এই মুহূর্তে জেলা

করোনা আবহে এবারও ঘট পুজো সম্পর্ন হলো শকুন্তলা মায়ের।

হুগলি, ৮ মে:- করোনা আবহে এবার মুর্তিহীন ঘট পুজোর মধ্যে দিয়েই সম্পন্ন হলো হুগলি জেলা তথা রাজ্যের বিখ্যাত কোন্নগরের শকুন্তলা কালি বাড়ির পুজো।এবার এই পুজো ১৩২ বছরে পদার্পন করলো।প্রতি বছর এই পুজো উপলক্ষে সেজে ওঠে সারা কোন্নগর।হুগলি জেলা সহ রাজ্যের মানুষ ভিড় জমায় মা শকুন্তলা দর্শনের জন্য।।কিন্তু এবার পরিস্থিতি আলাদা করোনা আবহে অনড়ম্বরে পালিত হলো […]

এই মুহূর্তে কলকাতা

দলবদলের জল্পনার অবসান ঘটালেন মুকুল রায়।

কলকাতা , ৮ মে:- বিধায়ক হিসেবে এই প্রথম বিধানসভায় পা রাখলেন তিনি। কিন্তু তার অনেক আগেই তার জীবনে প্রবেশ করেছিল রাজনীতি। শুক্রবার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার দিনে মুকুল রায় কে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে গভীরভাবে আলোচনায় আলোচনা করতে। জল্পনা উঠেছিল তুঙ্গে। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই টুইট করে সেই সমস্ত জল্পনার অবসান ঘটান মুকুল […]

কলকাতা এই মুহূর্তে

করোনা আক্রান্তদের মৃতদেহ এবার নিজের এলাকায় সৎকার করা যাবে।

কলকাতা , ৮ মে:- করোনায় আক্রান্তদের মৃতদেহ এবার থেকে তাদের নিজেদের এলাকাতেই সৎকার করা যাবে। করোনায় আক্রান্তদের মৃতদেহ অন্ত্যেষ্টি নিয়ে জটিলতা কাটাতে এই সিদ্ধান্ত। স্বাস্থ্য দপ্তরের আজকের জারি করা নির্দেশিকা নির্দেশিকা অনুযায়ী, করোনা আক্রান্তের হাসপাতালে মৃত্যু হলে মৃতের দেহ বাড়ির লোকের হাতে তুলে দেওয়া যাবে। কিন্তু ওই মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়া যাবে না। বরং সরাসরি […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচন রাজনৈতিক হিংসার প্রতিবাদে ভোটদানে বিরত আই এস এফ বিধায়ক।

কলকাতা , ৮ মে:- পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচন হয়ে গেল আজ শনিবার। মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃতীয় সরকারের তৃতীয় বারের মত স্পিকার নির্বাচিত হলেন বিমান বন্দোপাধ্যায়। বিমান বাবুর নির্বাচন ছিল নিয়মতান্ত্রিক সময়ের অপেক্ষা মাত্র। ভোটাভুটিতে ভোটদানে বিরত থাকেন আই এস এফ থেকে নির্বাচিত সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক পীরজাদা মহম্মদ নওসাদ সিদ্দিকী। ভোট পপরবর্তী রাজনৈতিক হিংসার […]

এই মুহূর্তে জেলা

থানার বাইরে ধর্নায় বিজেপি নেতা।

হাওড়া , ৮ মে:- ভোটের ফল প্রকাশের পর থেকে উত্তর হাওড়াতেও বিভিন্ন এলাকায় অশান্তির অভিযোগ তুলেছে বিজেপি। পার্টি অফিসে হামলা থেকে শুরু করে পার্টি কর্মীদের হুমকি, মারধরের অভিযোগ তুলেছে তারা। বিজেপির অভিযোগ, আতঙ্কে বহু কর্মী ঘরছাড়া। এই পরিস্থিতিতে ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরানোর দাবিতে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শনিবার গোলাবাড়ি থানার বাইরে পরিবার নিয়ে ধর্নায় বসেন […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু চিকিৎসকের , ঘটনায় দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ৮ মে:- করোনা সংক্রমিত হয়ে রাজ্যে আজ আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।করোনা সংক্রমিত হওয়ার পরে দক্ষিণ কলকাতার পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসক এবং এইচআইভি গবেষক ৬৮ বছরের স্বরজিত জানার আজ সকাল এগারোটা নাগাদ মৃত্যু হয়। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন। এক টুইটে তিনি যৌনকর্মী এবং সমাজের ব্রাত্য মহিলাদের সাহায্য করার ক্ষেত্রে […]

এই মুহূর্তে জেলা

পুলিশের তৎপরতায় ক্যান্সার আক্রান্ত ছেলের চিকিৎসার টাকা ফিরে পেলেন বাবা।

হাওড়া , ৮ মে:- হাওড়া সিটি পুলিশের তৎপরতায় ক্যান্সার আক্রান্ত ছেলের চিকিৎসার টাকা ফিরে পেলেন বাবা। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হয় ওই ব্যক্তির খোয়া যাওয়া প্রায় তিন লক্ষাধিক টাকা সহ ব্যাগ। শুক্রবার উদ্ধার হয় ব্যাগ সহ সেই টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার সালকিয়া নন্দীবাগানের বাসিন্দা দামোদর শর্মা নামে এক […]

এই মুহূর্তে কলকাতা

টানা তৃতীয়বারের জন্য রাজ্য বিধানসভায় অধ্যক্ষ মনোনীত হলেন বিমান বন্দোপাধ্যায়।

কলকাতা , ৮ মে:- টানা তৃতীয় বারের জন্য রাজ্য বিধানসভার অধ্যক্ষ মনোনীত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায় বীরবাহা হাঁসদা, শ্যামল মন্ডল, শশী পাঁজা, গুলশন মল্লিকরা সম্মিলিত ভাবে বিমান বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। পূর্ব ঘোষণা মত স্পিকার নির্বাচন পর্ব বয়কট করেছিল বিজেপি। ফলতো বিনা প্রতিদ্বন্দিতায় ধ্বনি ভোটে অধ্যক্ষ নির্বাচিত […]

এই মুহূর্তে কলকাতা

কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৮ মে:- বিধানসভা ভোটে বিপুল জনাদেশ লাভের পর ফের একবার দেশে নির্বাচনী সংস্কার নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচনের মঞ্চ কে কাজে লাগিয়ে ফের একবার এই দাবিতে সরব হয়েছেন তিনি। রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে এদিন বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী। শনিবার তৃতীয়বারের জন্য রাজ্য বিধানসভার […]

এই মুহূর্তে জেলা

সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠল টাকা নিয়ে রোগী ভর্তি করানোর।

উঃ২৪পরগনা , ৮ মে:- কলেজ অফ মেডিসিন সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল বিরুদ্ধে অভিযোগ উঠল। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের পরিবারের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা ঘুষ নিয়ে ভর্তি করানো সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বেড ফাঁকা পড়ে থাকা সত্ত্বেও রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে না। বেড নেই বলে নিচে ইমার্জেন্সির সামনে প্রচুর পরিমাণে রোগী […]