এই মুহূর্তে জেলা

জমি মাফিয়াদের দাপটে ঘুম উড়েছে কানাইপুর এলাকার মানুষের।

হুগলি, ৭ ফেব্রুয়ারি:- জমি মাফিয়াদের দাপটে ঘুম উড়েছে হুগলি জেলার কানাইপুর পঞ্চায়েত এলাকার মানুষের।দিন কয়েক আগেই কানাইপুর বিশালক্ষী মন্দিরের সামনে জলা জমি ভরাট করার কাজ সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। আর সেই খবরের জেরেই এবার ওই জমি নিয়েই উঠলো ভয়ংকর অভিযোগ। আসল জমির মালিক জানতেনই না যে তার জমি অন্য কেউ বিক্রি করে দিয়েছে তার অজান্তেই। […]

এই মুহূর্তে জেলা

হাওড়া থেকে একঝাঁক প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর।

হাওড়া, ৭ ফেব্রুয়ারি:- বুধবার হাওড়ার সাঁত্রাগাছি বাস টার্মিনাস থেকে একঝাঁক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৩টে নাগাদ হাওড়ার সাঁত্রাগাছি বাস টার্মিনাসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য পরিবহন দপ্তরের বিভিন্ন প্রকল্প সহ হাওড়া জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন মঞ্চ থেকে উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, […]

এই মুহূর্তে জেলা

হারানো মোবাইল মালিকের হাতে তুলে দিলো শেওরাফুলি জিআরপি।

হুগলি, ৭ ফেব্রুয়ারি:- বিভিন্ন সময় ট্রেন অথবা স্টেশন চত্তর থেকে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ৷এদিন হারানো প্রাপ্তি নামক একটি অনুষ্ঠানেল মধ্য দিয়ে এই সব মোবাইল ফেরত দেওয়ার উদ্যোগ নেয় শেওড়াফুলি জিআরপি। হাওড়া জিআরপি ডিএসপি হেডকোয়ার্টার পারমিতা মুখার্জি, ও শেওড়াফুলি জিআরপি ইনচার্জ প্রদ্যুৎ […]

এই মুহূর্তে জেলা

চন্দননগরে পঞ্চায়েত কর্মীর বাড়িতে সাড়ে সাত ঘন্টা ম্যারাথন তল্লাশি ইডির।

হুগলি, ৬ ফেব্রুয়ারি:- সাড়ে সাত ঘন্টা ম্যারাথন তল্লাশির পর চন্দননগরের সন্দীপ সাধুখাঁর বাড়ি থেকে বেরিয়ে গেলেন ইডি অধিকারীরা। পঞ্চায়েত কর্মীকে আগামী সোমবার ১২ই ফেব্রুয়ারি সিজিও কমপ্লেক্স এ তলব করা হয়েছে। তল্লাশি চলাকালীন সন্দীপের বাড়ি সংলগ্ন পাশেই ছিল তার একটি তেল মিল সেখানেও তল্লাশি চালায় ইডি। বন্ধ তেল মিলে কিছু যন্ত্রাংশ একটি চারচাকা গাড়ি কয়েকটি সাইকেল […]

এই মুহূর্তে জেলা

আদালতে সাক্ষ্য দিলেন ১০৫ বছরের বৃদ্ধ।

হুগলি, ৬ ফেব্রুয়ারি:- সম্পত্তি বিভাজনের(পার্টিশান শুট) মামলায় আদালতে সাক্ষ্য দিলেন শতায়ূ বৃদ্ধ। মঙ্গলবার চুঁচুড়া জেলা আদালতে দ্বিতীয় সিভিল জজ সিনিয়র ডিভিশনের ঘরে সাক্ষ্য দেন কালি কুমার বসু। পেশায় রেলের অবসরপ্রাপ্ত কর্মি তিনি। তার জন্ম ১৯১৯ সালের ১ জানুয়ারি। বাড়ি পোলবা থানার অন্তর্গত মেরিয়া গ্রামে। এই বয়সেও বেশ শক্ত সমর্থ বৃদ্ধ। আইনজীবী বিদ্যুৎ রায় চৌধুরী বলেন, […]

