কলকাতা, ১৯ মে:- কলকাতা পুরসভার কোভিড ম্যানেজমেন্ট টাস্ক ফোর্স এর চেয়ারম্যান হলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এই টাস্ক ফোর্সের এত দিন চেয়ারম্যান ছিলেন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। কিন্তু তিনি নারদ কাণ্ডে আপাতত জেল হেফজতে রয়েছেন। তাই এই পরিবর্তন। কলকাতায় করোনা সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণের জন্য এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। টিকা করনের পাশাপাশি সানিটাইজেশন, করোনা বিধি পালনে শহরবাসীকে সচেতন করা সহ করোনা নিয়ন্ত্রণের নানা কাজ করার জন্যই এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
Related Articles
আগামী মে মাসেই পঞ্চায়েত নির্বাচনের আভাস।
কলকাতা, ৬ এপ্রিল:- রাজ্যে আগামী পঞ্চায়েত ভোটে ৪০০ জন পর্যবেক্ষক এবং ৩০জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ হবে। এই পর্যবেক্ষক কারা হবেন তা জানতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশন সরকারকে চিঠি দিয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে আলোচনা করে পঞ্চায়েত ভোটের পর্যবেক্ষকদের নাম স্থির করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ডেপুটি সেক্রেটারি বা তার ওপরের পদাধিকারীদের পর্যবেক্ষক হিসেবে […]
রাজ্যের বকেয়া সব প্রকল্পের কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে -মুখ্যমন্ত্রী।
নবান্ন , ২৫ আগস্ট:-ভোট আসবে, ভোট যাবে। কিন্তু উন্নয়ন থেমে থাকবে না। রাজ্যের বকেয়া সব প্রকল্পের কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ করে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কাজ ফেলে রাখবেন না। যদি কেউ ভাবেন আগামী বছর তো ভোট। এই করে তিন চার মাস কাটিয়ে দেব, তা হবে না। ভোট আসবে, […]
রেঁধে খাওয়া উৎসবে শামিল বলাগড়ের প্রায় ১০০ টির বেশি পরিবার।
> হুগলি , ১৯ জানুয়ারি:- হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত দক্ষিণ গোপালপুরে স্থানীয় বাসিন্দারা রীতি মেনে আনুমানিক ২০০ বছরের পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে মা রক্ষাকালী পূজার মধ্যে দিয়ে। পুজো দেওয়ার পরে রেঁধে খাওয়া উৎসব হয় সকল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রায় ১০০ টির বেশি পরিবার এই উৎসবে শামিল হন। আতপ চালের ভাতের পাশাপাশি নানান রকম জিনিস […]







