালকরা একজোট হয়ে বিক্ষোভ দেখান বালিতে। অভিযোগ, শনিবার ভোররাতে রাহুল জয়সোয়াল নামের এক যাত্রীকে উত্তর […]

এই মুহূর্তে জেলা

সাঁতরাগাছিতে স্যানিটাইজার তৈরির কারখানায় আগুন।

হাওড়া, ১৮ জুন:- হাওড়ার সাঁতরাগাছিতে এ টি ঘোষ রোডে একটি স্যানিটাইজার তৈরির কারখানায় শনিবার দুপুরে আগুন লাগে।ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। জনবসতি এলাকায় কেমিক্যাল কারখানা ও কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে কারখানার বৈধতা নিয়েও। আতঙ্কিত এলাকার মানুষ। শর্ট সার্কিট থেকে আগুন […]

এই মুহূর্তে জেলা

চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকাপয়সা আত্মসাৎ এর অভিযোগ।ধৃত বিজেপি নেতা।

হাওড়া, ১৮ জুন:- চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা তথা গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুমিত রঞ্জন কাঁড়ার। অভিযোগ প্রাইমারি স্কুল সহ বিভিন্ন জায়গায় সরকারি চাকরি দেওয়ার নাম করে বহু চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা আত্মসাৎ করেছিলেন তিনি। এই নিয়ে মাস খানেক আগে আমতা উদয়নারায়ণপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন […]

এই মুহূর্তে জেলা

ইস্যুঃ অগ্নিপথ। প্রভাব পড়লো ট্রেন চলাচলেও।

হাওড়া, ১৮ জুন:- মোদী সরকারের অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে দেশ জুড়ে গত ২ দিন ধরেই চলছে বিক্ষোভ। অবরোধ অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। প্রভাব পড়েছে রেল চলাচলেও। বাতিল হয়েছে অনেক দূরপাল্লার ট্রেন। হাওড়া থেকে লোকাল ট্রেনও বাতিল হয়েছে। অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়। শনিবার সকালে বাতিল হয় কুম্ভ এক্সপ্রেস। ছাত্রদের আন্দোলনের কারণে পূর্ব মধ্য রেলওয়ের শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস, […]

এই মুহূর্তে জেলা

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নবম হাওড়ার অয়ন।

হাওড়া, ১৭ জুন:- এই বছর রাজ্যে জয়েন্টে মেধা তালিকায় প্রথম স্থানাধীকারী বালির হিমাংশু শেখরের পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নবম স্থান অধিকার করেছে হাওড়ার দানেশ শেখ লেনের বাসিন্দা অয়ন অধিকারী। ক্যালকাটা বয়েজ স্কুলের ছাত্র অয়ন বি গার্ডেনের কাছে ১৫/২ দানেশ শেখ লেনের একটি সরকারি আবাসনের ফ্ল্যাটে থাকে। ক্যালকাটা বয়েজ স্কুলের ছাত্র অয়ন এ বছর আইএসসিই দিয়েছে। […]

এই মুহূর্তে জেলা

হাওড়া স্টেশনের স্টেশন মাস্টারের সন্তান রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থানে।

হাওড়া, ১৭ জুন:- মাধ্যমিকে সপ্তম স্থান অধিকারের পর পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান পেল বালির বাসিন্দা হিমাংশু শেখর। ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র হিমাংশুর সাফল্যে কার্যতই আনন্দের বাঁধ ভেঙেছে তাদের বালি দেওয়ানগাজি রোডের ফ্ল্যাটে। ছোট্ট পরিবারে বড় ছেলে হিমাংশু যে এতবড় সাফল্য পাবে তা যেন বিশ্বাসই হচ্ছেনা মা অনিতা প্রসাদ ও বাবা উপেন্দ্রপ্রসাদের। বাবা […]