এই মুহূর্তে জেলা

‘পাগলা’ কুকুরের আতঙ্কে জেরবার জগৎবল্লভপুরের বাসিন্দারা।

হাওড়া, ৬ ফেব্রুয়ারি:- ‘পাগলা’ কুকুরের আতঙ্কে জেরবার হাওড়ার জগৎবল্লভপুরের বেলেপ্রতাপপুরের বাসিন্দারা। অভিযোগ, শুধু একদিনেই কুকুরের কামড়ে জখম হয়েছেন কমবেশি ১৬ জন। বুধবার ঘটনাটি ঘটে জগৎবল্লভপুরের বেলেপ্রতাপপুর এলাকায়। এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার একটি ‘পাগলা’ কুকুর গত কয়েকদিন ধরে স্থানীয় বাসিন্দাদের কামড়াচ্ছে। এদিন সকাল থেকে ওই কুকুরের কামড়ে ১৬ জন জখম […]

এই মুহূর্তে জেলা

চন্দননগরে নির্মাণ সহায়কের বাড়িতে ইডির হানা।

হুগলি, ৬ ফেব্রুয়ারি:- চন্দননগরে ইডি অভিযান পঞ্চায়েত কর্মির বাড়িতে। চন্দননগর হরিদ্রাডাঙ্গা এলাকায় এক নির্মাণ সহায়কের বাড়িতে ইডি হানা দেয়। নির্মাণ সহায়ক সন্দীপ সাধুখাঁর বাড়িতে তল্লাসী শুরু করে ইডি আধিকারিকরা। সন্দীপ সাধুখাঁ আগে ধনিয়াখলীর বেলমুরি গ্রাম পঞ্চায়েতে নির্মান সহায়ক ছিলেন। তবে বর্তমানে তিনি খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েতে নির্মান সহায়ক পদে রয়েছেন। সোমবার সকাল থেকেই জেলায় ঘুরতে […]

এই মুহূর্তে জেলা

তেলেনিপাড়া কনজিউমারস কো-অপারেটিভ এর ৩৭ তম বাৎসরিক সভা।

প্রদীপ বসু, ৫ ফেব্রুয়ারি:- ভদ্রেশ্বর মিউনিসিপ্যাল টাউন লাইব্রেরির প্রেক্ষাগৃহে তেলিনিপাড়া কনজ্যুমারস কো অপারেটিভ স্টোরস লিমিটেড এর ৩৭ তম বাৎসরিক সভা হয়ে গেল। এই সভায় সভাপতিকে সন্মান জানানো হয়। সভাপতির অনুমতি নিয়ে শুরু হয় সভার কাজ।কনজ্যুমারদের ২০২২/২৩ সালের আয় ব্যয়ের হিসাব জানানো হয়। সভার মাঝে কিছু দাবির ভিত্তিতে তর্কে জড়িয়ে পড়ে কনজিউমার ও কমেটি।পরে আগের দায়িত্ব […]

এই মুহূর্তে জেলা

বিধায়কের অপমান কর্তব্যরত নার্সকে, প্রতিবাদে কালো ব্যাচ পড়ে বিক্ষোভে সামিল নার্সিং স্টাফরা।

হুগলি, ৫ ফেব্রুয়ারি:- বিধায়ক দলবল নিয়ে অপমান করেছেন কর্তব্যরত নার্সকে! চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের নার্সিং স্টাফরা কালো ব্যাজ পরে হাতে প্লাকার্ড নিয়ে সুপারের ঘরে বিক্ষোভে সামিল। মিছিল করে সিএমওএইচ এর কাছে স্মারকলিপি জমা। গত ২ রা ফেব্রুয়ারী রাতে হাসপাতালেরর ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডের কর্তব্যরত নার্স বন্দনা দত্তগুপ্ত বিরুদ্ধে অভিযোগ তুলে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার দলবল নিয়ে […]

এই মুহূর্তে জেলা

নিকাশির জল ঘরে, জবাবদিহি চাইতে একজোটে প্রধানের কাছে বাসিন্দারা।

হুগলি, ৫ ফেব্রুয়ারি:- দীর্ঘদিন নালা পরিষ্কার হয় না। ফলে, নিকাশির জল ঢুকছে ঘরে। বারবার জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় সোমবার চুঁচুড়ার লেনিননগরের বাসিন্দারা একজোটে কোদালিয়া ১ পঞ্চায়েত প্রধান সুকান্ত ঘোষের কাছে জবাবদিহি চাইতে যান। কিন্তু প্রধানের দেখা মেলেনি। বাসিন্দাদের দাবি, ফোনে প্রধান জানান, বিকেল পাঁচটার আগে পঞ্চায়েতে যেতে পারবেন না। এরপরেই পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে […]