এই মুহূর্তে কলকাতা

এবার প্রতিটি পঞ্চায়েতের বাংলা সহায়তা কেন্দ্র খুলতে উদ্যোগী রাজ্য।

কলকাতা, ১৯ জুন:- গ্রামাঞ্চলের মানুষের কাছে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা আরো ভালভাবে পৌছে দিতে এবার প্রতিটি পঞ্চায়েতে বাংলা সহায়তা কেন্দ্র খুলতে উদ্যোগী হলো রাজ্য সরকার। সম্প্রতি বাংলা সহায়তা কেন্দ্রীয় সম্প্রসারণের বিষয়ে আলোচনা করতে নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী পর্যালোচনা বৈঠকে বসেন। সেখানেই তিনি যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে এখনো পর্যন্ত বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করা হয়নি সেখানে […]

এই মুহূর্তে কলকাতা

আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে এই প্রকল্পে কোন টাকা দেবে না কেন্দ্র।

কলকাতা, ১৮ জুন:- আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে আর কোনও টাকা দেবে না। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফ এ সম্প্রতি রাজ্যকে এই চিঠি দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ২০১৬-১৭ আর্থিক বছর থেকে রাজ্যে চালু হয় বাংলা আবাস যোজনা প্রকল্প। মূলত বাড়ি না থাকলে বা মাটির বাড়ি থাকলেই […]

এই মুহূর্তে কলকাতা

ইলিশের পরে এবার আম , শেখ হাসিনাকে আম্রপালি আম পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা, ১৮ জুন:- ইলিশের পরে এবার আম। বড় বোন আম পাঠালেন ছোট বোনকে। সুদৃঢ় হল দুই বাংলার সম্পর্ক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আম্রপালি’আম পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবছর থেকেই ‘আমদৌত্য’ শুরু করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই সূত্রেই গতবছরও মমতাকে আম পাঠিয়েছিলেন হাসিনা। এবারেও তার ব্যতিক্রম হল না। তবে শুধু মমতাকেই নয়, হাসিনা আম পাঠিয়েছেন ভারতের […]

এই মুহূর্তে কলকাতা

অব্যবস্থার অভিযোগে পাভলভ হাসপাতাল সুপারকে শোকজ করল স্বাস্থ্য দপ্তর।

কলকাতা, ১৮ জুন:- অব্যবস্থার অভিযোগে রাজ্যের স্বাস্থ্য দফতর প্রথম সারির মানসিক চিকিৎসাকেন্দ্র পাভলভ হাসপাতালের সুপারকে শোকজ করেছে।স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে গত এপ্রিল ও মে মাসে দু দফায় পাভলভ হাসপাতাল পরিদর্শন করা হয়। এর পর পরিদর্শনকারী দলের তরফে রিপোর্ট জমা দেওয়া হয় স্বাস্থ্য দফতরে। সেই রিপোর্টে হাসপাতালে অব্যবস্থা-সহ একাধিক একাধিক গুরুতর অভিযোগ উঠে এসেছে। সেই […]

এই মুহূর্তে কলকাতা

করোনা ও পোলিও টিকাকরনা যাতে কোনো ঘাটতি না থাকে সে ব্যাপারে জেলা প্রশাসনকে সতর্ক করল রাজ্য।

কলকাতা, ১৮ জুন:- করোনা ও পোলিও টিকাকরণ কর্মসূচিতে যেন কোনও ফাঁক থেকে সে ব্যাপারে রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে সতর্ক করে দিয়েছে। গতকাল জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠকে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এই মর্মে সতর্কবার্তা দিয়েছেন। প্রসঙ্গত,সম্প্রতি রাজ্যে পুনরায় পোলিও জীবাণুর সন্ধান মিলেছে। করোনা সংক্রমনের সংখ্যাও ফের একবার ঊর্ধ্বমুখী। এই পরিপ্রেক্ষিতে […]

এই মুহূর্তে কলকাতা

সিএএ কার্যকর না হলে আগামী লোকসভায় উদ্বাস্তুদের কাছে ভোট চাইতে যেতে পারবেন না বলে মন্তব্য হরিণঘাটার বিধায়কের।

কলকাতা, ১৭ জুন:- সংশোধিত নাগরিকত্ব আইন- সি এ এ কার্যকর না হলে উদ্বাস্তুদের কাছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট চাইতে যেতে পারবেন না বলে মন্তব্য করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। বৃহস্পতিবার বিধানসভার কৃষি বিশ্ববিদ্যালয় সংশোধনী আইনের ওপর আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “২০১৯ সালে বিজেপি সরকার সিএ বিল (নাগরিকত্ব বিল) […]

এই মুহূর্তে কলকাতা

অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনের জেরে রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনকে নির্দেশ সরকারের।

কলকাতা, ১৭ জুন:- অগ্নিপথ প্রকল্পের বিরূদ্ধে আন্দোলনের জেরে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর যাতে কোনও বিরূপ প্রভাব না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। রাজ্যের সচিবালয় নবান্ন থেকে সামগ্রিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ওই প্রকল্পের বিরোধিতায় মিছিল, পথ অবরোধের জেরে যাতে বিশৃঙ্খলার […]

এই মুহূর্তে কলকাতা

করোণায় দু বছর বন্ধ থাকার পর এবছর ২১ শে জুলাই শহীদ দিবসের কর্মসূচি পালন করবে শাসক দল।

কলকাতা, ১৭ জুন:- করোনার কারণে দুবছর বন্ধ থাকার পরে এবছর ফের শাসক দল তৃণমূল কংগ্রেস ২১ শে জুলাই তাদের বাৎসরিক শহীদ দিবসের কর্মসূচি পালন করবে। ওই সভার প্রস্তুতি নিয়ে আজ দলের রাজ্য কমিটি বৈঠকে বসে। দলের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে ওই বৈঠকে দলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা ছাড়াও, শাখা সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।বৈঠকের পর তৃণমূল […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে আরও কুড়িটি নতুন আইটিআই তৈরি হবে।

কলকাতা, ১৭ জুন:- রাজ্যে আরও ২০টি নতুন আইটিআই তৈরি করা হবে। এতে রাজ্যের কারিগরি শিক্ষায় আরও বেশি যুবক-যুবতী সুযোগ পাবেন। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী হুমায়ুন কবির এই কথা জানান। তিনি বলেন, বর্তমানে রাজ্যে ২৭৯টি আইটিআই আছে। নতুন ২০টির কাজ আগামী তিন-চার মাসের মধ্যে শেষ হয়ে যাবে। ২০২১-২২ শিক্ষা বর্ষে আইটিআই থেকে পাস […]

এই মুহূর্তে কলকাতা

অধ্যক্ষের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ।

কলকাতা, ১৭ জুন:- অধ্যক্ষের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। গতকাল বিধানসভায় মুকুল রায়ের দল বদল প্রসঙ্গ তুলে শুভেন্দু বাবু অধ্যক্ষ সম্পর্কে কিছু মন্তব্য করেন।সেই বক্তব্যে অধ্যক্ষের মর্যাদা হানি হয়েছে বলে অভিযোগ তুলে আজ তৃণমূল কংগ্রেস সদস্য পার্থ ভৌমিক স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন। ওই প্রস্তাব […]