এই মুহূর্তে কলকাতা

আসানসোলে নতুন কয়লা খনি প্রকল্প গড়ে তোলার সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ২ জুলাই:- রাজ্য সরকার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার বারাবনি ব্লকের গৌরান্ডিতে নতুন একটি কয়লা খনি প্রকল্প গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। পরিবেশ দফতরের ছাড়পত্র পেলে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন আগামী অক্টোবর মাস থেকেই এই খনি থেকে কয়লা উৎপাদন শুরু করবে বলে, পরিকল্পনা নেওয়া হয়েছে।রাজ্য সরকারের দাবি, এই প্রকল্পটি তৈরি হলে, নূন্যতম […]

এই মুহূর্তে কলকাতা

সাঁতার শিখতে এসেও জলে ডুবে মৃত্যু শিশুর, কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললো পরিবার।

হাওড়া, ২ জুলাই:- হাওড়ার ডুমুরজলায় সুইমিং পুলে সাঁতার শিখতে এসে শুক্রবার বিকেলে জলে ডুবে মৃত্যু হয় ৯ বছর বয়সী এক শিশুর। এই ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললো পরিবার। অভিযোগ, সুইমিং পুলে নামার পর ওই খুদে সাঁতার শিক্ষার্থীর দিকে নজর রাখেনি কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সের একটি স্থানীয় একটি ক্লাবের তত্ত্বাবধানে চলা […]

কলকাতা এই মুহূর্তে

সাইন্স সিটিতে গড়ে তোলা হবে মিসাইল পার্ক।

কলকাতা, ১ জুলাই:- কলকাতার সায়েন্স সিটিতে দর্শকদের জন্য একটি মিসাইল পার্ক গড়ে তোলা হবে। সায়েন্স সিটির রজত জয়ন্তী পালন উপলক্ষে শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে সংস্থার অধিকর্তা অনুরাগ কুমার বলেন, দর্শকদের আকৃষ্ট করতে ওই পার্কে একটি বড় আকারের মিসাইল থাকবে। বর্তমানে এই পার্ক গড়ে তোলার কাজ চলছে এবং শীঘ্রই দর্শকদের জন্য চালু করা হবে। শ্রী কুমার […]

এই মুহূর্তে কলকাতা

জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পে সেনাবাহিনীর জমি বিনামূল্যে রেলকে দেবার ব্যাপারে অনুরোধ জানাবে রাজ্য।

কলকাতা, ১ জুলাই:- জোকা-বিবাদি বাগ মেট্রো প্রকল্পে সেনাবাহিনীর জমি যাতে বিনামূল্যে রেলকে ব্যবহার করতে দেওয়া হয় সেব্যপারে রাজ্য সরকার প্রতিরক্ষা মন্ত্রককে অনুরোধ জানাবে।এই সংক্রান্ত জটিলতা কাটাতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি দেবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।মেট্রো প্রকল্পের জমি সমস্যা নিয়ে সম্প্রতি মুখ্য সচিবের পৌরহিত্যে মেট্রোরেল ও সেনা কর্তৃপক্ষের মধ্যে বৈঠক বসে। ধর্মতলা ও […]

এই মুহূর্তে কলকাতা

চিকিৎসক দিবস হিসাবে বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ বার্ষিকী মর্যাদার সঙ্গে পালিত হলো রাজ্যজুড়ে।

কলকাতা, ১ জুলাই:- রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণ বার্ষিকী শুক্রবার রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সাথে চিকিৎসক দিবস হিসাবে পালিত হল। এই উপলক্ষে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি হয় মধ্য কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে তাঁর বাসভবনে। সেখানে উপস্থিত ছিলেন নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়। অপর একটি অনুষ্ঠানে […]

এই মুহূর্তে কলকাতা

রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনাই বেশি, জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১ জুলাই:- সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাই না-করতে পারায় বিজেপিকে দায়ী করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরাসরি জানালেন, দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভবনা বেশি। সেই সঙ্গে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করার কথা জানলে, তাঁর নাম বিবেচনার মধ্যে রাখতেন বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী৷ কলকাতায় ইসকনে রথযাত্রার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নিজের মনোভাব […]

এই মুহূর্তে কলকাতা

১২০ মাইক্রোনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ আগামী ৩১ ডিসেম্বর থেকে নিষিদ্ধ হতে চলেছে এরাজ্যে।

কলকাতা, ৩০ জুন:- পরিবেশ দূষণ রোধে এবং সাধারন মানুষের স্বাস্থ্য সুরক্ষায় শুক্রবার থেকে সারা দেশের সঙ্গে এরাজ্যেও সম্পুর্নভাবে বন্ধ হয়ে যাচ্ছে সিঙ্গল ইউজ বা এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিকব্যবহার। এরাজ্যে কলকাতা সহ বিভিন্ন পুরসভা নিজেদের মতো করে এই নিষেধাজ্ঞা আগেভাগেই কার্যকর শুরু করে দিয়েছে। এবার গোটা রাজ্যে সামগ্রিক ভাবে সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে বিজ্ঞপ্তি […]

এই মুহূর্তে কলকাতা

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালযের মুকুটে যোগ হল আরেকটি পালক।

কলকাতা, ৩০ জুন:- মৌলানা আবুল কালাম আজাদ প্ৰযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। এবারের পুরস্কারটি এল আন্তর্জাতিক স্তর থেকে। এটি হল ই- এসেসমেন্ট পুরস্কার। বেস্ট সামেটিভ এসেসমেন্ট প্রজেক্ট পুরস্কার ২০২২। সারা পৃথিবীর ৪৫টি মনোনয়নের তালিকা থেকে চূড়ান্ত তিনটি মনোনয়নকে বেছে নেন বিশেষজ্ঞরা। তার মধ্যে সেরার পুরস্কার জিতে নেয় মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর কথাতেই সীলমোহর পাহাড়ে, মানুষ উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে ভোট দিয়েছেন।

কলকাতা, ২৯ জুন:- একদশক পর গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন বা জিটিএ’র ভোট হল পাহাড়ে। তাই পাহাড়ের মানুষের জনাদেশ জানতে তীব্র কৌতুহল তৈরি হয়েছিল জনমানসে। ভোটের ফল প্রকাশের পর দেখা গেল পাহাড়ের মানুষ ভোট দিয়েছেন উন্নয়ন আর গণতন্ত্রের পক্ষেই। বিচ্ছিন্নতাবাদীদের কোনও স্থান সেখানে নেই মুখ্যমন্ত্রীর একাধিক বার বলা সেই কথাতেই শিলমোহর পড়ল পাহাড়ের জনাদেশে। তৃণমূলের সঙ্গে অলিখিত […]

এই মুহূর্তে কলকাতা

পিএসির চেয়ারম্যান পদে মুকুলের জায়গায় বিজেপির কৃষ্ণ কল্যাণী।

কলকাতা, ২৯ জুন:- রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস বা পিএসি’র চেয়ারম্যান পদে মুকুল রায়ের ইস্তফার পরে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে সেই পদে মনোনিত করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।তবে মুকুলবাবুর পর কৃষ্ণ কল্যাণী যাতে কোনও ভাবেই এই কমিটির চেয়ারম্যান হতে না পারেন তার জন্য ফের কোমর বেঁধে নামছে বিজেপি। সূত্রের খবর আদালতে মামলা ঠোকার […]