এই মুহূর্তে জেলা

৭৫তম প্রজাতন্ত্র দিবসে বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে জাতীয় পতাকা উত্তোলন সাংসদের।

তরুণ মুখোপাধ্যায় , ২৬ জানুয়ারি:- হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ(ভাইদার) উদ্যোগে ৭৫তম ভারতের প্রজাতন্ত্র দিবস টি শুক্রবার সকালে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হলো, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এছাড়াও উপস্থিত ছিলেন চাপদানী বিধানসভার বিধায়ক ও হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল […]

এই মুহূর্তে জেলা

প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে পালিত হচ্ছে হাওড়াতেও।

হাওড়া, ২৬ জানুয়ারি:- শুক্রবার দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে উদযাপিত হচ্ছে হাওড়াতেও। এই উপলক্ষে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয় হাওড়া পুরসভাতেও। জাতীয় পতাকা উত্তোলন করেন পুরনিগমের চেয়ারম্যান ডা: সুজয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন পুর কমিশনার ধবল জৈন সহ অন্যান্যরা। এদিন পুরনিগমের তরফ থেকে ২৫ জন শিশুর হাতে শীতবস্ত্র তুলে […]

এই মুহূর্তে জেলা

ভোটার তালিকা থেকে নাম বাদ হুগলির শতায়ু বৃদ্ধার।

হুগলি, ২৫ জানুয়ারি:- চুঁচুড়া পুরসভার কপিডাঙা এলাকার শতায়ু বৃদ্ধা প্রিয়াবালা কুন্ডু ২০০৯ সালের লোকসভা নির্বাচনে শেষ বার ভোট দিয়েছিলেন। তারপর আর ভোট দিতে পারেননি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায়।এপিক রয়েছে তার কিন্তু ভোট দিতে পারেন না। আগামী লোকসভা নির্বাচনে ভোট দিতে চান অশীতিপর বৃদ্ধা। আজ জাতীয় ভোটার দিবস। প্রাপ্ত বয়স্ক সবার যাতে ভোটার তালিকায় […]

এই মুহূর্তে জেলা

বিদেশে কাজের টোপ দিয়ে প্রতারণা, শ্রীরামপুরে গ্রেপ্তার ২।

কলকাতা, ২৫ জানুয়ারি:- ভিসা ও বিদেশে কাজের টোপ দিয়ে প্রতারণা চক্রের অফিস খুলে বসেছিল প্রতারকেরা। শেষ পর্যন্ত প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে শ্রীরামপুর থানার পুলিশ দুই প্রতারককে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে ধৃতরা হল জাভেদ আখতার সিদ্দিকী ও ওয়াসিম আখতার সিদ্দিকী। সম্পর্কে দুই ভাই। বাড়ি সিলংয়ে।শ্রীরামপুর থানার নবগ্রামে একটি বাড়ির নীচে ভাড়া নিয়ে প্রতারণা চক্রের অফিস খুলে বসেছিল […]

এই মুহূর্তে জেলা

দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরাতে চক্ষুদানের অঙ্গিকার নব দম্পতির।

হুগলি, ২৫ জানুয়ারি:- নতুন জীবনে নতুন মানুষের সঙ্গে পথচলার দিনে চক্ষুদানের অঙ্গিকার নব দম্পতির। বাবার কাজে আরও উৎসাহ দিতে মেয়ে তার স্বামীকে নিয়ে চক্ষুদানের অঙ্গিকার করলেন। বাবা জয়ন্ত গনাই আলোয় ফেরার সদস্য। আলোয় ফেরা চুঁচুড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন।যারা সারা বছর অন্ধত্ব দূরীকরনে কাজ করে চলে। কর্নিয়া সংগ্রহ করে মেডিকেল কলেজে দিয়ে আসে।তাদের উদ্দেশ্য দৃষ্টিহীন মানুষদের […]

