কলকাতা,১৪ জুন:- করোনা উত্তর পরিস্থিতিতে রাজ্যে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধির কারণ খুঁজতে রাজ্য সরকার এবার সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই শিক্ষা দফতর ওই সমীক্ষা করার জন্য একটি প্রতিষ্ঠানকে নিয়োগ করেছে। শ্রম দফতরের সচিব বরুণকুমার রায় জানান সল্টলেকের ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজকে স্কুলছুটের ব্যাপারে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। সমীক্ষার পর তার রিপোর্ট তৈরির দায়িত্বও দেওয়া হয়েছে […]
কলকাতা
দমকল বাহিনীকে শক্তিশালী করতে শীঘ্রই কর্মী নিয়োগের সিদ্ধান্ত।
কলকাতা, ১৪ জুন:- দমকল বাহিনীকে আরও শক্তিশালী করতে খুব শীঘ্রই দেড় হাজার কর্মী নিয়োগ করা হবে।বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিভাগীয় মন্ত্রী সুজিত বসু একথা জানিয়েছেন। দমকল বাহিনীতে কর্মীর অভাবের কথা স্বীকার করে নিয়ে তিনি বলেন, এই ঘাটতি মেটাতে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু আদালতে মামলা হওয়ায় সেই প্রক্রিয়া আটকে যায়। সম্প্রতি সরকার ওই মামলায় জয়লাভ […]
১৭ বিধায়কের ভোট গেল কোথায়, এখনো হন্যে হয় সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন বিজেপি নেতারা।
কলকাতা, ১৩ জুন:- ১৭ বিধায়কের ভোট গেলো কোথায়! বিধানসভায় প্রধান বিরোধী দল বিজেপির পরিষদীয় নেতারা এখন হন্যে হয়ে সেই প্রশ্নেরই উত্তর খুঁজে চলেছেন।সোমবার বিধানসভায় পাশ হয়েছে বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল। সেই বিলের ওপর ভোটাভুটি চায় বিজেপি। আর সেই ভোটাভুটিতেই প্রধান বিরোধী শিবিরের ছন্নছাড়া অবস্থা আরো একবার প্রকট হয়ে উঠেছে। বিধানসভায় ভোটাভুটিতে ১৮৩-৪০ ভোটে বিল পাশ হয়ে […]
বিধানসভায় ১৮২-৪০ ভোটে জিতে পাশ হয়ে গেল আচার্য বিল, এই বিল নিয়ে আদালতে যাবার হুমকি বিরোধী দলনেতার।
কলকাতা, ১৩ জুন:- রাজ্যপালের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে দ্বায়িত্ব পালন করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ৩১ টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য বা চ্যান্সেলর পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বসাতে রাজ্য বিশ্ববিদ্যালয় আইনগুলির একটি সম্মিলিত সংশোধনী সোমবার বিধানসভায় গৃহীত হয়েছে। এই বিল আইনে পরিনত হলে কলকাতা, যাদবপুর, বর্ধমান সহ ৩১ টি বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় বিলের […]
সাম্প্রতিক চলা হাওড়ার ঘটনায় এখনো পর্যন্ত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কলকাতা, ১৩ জুন:- পয়গম্বর হজরত মহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সম্পত্তি হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় চলা হিংসাত্মক ঘটনায় এ পর্যন্ত ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ৪২টি মামলা দায়ের হয়েছে বলে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছেন। এদিন নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, যারা রাস্তা অবরোধ, অগ্নি সংযোগ, রেল ও সড়ক অবরোধ, […]
সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিধানসভায় ধর্ণায় বিজেপি।
কলকাতা, ১৩ জুন:- সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিজেপির সাসপেন্ড হওয়া বিধায়করা বিধানসভার বাইরে ধর্নায় বসেছে।বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গার নেতৃত্বে বিধায়করা প্ল্যাকার্ড নিয়ে ধর্না অবস্থান করছেন। বিজেপি বিধায়ক শংকর ঘোষ অভিযোগ করেন, যেভাবে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিধায়কদের সাসপেন্ড করা হচ্ছে, তাতে আগামী দিনে ৭০জন বিধায়ককেই সাসপেন্ড করা হতে পারে। তিনি আরও জানান, রামপুরহাটের বগটুইয়ের মত […]
গরমের ছুটি বাড়লো।
কলকাতা, ১৩ জুন:- দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র অস্বস্তিকর গরম অব্যাহত থাকায় স্কুলে গরমের ছুটির মেয়াদ আরও বাড়ানো হল।সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলিতে আগামী ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি চলবে বলে রাজ্যের স্কুল শিক্ষা দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় আজ জানানো হয়েছে। পড়ুয়াদের সুরক্ষা ও নিরাপত্তার দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বেসরকারি […]
অপ্রয়োজনে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে দক্ষিণী রাজ্যে চিকিৎসার প্রবণতায় লাগাম টানতে উদ্যোগী সরকার।
কলকাতা, ১২ জুন:- স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে অপ্রয়োজনে দক্ষিণী রাজ্যে চিকিৎসা করতে যাওয়ার প্রবণতায় লাগাম টানতে উদ্যোগী হল রাজ্য সরকার। এবার থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সীমানার মধ্যে যে চিকিৎসা অমিল, শুধুমাত্র তার জন্যই দক্ষিণ ভারতে চিকিৎসা করতে যাওয়া যাবে। এবং তার জন্য রাজ্য সরকারের আগাম অনুমতি বাধ্যতামূলক করা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, খুব […]
হাওড়ায় সাম্প্রতিক অশান্তির ঘটনার প্রেক্ষিতে সেখানকার পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে বড়সড় রদবদলের সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ১১ জুন:- হাওড়া জেলার বিভিন্ন অংশে সাম্প্রতিক অশান্তির ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার সেখানকার পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরে বড়সর রদবদলের সিদ্ধান্ত নিয়েছে।। হাওড়া কমিশনারেটের পুলিশ কমিশনার এবং হাওড়া গ্রামীণের পুলিশ সুপার দুজনকেই সরিয়ে দেওয়া হয়েছে। হাওড়ার নতুন পুলিশ কমিশনার হলেন প্রবীণ কুমার ত্রিপাঠি। তিনি কলকাতার অতিরিক্ত নগরপাল ছিলেন। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে সরিয়ে […]
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ওবিজেপি দলের সঙ্গে আলোচনা করতে আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১১ জুন:- আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন অবিজেপি দলের সঙ্গে আলোচনা করতে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন। ১৪জুন দিল্লি পৌঁছানোর পর ১৫ জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে তিনি বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলগুলিকে এক বৈঠকে মিলিত হবেন। ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে […]











