হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- চিরাচরিত রীতিনীতি মেনে বসন্ত পঞ্চমীর পূণ্য তিথিতে স্কুল কলেজ বাড়ি কিংবা পাড়ায় পাড়ায় শুরু হয়েছে বাগদেবীর আরাধনা। কিন্তু এবার থিমের ছোঁয়া হুগলির বৈদ্যবাটিতে। বৈদ্যবাটি রাজার বাগান মিনি বাজার বিনাপানি সংঘের এ বছরের থিম এটিএম মেশিনে মাধ্যমে বাগদেবীর আরাধনা। সেখানেই বানানো হয়েছে ছোট্ট একটি ব্যাঙ্ক তার মধ্যেই ১ টাকা ফেললে অপরদিকে তার পাশেই […]
জেলা
মোদী সরকারেই আস্থা প্রকাশ কাশীর শঙ্করাচার্যের।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- মোদী সরকারেই আস্থা প্রকাশ করলেন কাশীর শঙ্করাচার্য নরেন্দ্রনন্দ সরস্বতী। কুম্ভমেলা উপলক্ষে ত্রিবেণীতে এসেছেন তিনি। মঙ্গলবার ‘শাহি-স্নানে’র পর সাংবাদিকদের মুখোমুখি হন রাম মন্দির উদ্বোধনে যাওয়া এই শঙ্করাচার্য। লোকসভা নির্বাচনে পর কার ক্ষমতায় আসা উচিত? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি রাজনীতির সাথে যুক্ত নই। তবে, এটা বলতে পারি চলতি সরকারের আমলে উন্নয়ন হয়েছে। […]
বেলুড় মঠের সরস্বতী পূজা।
হাওড়া, ১৪ ফেব্রুয়ারি:- চিরাচরিত রীতি মেনে বসন্ত পঞ্চমীর পূণ্য তিথিতে বেলুড় মঠেও বাগদেবীর আরাধনা করা হয়েছে। মূল মন্দিরের পূর্ব দিকে দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে। সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজরা বেলুড় মঠের নিয়ম মেনেই সরস্বতী পুজোর আয়োজন করেছেন। সকাল থেকেই সরস্বতী পুজোর বিশেষ এই দিনে বেলুড় মঠে ভক্তদের সমাগম হয়েছে। ছোট ছোট শিশুদের সঙ্গে করে […]
সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বামেদের বিক্ষোভ শ্রীরামপুরে।
হুগলি, ১৩ ফেব্রুয়ারি:- সন্দেশখালিতে শাহজাহান বাহিনীর দ্বারা অত্যাচারিত মহিলারা। ক্ষোভে ফুঁসছেন ওই এলাকার গ্রামবাসীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয়েছে। আজ শ্রীরামপুর ও চুঁচুড়া, চন্দননগর, সিঙ্গুরে বাম গনতান্ত্রিক সংগঠনগুলো মিছিল করে।পথ অবরোধে সামিল হয়। শ্রীরামপুরে বটতলায় জিটি রোড অবরোধ হয়। চুঁচুড়ায় মিছিল করে ঘড়ির মোরে প্রতিবাদ জানানো হয়। সিঙ্গুরেও মিছিল হয়। দাবী ওঠে শাহজাহান সহ […]
পোলবার সুগন্ধায় প্রৌঢ়ার রহস্যজনক মৃত্যু!
হুগলি, ১৩ ফেব্রুয়ারি:- দুপুর থেকে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার হল পরিত্যক্ত কারখানার জঙ্গল থেকে। খুন করে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পোলবার সুগন্ধার ঘটনা। মৃতার নাম জ্যোস্না জানা বয়স ৫৫ বছর। পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের জগন্নাথবাটি গ্রামে বাড়ি মহিলার দুই ছেলে রাজকুমার ও রবি জানার বাড়ি। দুই ছেলেই অন্ধ্রপ্রদেশে জুয়েলারীর কাজ করেন। ছেলেদের বাড়িতে প্রায়ই […]
বেলুড় মঠ পরিদর্শনে শিবরাজ সিং চৌহান।
হাওড়া, ১৩ ফেব্রুয়ারি:- মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বেলুড় মঠ সফরে এলেন। মঙ্গলবার সকালে তিনি মঠে আসেন। মঠের মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন। মূল মন্দির সহ অন্যান্য মন্দির দর্শন করেন তিনি। ব্যাটারিচালিত গাড়িতে মঠ ঘুরে দেখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শাহজাহানকে বাঁচানোর প্রয়াস কোনওমতেই সফল হবেনা। বললেন শিবরাজ সিং চৌহান। বাংলায় দিদি, দিল্লিতে মোদী। দিদি-মোদী […]
১৭০০ কোটির প্রকল্পে উপকৃত হবে ১৭ লক্ষ মানুষ, উত্তরপাড়ায় উদ্বোধন হলো রাজ্যের বৃহত্তম জল প্রকল্পের।
হুগলি, ১২ ফেব্রুয়ারি:- হুগলির উত্তরপাড়ায় রাজ্যের বৃহত্তম জল শোধনাগারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আরামবাগ থেকে এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটির (কেএমডিএ) উদ্যোগে এই ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ তৈরি করতে খরচ হয়েছে ১৭৬৩ কোটি টাকা। এই জল শোধনাগারে প্রতিদিন ৫৫ মিলিয়ন গ্যালন জল পরিশোধন করা যাবে। স্বাধীনতার পরবর্তী সময়ে এটি হলো বৃহত্তম […]
ত্রিবেণীতে কুম্ভ মেলা শুরু।
হুগলি, ১২ ফেব্রুয়ারি:- সোমবার থেকে শুরু হল ত্রিবেণীতে কুম্ভ মেলা। বিভিন্ন জায়গা থেকে প্রায় তিন শতাধিক সাধু সন্ন্যাসী এখানে উপস্থিত হয়েছেন। ২০২২ থেকে ত্রিবেনীতে শুরু হয়েছে কুম্ভ মেলা। এ বছর তৃতীয় বর্ষে পড়েছে এই কুম্ভ মেলা। বিগত দু’বছর তিন দিন ধরে এখানে কুম্ভ মেলা হয়েছিল। কিন্তু এবছর পরীক্ষার জন্য সেই কুম্ভ মেলার দিন কমানো হয়েছে। […]
সিঙ্গুর আন্দোলনের কৃষকদের সম্মান জানাতে তৈরি হলো, সিঙ্গুর স্মৃতিসৌধ।
হুগলি, ১২ ফেব্রুয়ারি:- সিঙ্গুরের কৃষি আন্দোলনে সংগ্রামী কৃষকদের সন্মান জানাতে সিঙ্গুরের সিংহেরভেরি এলাকায় ‘সিঙ্গুর স্মৃতিসৌধ’ তৈরি করা হয়েছে। সোমবার আরামবাগের কালিপুর প্রশাসনিক সভা থেকে ভার্চুয়ালী উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি জমি আন্দোলনের আঁতুর ঘর সিঙ্গুরে প্রকল্প এলাকার আন্দোলনের পীঠস্থান সিংহেরভেরি মৌজায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পাশে মহাপ্রভু আশ্রমে তৈরি করা হয়েছে এই স্মৃতিসৌধ। সুপ্রিমকোর্টের নির্দেশে সিঙ্গুরে […]