এই মুহূর্তে জেলা

ডানকুনিতে গ্রেফতার হওয়া বিজেপি নেতা ঋত্বিক পাল সহ ছয় জনের জামিন।

হুগলি, ২৪ জানুয়ারি:- গত ৭ই জানুয়ারি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে হুগলির ডানকুনিতে বিজেপির যুব মোর্চার সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছিল। ডানকুনি হাউসিং মোড় থেকে ডোমজুড় বাইক র‍্যালি যাওয়ার কথা ছিল। ওই দিন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ থাকায় বাইক র‍্যালির অনুমতি দেয়নি পুলিশ। অনুমতির তোয়াক্কা না করে পুলিশের ব্যারিকেড ভেঙে ডানকুনি […]

এই মুহূর্তে জেলা

অবশেষে মৃত ৩ হাঁসের ময়নাতদন্ত।

হুগলি, ২৪ জানুয়ারি:- হুগলি জেলা পরিষদের প্রাণিসম্পদ ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীর উদ্যোগেই ইতি বিশ্বাসের মৃত তিনটি হাসের ময়নাতদন্ত হলো। চুঁচুড়ার সিংহি বাগানের বাসিন্দা ইতি বিশ্বাস বাড়িতে দশটি হাঁস পুষে ছিলেন। গত শনিবার তার বাড়িতে বিষ মেখানো কিছু খাবার কেউ বা কারা ফেলে রেখেছিলেন। পরে সেই খাবার তিনটি হাঁস খেয়ে নেয়। রবিবার সেই তিনটি […]

এই মুহূর্তে জেলা

জেলা শ্রমিক মেলায় বিরোধী দলের এক সাংসদ সহ চার বিধায়ক আমন্ত্রণ পেলেন না

হুগলি, ২৪ জানুয়ারি:- হুগলি জেলার শ্রমিক মেলার উদ্বোধন করলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের পক্ষ থেকে প্রতি বছর শ্রমিক মেলা করা হয়। চুঁচুড়া রবীন্দ্রভবনে দুদিন ব্যাপী এই শ্রমিক মেলার আয়োজন করা হয় হুগলী জেলা শ্রম দপ্তরের পক্ষ থেকে‌ সভাধিপতির পাশাপাশি এদিনের এই শ্রমিক মেলায় উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য […]

এই মুহূর্তে জেলা

শেওড়াফুলি স্টেশনে ব্ল্যাক ডে পালন।

হুগলি, ২৩ জানুয়ারি:- উড়িষ্যার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরেই কর্মরত স্টেশন মাস্টার ও টিআইকে গত ১৯শে জানুয়ারি বরখাস্ত করা হয় কর্মস্থল থেকে। এর প্রতিবাদে আজ অল ইন্ডিয়া স্টেশন মাস্টার সংগঠন আজ কালো দিবস পালন করলো। এই উপলক্ষে আজ শেওড়াফুলি স্টেশন মাস্টার সহ হাওড়া ডিভিশনের ডিভিশনাল সেক্রেটারি এবং সংগঠনের আধিকারিকরা শেওরাফুলি স্টেশনে ব্ল্যাক ডে পালন করে। […]

এই মুহূর্তে জেলা

অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন, বাঙালির কৃত্তিবাসী রামায়ণ কবে ফিরবে ফ্রান্স থেকে ?

নদীয়া, ২২ জানুয়ারি:- আজ মহাসমারোহে উদ্বোধন হতে চলেছে অযোধ্যায় রাম মন্দির। অথচ বাঙালি তথা নদীয়াবাসির আবেগ কবি কৃত্তিবাস রচিত রামায়ণের মূল পান্ডুলিপি আজও ফ্রান্সে। উপেক্ষা আর অবহেলায় লালিত কৃত্তিবাসী রামায়ণ রচয়িতার রচনাস্থল। ভারতবর্ষ স্বাধীনতা লাভের অনেক আগেই আমাদের গর্বের আবেগের কৃত্তিবাস ওঝার হাতে লেখা কৃত্তিবাসী রামায়ণ চলে গিয়েছিল ফরাসি ঔপনিবেশিকদের হাতে। ১৭৯৪ সালে ফ্রান্সের জাতীয় […]