কলকাতা , ১৮ মে:- নারদ মামলায় ধৃত চার নেতার জামিনে স্থগিতাদেশের আবেদন পুনর্বিবেচনার আর্জি কলকাতা হাইকোর্ট আজ গ্রহণ করেছে। কিন্তু আদালত আগামী কালই ওই আবেদনের শুনানির দিন ধার্য করায় ওই চার নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে আজ রাতেও জেল হেফাজতেই থাকতে হবে। নিম্ন আদালতের অন্তবর্তি জামিনের নির্দেশের ওপ হাইকোর্ট থেকে স্থগিতাদেশ মেলায় সোমবার রাতেই তাদের প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চার নেতাই অসুস্থ হয়ে পড়েছেন৷ এসএসকেএমে ভর্তি করা হয়েছে শোভন চট্টোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও সুব্রত মুখোপাধ্যায়কে। তাঁদের উডবার্ন ওয়ার্ডের ১০৪, ১০৩ ও ১০২ নম্বর কেবিনে রাখা হয়েছে। জানা গিয়েছে, শোভন ও সুব্রতর শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। তাঁদের অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে। তৃণমূল নেতা মদন মিত্রের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে অক্সিজেন দিতে হয়। অন্যদিকে, প্রেসিডেন্সি জেলে জ্বর এসেছে ফিরহাদ হাকিমের। তড়িঘড়ি তাঁকে জেল হাসপাতালের চিকিৎসকদের দেখানো হয়। তবে রাজ্যের মন্ত্রীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।
Related Articles
মহিলাদের সুরক্ষায় হাওড়ায় চালু হল পিঙ্ক মোবাইল পরিষেবা ।
হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- সাম্প্রতিক আরজি করের ঘটনার পর এবার নারী সুরক্ষায় আরও জোর দিচ্ছে হাওড়া সিটি পুলিশ। নারী সুরক্ষা প্রকল্প হিসেবে হাওড়া সিটি পুলিশ চালু করল ‘পিঙ্ক মোবাইল’। বৃহস্পতিবার হাওড়ার শিবপুর পুলিশ লাইনে এই কর্মসূচির সূচনা হয়। মহিলাদের প্রতি অপরাধের সংখ্যা কমানোর জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের দাবি, এই উদ্যোগের ফলে সরকারি, বেসরকারি […]
উপসর্গ থাকা রোগীদেরই কোভিড পরীক্ষার নির্দেশ রাজ্য সরকারের।
কলকাতা, ১৪ জানুয়ারি:- রাজ্য সরকার শরীরে উপসর্গ রয়েছে এমন রোগীদেরই কোভিড পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা এক সংশোধিত নির্দেশিকায় এছাড়াও ৬০ বছরের বেশি বয়সী ও ঝুকিপূর্ন রোগে আক্রান্ত কোন ব্যাক্তি কোভিড রোগীর সংস্পর্শে এলে তাদের পরীক্ষা করানো প্রয়োজন। এইক্ষেত্রে ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস, ক্যানসার রোগকে ঝুকিপূর্ন বলে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি […]
ঢেউয়ে উল্টে গেল পরপর দুটি নৌকা। উলুবেড়িয়ায় চাঞ্চল্য।
হাওড়া, ৩১ আগস্ট:- জাহাজের ঢেউয়ের কারণে পরপর উল্টে গেল দুটি নৌকা। ঘটনাটি ঘটেছে হাওড়া উলুবেড়িয়ার পূর্ব কালিনগর এলাকায়। বুধবার দুপুরে কালী মন্দির সংলগ্ন একাধিক মাছ ধরার নৌকা পরপর বাঁধা ছিল নদীর ধারে। জাহাজের ঢেউয়ে পরপর দুটি নৌকা উল্টে যায় নদীতে। নৌকায় থাকা মৎস্যজীবীরা নৌকা থেকে জলে পড়ে যান। এবং জলে জাহাজের ঢেউ কাটিয়ে সাঁতার কেটে […]











