কলকাতা, ১৬ জুন:- রাজ্য সরকার টোটোগুলিকে ই-রিকশায় রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছে।ইতিমধ্যেই কিছু টোটোর বদলে ই-রিকশা দেওয়া হয়েছে। আগামী দিনে আরও দেওয়া হবে। বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওয়ের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন। তিনি বলেন, ই রিকশার বিষয়টি নিয়ে আদালতে মামলা রয়েছে। তা মিটে গেলে ফের এই প্রক্রিয়া শুরু […]
কলকাতা
বিধানসভায় ভোটাভুটি নিয়ে ফের বিভ্রাট, বিরোধী দলনেতার নামেও পড়ে গেল ভোট, তদন্তের দাবি তৃণমূলের।
কলকাতা, ১৬ জুন:- বিধানসভায় ভোটাভুটি নিয়ে ফের বিভ্রাটের অভিযোগ।অনুপস্থিত বিরোধী দলনেতা সহ আরেক সিনিয়র বিজেপি বিধায়কের নামে পরে গেলো ভোট। ঘটনা নিয়ে তদন্তের দাবি জানায় তৃণমূল। মঙ্গলবার বিধানসভায় বিলের ওপর ভোটাভুটির ফলে বিভ্রাটের ঘটনার স্মৃতি এখনো টাটকা। এরই মধ্যে বৃহস্পতিবার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বিলের সময় অধ্যক্ষ পরীক্ষামুলকভাবে ইলেকট্রনিক ভোট যন্ত্র ব্যবহারের নির্দেশ দেন । পাশাপাশি […]
বিরোধী দলনেতা সহ বিজেপির সাত বিধায়কের সাসপেনশন প্রত্যাহার।
কলকাতা, ১৬ জুন:- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিধানসভায় সাত বিজেপি বিধায়কের ওপরে থাকা সাসপেনশন প্রত্যাহার করে নিলেন স্পিকার। বৃহস্পতি বার অধিবেশনের দ্বিতীয়ার্ধে বিজেপির জমা দেওয়া সংশোধিত প্রস্তাব মঞ্জুর করে সরকারপক্ষের সম্মতিক্রমেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই সাসপেনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেন। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারের জন্য প্রস্তাব আনেন। সেই প্রস্তাবের […]
স্কুল বন্ধ থাকলেও চালু থাকবে মিড-ডে-মিল পরিষেবা।
কলকাতা, ১৬ জুন:- বর্ধিত গরমের ছুটি চলাকালীন স্কুল বন্ধ থাকলেও মিড ডে মিল পরিষেবা চালু থাকবে। আগামী ২০ জুন থেকে ২৫ জুন (বর্ধিত গরমের ছুটি) পর্যন্ত প্রত্যেক দিনই ছাত্রছাত্রীরা তাদের বিদ্যালয় পাবে মিড ডে মিল।এক্ষেত্রে ছাত্রছাত্রীদের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। পরিবর্তে তাদের অভিভাবক বা বাবা-মা এরা এসে নিয়ে যেতে পারবে মিড ডে মিল। মঙ্গলবার […]
ভাতা বাড়লো ডব্লিউবিসিএস অফিসারদের।
কলকাতা, ১৬ জুন:- মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত ভাতা বাড়ল ডব্লিউবিসিএস অফিসারদের।এই মর্মে বুধবার নির্দেশিকা জারি হয়েছে। তবে সব ডব্লিউবিসিএস অফিসারদের জন্য এই নির্দেশিকা প্রযোজ্য নয়। শুধুমাত্র ডব্লিউবিসিএস অফিসারদের মধ্য থেকে যাঁরা সাবডিভিশনাল অফিসার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে কর্মরত রয়েছেন তাঁদের জন্যই এই বিশেষ ভাতা কর্জকর হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডব্লিউবিসিএস অফিসারদের নিয়ে আয়োজিত […]
মন্দিরের ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনী আজ থেকে শুরু হচ্ছে দক্ষিণেশ্বরে।
কলকাতা, ১৬ জুন:- দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনী আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ইতিহাস খ্যাত এই মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ রানী রাসমণি সহ একাধিক মনীষীর নাম। সেই ইতিহাসকে আলো ধ্বনির মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করেছে কেএমডিএ। […]
১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের কাছে তিন হাজার তিনশ কোটি টাকা বকেয়া রাজ্যের।
কলকাতা, ১৫ জুন:- একশ দিনের কাজ প্রকল্পের আওতায় মজুরি বাবদ কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের ৩ হাজার তিনশ কোটি টাকার বেশি বকেয়া রয়েছে। ২০২১ সালের ২৬ শে ডিসেম্বর থেকে ওই টাকা বকেয়া রয়েছে বলে পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় জানিয়েছেন। আজ বিধানসভার প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন কেন্দ্রীয় আইনে নিয়োগের নিশ্চয়তা থাকা […]
সরকারের উদ্যোগে উত্তরবঙ্গের অধিকাংশই চা বাগান খোলা সম্ভব হয়েছে বলে দাবি শ্রমমন্ত্রীর।
কলকাতা, ১৫ জুন:- রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গের বন্ধ চা বাগানের অধিকাংশই খোলা সম্ভব হয়েছে বলে শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না দাবি করেছেন। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ তিনি জানান ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার সময় রাজ্যে বন্ধ চা বাগানের সংখ্যা ছিল ৬৭। এই মুহূর্তে ওই সংখ্যা মাত্র ৯। আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েকটি চাবাগান […]
বিশ্ববিদ্যালয় ভিজিটর পদে রাজ্যপাল কে সরিয়ে শিক্ষামন্ত্রীকে বসাতে বিধানসভায় বিল পাশ।
কলকাতা, ১৪ জুন:- সরকারের পূর্ব ঘোষনা অনুযায়ী রাজ্যের ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটর পদে রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে বসাতে জন্য মঙ্গলবার রাজ্য বিধানসভায় একটি সংশোধনী বিল পাশ হয়েছে। দি অয়েষ্ট বেঙ্গল প্রাইভেট ইউনিভার্সিটি ল’জ সংশোধনী বিলের উপরে আলোচনার জবাবী ভাষনে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, পুঞ্চ ও সারকারিয়া কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্যপালকে ভিজিটর পদ থেকে সরানোর সিদ্ধান্ত […]
বিধানসভায় বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিলের ওপর ভোটাভুটিতে ভুল, স্বীকার করে দুঃখ প্রকাশ অধ্যক্ষর।
কলকাতা,১৪ জুন:- গতকাল বিধানসভায় বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিলের ওপর ভোটাভুটিতে ভুল হয়েছিল বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আজ অধিবেশনের শুরুতেই তিনি এজন্য দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এধরণের ভুলের পুনরাবৃত্তি না হয় তা দেখা হবে।উল্লেখ্য গতকাল বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল পাশ করানোর জন্য বিজেপির দাবিতে বিধানসভায় ভোটাভুটি হয়। […]











