কলকাতা এই মুহূর্তে

জিটিএর মাধ্যমে পাহাড়ে উন্নয়নই মূল লক্ষ্য , জানালেন অনীত থাপা।

কলকাতা, ৬ জুলাই:- পৃথক রাজ্য নয়, জিটিএর মাধ্যমে পাহাড়ের উন্নয়নই তাঁর মূল লক্ষ্য বলে সদ্য সমাপ্ত জিটিএ নির্বাচনে জয়ী গোরখা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা জানিয়েছেন। ভোটে বিপুল জয়ের পর তিনি আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, পাহাড়ে এতদিন আবেগের রাজনীতি হয়েছে। বাস্তববাদী উন্নয়নমূলক রাজনীতি হয়নি। বিগত বোর্ডের আমলে […]

এই মুহূর্তে কলকাতা

সড়ক দুর্ঘটনা এড়াতে নয়া উদ্যোগ সরকারের।

কলকাতা, ৬ জুলাই:- সেফ ড্রাইভ, সেফ লাইফ প্রকল্পের আওতায় রাজ্যে অভিন্ন গতি নীতি আনতে চলেছে রাজ্য সরকার। সড়ক দুর্ঘটনা এড়াতে এই উদ্যোগ বলে জানা গেছে। খড়্গপুর আইআইটি ইতিমধ্যেই এই বিষয়ে একটি রিপোর্ট জমা দিয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে গতি নীতি আনতে যাচ্ছে সরকার। খুব শীঘ্রই এটি রাজ্য মন্ত্রিসভা অনুমোদনের জন্য পেশ করা হবে বলে প্রশাসনিক সূত্রে […]

এই মুহূর্তে কলকাতা

বিদুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু বন্ধে বিপদজনক পোস্ট ও খোলা তার চিহ্নিত করতে বিদ্যুৎ দপ্তর ও পুলিশকে প্রতিদিন নজরদারির নির্দেশ রাজ্যের।

কলকাতা, ৬ জুলাই:- সাম্প্রতিক কালে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার বিদ্যুৎ সরবরাহ পরিকাঠামোর সামগ্রিক পর্যালোচনার নির্দেশ দিয়েছে। রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিদ্যুৎ দফতর, কলকাতা পুরসভা ও সি ই এস সি কর্তৃপক্ষের সঙ্গে গতকাল বৈঠক করেন। সেখানে বিপজ্জনক বিদ্যুতের খুঁটি, খোলা তার […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর বাড়িতে বহিরাগতের প্রবেশের ঘটনায় প্রশাসনের কাছে রিপোর্ট তলব সরকারের।

কলকাতা, ৪ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে আগন্তুকের প্রবেশ ও রাতভর লুকিয়ে থাকার ঘটনায় রাজ্য সরকার প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ডিজি সিকিউরিটি বিবেক সহায়ের কাছ থেকে ওই ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। গতকালের ওই ঘটনার প্রেক্ষিতে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ স্বরাষ্ট্র সচিব ভগবতি প্রসাদ […]

এই মুহূর্তে কলকাতা

মহারাষ্ট্রের নতুন সরকার গঠনের প্রক্রিয়াকে অনৈতিক বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৪ জুলাই:- তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহারাষ্ট্রের নতুন সরকার গঠনের প্রক্রিয়াকে অনৈতিক ও অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন। কলকাতায় আজ ইন্ডিয়া টু়ডে গোষ্ঠীর এক আলোচনা চক্রে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেন, শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের আসামে রাখার সময় বিজেপি অর্থের চেয়ে বেশি কিছু দেওয়া হয়েছিল। মহারাষ্ট্রের এই সরকার টিকবে না। বিজেপি সরকার […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর বাড়িতে এক আগন্তুকের লুকিয়ে থাকার ঘটনায় নিরাপত্তা নিয়ে পর্যালোচনা শুরু।

কলকাতা, ৪ জুলাই:- মুখ্যমন্ত্রীর বাড়িতে এক আগন্তুকের প্রবেশ ও রাতভর লুকিয়ে থাকার ঘটনা প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে তাঁর নিরাপত্তা ফের পর্যালোচনা করা হচ্ছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বীবেদি বিষয়টি নিয়ে নবান্নে বৈঠকে বসেছেন। রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারের উপস্থিতিতে ওই বৈঠকে ঘটনার পর্যালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও মজবুত করার বিষয়েও আলোচনা চলছে বলে প্রশাসনিক সূত্রে […]

এই মুহূর্তে কলকাতা

হাওড়া সেতু থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত সৌন্দর্যায়ন ও বাণিজ্যিকভাবে ব্যবহারের পরিকল্পনা।

কলকাতা, ৪ জুলাই:- কলকাতার হাওড়া সেতু থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত বন্দরের জমিকে সৌন্দর্যায়ন ও বাণিজ্যিক ভাবে ব্যবহারের পরিকল্পনা রূপায়ণ করতে বন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক বিশেষজ্ঞ সংস্থাগুলির পরামর্শ নিচ্ছে। কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বিনীত কুমার জানিয়েছেন, ভারত সরকারের জলপথ উন্নয়ন কর্মসূচির অঙ্গ হিসেবে ওই এলাকায় বন্দর কর্তৃপক্ষের হাতে থাকা প্রায় চার একর জমি ব্যবহার করে […]

এই মুহূর্তে কলকাতা

হরিণঘাটা মিটের যোগান বৃদ্ধি করতে আটটি নতুন হিমঘর তৈরি করা সিদ্ধান্ত।

কলকাতা, ২ জুলাই:- রাজ্য সরকার হরিণঘাটা মিটের যোগান বৃদ্ধি করতে আরো আট টি নতুন হিমঘর তৈরি করা সিদ্ধান্ত নিয়েছে। ওয়েস্ট বেঙ্গল লাইভ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর গৌরীশঙ্কর কোনার জানিয়েছেন ইসলামপুর, মালদা, বহরমপুর, পুরুলিয়া, তমলুক, দুর্গাপুর, শিলিগুড়ি এবং ফালাকাটায় এই হিমঘরগুলি তৈরি করা হবে। ৩০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন এক একটি হিমঘর নির্মাণ খরচ হবে […]

এই মুহূর্তে কলকাতা

সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নূন্যতম মজুরি ১০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত।

কলকাতা, ২ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের শ্রমদফতর এবার সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নূন্যতম মজুরি ১০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠিত ন্যূনতম মজুরি সংক্রান্ত বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে রাজ্যের সংগঠিত ক্ষেত্রের প্রায় ১ কোটি শ্রমিক এই বেতনবৃদ্ধির সুযোগ পেতে চলেছেন। চলতি বছরের পুজোর আগেই […]

এই মুহূর্তে কলকাতা

১৮ ই জুলাই থেকে বিভিন্ন কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু।

কলকাতা, ২ জুলাই:- রাজ্য সরকার আগামী শিক্ষা বর্ষের জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিনক্ষণ ঘোষণা করেছে। কেন্দ্রীয় ভাবে না হলেও এবছর সম্পূর্ণ ভাবে অনলাইনেই ভর্তি প্রক্রিয়া চলবে বলে রাজ্যের শিক্ষা দফতর জানিয়েছে। আজ শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ১৮ জুলাই থেকে বিভিন্ন কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইনে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হবে। […]